খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স

খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স ||পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ||

23/08/2026
খাগড়াছড়ি বায়তুশ শরফ পরিদর্শনে  জেলা প্রশাসক মহোদয়।খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা পরিদর্শন ...
17/08/2026

খাগড়াছড়ি বায়তুশ শরফ পরিদর্শনে জেলা প্রশাসক মহোদয়।

খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা পরিদর্শন করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকালে তিনি মাদ্রাসা পরিদর্শন করে শ্রেণী কক্ষ ঘুরে দেখেন,একই সময় শিক্ষার্থী,প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা,সংকট,করণীয় বিষয়ে খোঁজ খবর নেন।

এ সময় জেলা প্রশাসক, আধুনিক গুণগত শিক্ষার মানোন্নয়নের কাজ এগিয়ে নেয়া এবং শতভাগ পাসের জন্য মাদ্রাসা পরিচালনা পর্ষদ,অধ্যক্ষ ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে সরকারি সহায়তার আশ্বাস দেন।

আলহামদুলিল্লাহ | শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় “শিক্ষকের প...
15/08/2026

আলহামদুলিল্লাহ | শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬

খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় “শিক্ষকের প্রশিক্ষণ-২০২৬” উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শামসুদ্দিন শিশির, যিনি অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে মাদ্রাসার সম্মানিত শিক্ষকমণ্ডলীকে প্রশিক্ষণ প্রদান করেন। আধুনিক শিক্ষাপদ্ধতি, শ্রেণিকক্ষ পরিচালনা, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত পাঠদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি মূল্যবান দিকনির্দেশনা দেন।

আমাদের লক্ষ্য—দক্ষ শিক্ষক, মানসম্মত শিক্ষা ও আদর্শ শিক্ষার্থী।
ইনশাআল্লাহ, এ ধরনের প্রশিক্ষণ ও আধুনিক উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

🤲 মহান আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং প্রতিষ্ঠানকে দ্বীনি ও আধুনিক শিক্ষার ক্ষেত্রে আরও সমৃদ্ধ করুন। আমিন।

খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া  হেফজখানার আটজন শিক্ষার্থীদের হেফজ প্রদান অনুষ্ঠান ২০২৬
12/08/2026

খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া হেফজখানার আটজন শিক্ষার্থীদের হেফজ প্রদান অনুষ্ঠান ২০২৬

দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া মাহফিলখাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা-এর পক্ষ থেক...
12/08/2026

দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা-এর পক্ষ থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সকল কৃতী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তোমাদের এই সাফল্য আমাদের মাদ্রাসার জন্য গর্ব ও আনন্দের। তোমাদের মেধা, পরিশ্রম ও সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মহান আল্লাহ তোমাদের জ্ঞান, আমল ও জীবনে বরকত দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমিন।

একইসঙ্গে আমাদের মাদ্রাসায় অধ্যয়নরত সকল শিক্ষার্থীর প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও দোয়া। তোমরাও নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, আদব-আখলাক ও ইসলামী মূল্যবোধের মাধ্যমে নিজেদের গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।

আর যারা আগামী দিনে খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভর্তি হবে, তাদের স্বাগত জানাই। দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যয়ে আমাদের পথচলা।

আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর।
আল্লাহ আমাদের সকল শিক্ষার্থীকে সফলতা দান করুন। 🤲

খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা
শিক্ষা • নৈতিকতা • আদর্শ • সাফল্য

🌿 আলহামদুলিল্লাহ! গৌরবময় সাফল্য 🌿🏆 তিন পার্বত্য জেলায় মাদ্রাসা শিক্ষায় সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত—খাগড়াছড়ি বায়তুশ ...
10/08/2026

🌿 আলহামদুলিল্লাহ! গৌরবময় সাফল্য 🌿
🏆 তিন পার্বত্য জেলায় মাদ্রাসা শিক্ষায় সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত—
খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।
🎓 দাখিল পরীক্ষা–২০২৬
✅ মোট পরীক্ষার্থী: ৪১ জন
✅ কৃতকার্য: ৪১ জন
🏅 পাসের হার: ১০০%
🌟 GPA-5 (A+): ৫ জন
এ সাফল্য আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।
🤲 মহান আল্লাহ এই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখুন। আমিন।

খাগড়াছড়ির শিক্ষা জগতে এক নতুন দিগন্তের সূচনা! 📢 খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি নিয়ে আস...
26/07/2026

খাগড়াছড়ির শিক্ষা জগতে এক নতুন দিগন্তের সূচনা!

📢 খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি নিয়ে আসছে এমন একটি শিক্ষা ব্যবস্থা, যা খাগড়াছড়িতে প্রথম এবং সময়োপযোগী শিক্ষার এক অনন্য সমন্বয়।

✨ কেন আমাদের একাডেমি সবার থেকে আলাদা?

✅ আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা
✅ নূরানী থেকে দাওরায়ে হাদিস ও কামিল পর্যন্ত ধারাবাহিক শিক্ষা
✅ আধুনিক শিক্ষার সমন্বয় (বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি)
✅ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী
✅ মনোরম, নিরাপদ ও ইসলামিক পরিবেশ
✅ আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা
✅ চরিত্র গঠন, নৈতিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশে বিশেষ গুরুত্ব

🏆 আমাদের লক্ষ্য শুধু একজন শিক্ষার্থী তৈরি করা নয়, বরং একজন আদর্শ মানুষ, যোগ্য আলেম, হাফেজ ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা।

Address

খাগড়াছড়ি সদর।
Khagrachari

Opening Hours

Monday 08:30 - 20:00
Tuesday 08:30 - 20:00
Wednesday 08:30 - 20:00
Thursday 08:30 - 20:00
Sunday 08:30 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স:

Shortcuts

Share

Category