বিনোদিনী স্মৃতি পাঠাগার

বিনোদিনী স্মৃতি পাঠাগার পার্বত্য প্রত্যন্ত অঞ্চলে একটি জ্ঞান ভিত্তিক পাঠাগার।

এই পাঠাগারের উদ্দ্যেশ্য সামাজিক, সংস্কৃতি, ভাষা, পুরোনো ঐতিহ্য-রীতিনীতি, ধর্মীয়, খেলাধুলা, জ্ঞান চর্চা এবং সাহিত্য সংরক্ষণ করা।

গত ১৬/১১/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার  সকাল ৯.০০ টা হতে বিকাল ৪.০০টা পযর্ন্ত  খাগড়াছড়ি সরকারি গণগ্রন্থাগারের কতৃর্ক আয়োজিত " ...
17/11/2023

গত ১৬/১১/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ টা হতে বিকাল ৪.০০টা পযর্ন্ত খাগড়াছড়ি সরকারি গণগ্রন্থাগারের কতৃর্ক আয়োজিত " গ্রন্থাগার ব‍্যবস্থানা শীর্ষক প্রশিক্ষণ " সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মানিত সদস‍্য শ্রদ্ধেয় স‍্যার বাবু নিলোৎপল খীসা। খাগড়াছড়ি সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান বাবু ওয়েন চাকমার সভাপতিত্বে শীর্ষক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

আরো উপস্থিত ছিলেন, কর্মঠ সিনিয়র অভিজ্ঞ পাঠাগারে সম্মানিত সভাপতি / সম্পাদকরা

খাগড়াছড়ি জেলার নিবন্ধিত বেসরকারি গণপাঠাগার গুলো পরিচালনা করন, সমাজে শিক্ষা, জ্ঞান বিজ্ঞানে ও নিজ সংস্কৃতি রক্ষায় আলোচনায় তুলে ধরা হয়।

বিনোদিনী স্মৃতি পাঠাগারের পক্ষে উপস্থিত ছিলেন, পাঠাগারের সম্পাদক শিক্ষক বাবু পূর্ণায়ন চাকমা।

