06/01/2026
আজ আমাদের বিদ্যালয়ের দীর্ঘদিনের সহকর্মী ও সহকারী শিক্ষক মি: জীবনেশ্বর ত্রিপুরার দীর্ঘ প্রায় ৩৮ বছরের বর্নাঢ্য কর্মময় জীবনের অবসান উপলক্ষে বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন আমাদের খাগড়াছড়ি সদর উপজেলার UPEO জনাব শুভাশীষ বড়ুয়া মহোদয় ও UAPEO জনাব প্রনব চাকমা মহোদয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন UPETC এর ইন্সট্রাক্টর জনাব রিন্টু কুমার চাকমা মহোদয় ও খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জ্ঞানদত্ত ত্রিপুরা মহোদয়।