17/08/2026
🏆⚽ আন্তঃ হাউস ফুটবল প্রতিযোগিতা–২০২৬ ⚽🏆
আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুল, খাগড়াছড়ি সদর-এ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃ হাউস ফুটবল প্রতিযোগিতা–২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ফাইনাল খেলায় চেঙ্গি হাউস ও পদ্মা হাউস মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ খেলায় ৩–০ গোলের ব্যবধানে চেঙ্গি হাউস বিজয়ী হয়ে এবারের আন্তঃ হাউস ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
🥇 চ্যাম্পিয়ন হাউস: চেঙ্গি হাউস
🥈 রানার্স-আপ হাউস: পদ্মা হাউস
চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব আরও সুদৃঢ় হবে—এটাই আমাদের প্রত্যাশা।
প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড় ও আয়োজকদের জানাই আন্তরিক ধন্যবাদ।