31/05/2019

বই পড়া

বই পড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সক্ষমতা অর্জিত হয়। বই পড়তে হয় একাকী এবং তাতে অবসর ভরে ওঠে নির্মল আনন্দে, বুদ্ধি আসে বইয়ের কথামালা থেকে, আর সক্ষমতা আসে গ্রন্থগত বিদ্যার সঙ্গে বিষয়বুদ্ধির সংশ্লেষে।
একজন বিশেষজ্ঞ খুঁটিনাটি বিষয় ভালোভাবে বিচার-বিশ্লেষণ করতে পারেন। তিনি তথ্য ও তত্ত্বে পারঙ্গম। তবে বই পড়ায় অত্যধিক সময় ব্যয় করলে শরীর-মনে আলসেমি ভর করতে পারে। বুদ্ধিবৃত্তিক কর্মে মাত্রাতিরিক্ত ব্যাপৃত হলে মেকিত্ব তৈরি হতে পারে এবং অতিমাত্রায় নিয়মচর্চা হাস্যকর পাণ্ডিত্যে পর্যবসিত হতে পারে।
পাঠাভ্যাস মানবপ্রকৃতিকে নিখুঁত করে এবং তা আবার অভিজ্ঞতার দ্বারা নিকষিত হয়। প্রাকৃতিক দক্ষতা হলো উদ্ভিদের মতো, কেটেছেঁটে যত্ন নিতে হয়। বই সেই পরিচর্যার কাজটি করে। পাঠে পাওয়া যায় পথের দিশা এবং তা সঠিকভাবে চালিত হয় অভিজ্ঞতার দ্বারা। চালবাজ লোকেরা পাঠকে ঘৃণা করে, সাধারণ লোকেরা প্রশংসা করে এবং জ্ঞানী লোকেরা ব্যবহার করে। তারা অভিজ্ঞতার মারফত বুঝতে পারে পাঠার্জিত জ্ঞানকে কীভাবে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। পাঠ কাউকে নাকচ করার জন্য নয়, কোনো কিছুকে স্বতঃসিদ্ধরূপে গ্রহণ করার জন্য নয়, বাদানুবাদের জন্যও নয়। পাঠ হবে বিচার-বিবেচনার জন্য। কিছু বই পড়তে হয় স্বাদ নেওয়ার জন্য, কিছু বই গিলে ফেলার জন্য, কতিপয় বই চিবিয়ে খেয়ে হজম করে ফেলতে হয়। অর্থাৎ কিছু বই অংশবিশেষ পড়লেই হয়, কিছু বই অতটা কৌতূহল নিয়ে না পড়লেও হয়, তবে কতিপয় বই পুরোটা পড়তে হয়, মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে। কিছু বই অন্যের সহায়তা নিয়ে পড়া যায়, অন্যরা বইয়ের সারসংক্ষেপ তৈরি করে দিতে পারেন। এভাবে কেবল কম গুরুত্বপূর্ণ বইয়ের বিষয় সম্পর্কে একটা হালকা ধারণা পাওয়া যায়। পরিমার্জিত বই হলো বিশুদ্ধায়িত জলের মতো, চকচকে।
পাঠ একজন মানুষকে পরিপূর্ণ করে, বাগানুশীলন একজন মানুষকে চটপটে করে এবং লেখালেখি একজন মানুষকে যথাযথ করে। কাজেই যে ব্যক্তি লেখালেখি করে না তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। যে ব্যক্তি কথার চর্চা কম করে, তার প্রজ্ঞায় ভাটা পড়ে। আর যে ব্যক্তি বই কম পড়ে, জানার ভাব দেখানোর জন্য তার ধূর্ততার প্রয়োজন হয়।
ইতিহাসের পঠন মানুষকে জ্ঞানী করে, কবিতাপাঠ বুদ্ধিদীপ্ত করে, গণিতচর্চা যুক্তিবোধকে শাণিত করে, প্রাকৃতিক দর্শন নৈতিকতার ভিত্তি সুদৃঢ় করে। বই পড়তে পড়তে সুঅভ্যাস তৈরি হয়। জ্ঞান বৃদ্ধির জন্য দরকার উপযোগী বই পাঠ। যেমন শরীরের অবস্থা অনুযায়ী ব্যায়াম করতে হয়। শরীরে পাথর জমলে বোলিংয়ে উপকার পাওয়া যায়, শুটিং করলে ফুসফুসের উন্নতি হয়, হাঁটাহাঁটি পরিপাকে সহায়তা করে, অশ্বচালনায় মাথার উপকার হয় ইত্যাদি। কাজেই কারও বুদ্ধির ঘাটতি হলে তাকে বই পড়তে হবে। মনোবিক্ষেপ হলে সে অঙ্ক কষবে। অঙ্কের জন্য গভীর মনোযোগ লাগে এবং একবার ভুল হলে আবার নতুনভাবে শুরু করতে হয়। কারও যদি ভেদাভেদ জ্ঞান কম থাকে, তাকে স্কুলমেন বইটি পড়তে দেওয়া যায়। কারও যদি কাজের সময় মাথা না খেলে, কোনো কিছু প্রমাণ করতে হিমশিম খায় কিংবা দৃষ্টান্ত দিতে ব্যর্থ হয়, তবে তাকে আইনের কেসগুলো পড়তে হবে। অজ্ঞতার ধরন অনুযায়ী নির্ধারিত হবে পাঠপথ্য।
ফ্রান্সিস বেকন (১৫৬১-১৬২৬) প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক ও রাজনীতিক। তাঁর লেখালেখি ও চিন্তা আধুনিক ইউরোপে পর্যবেক্ষণ ও পরীক্ষণমূলক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। নোভুম অর্গানুম এবং
অ্যাডভান্সমেন্ট অব লার্নিং তাঁর বিখ্যাত গ্রন্থ। তিনি অনেক গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন যেগুলো এখনো পর্যন্ত মানুষ পাঠ করে অনুপ্রাণিত হয়। এখানে তাঁর Of Studies নামক নাতিদীর্ঘ প্রবন্ধটি অনূদিত হলো।

শুরু হলো ভাইবোন ছড়া আইডিয়াল স্কুলের শুভ যাত্রা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান বাবু চঞ্চু...
23/08/2017

শুরু হলো ভাইবোন ছড়া আইডিয়াল স্কুলের শুভ যাত্রা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান বাবু চঞ্চুমনি চাকমা ।

21/02/2017
21/02/2017

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস দিচ্ছে ডাক, সকল মাতৃভাষা মুক্তি পাক।
*****************************
অমর ২১শে ফেব্রুয়ারি মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের জানাই
বিনম্র শ্রদ্ধা ও লাল সালাম।

বিনোদিনী স্মৃতি পাঠাগার, স্থাপিত ২০১১ইং।রেজি নং:৬, বাস্তবায়নে পানছড়ি উপজেলা পরিষদ ,চেয়ারম্যান বাবু সর্বোত্তম চাকমা ।
25/01/2017

বিনোদিনী স্মৃতি পাঠাগার, স্থাপিত ২০১১ইং।রেজি নং:৬, বাস্তবায়নে পানছড়ি উপজেলা পরিষদ ,চেয়ারম্যান বাবু সর্বোত্তম চাকমা ।

14/01/2017

বিনোদিনী স্মৃতি পাঠাগারে নানা ধরনের বই আছে, চাইলে যে কোন জনে বই পড়তে পারে এবং পারবে।

বিনোদিনী স্মৃতি পাঠাগার ,ভেতরের একাংশ ছবি।
14/01/2017

বিনোদিনী স্মৃতি পাঠাগার ,ভেতরের একাংশ ছবি।

01/01/2017

Happy new year 2017 ইংরেজি নববর্ষে বিনোদিনী স্মৃতি পাঠাগার পক্ষে থেকে শুভেচ্ছা জানাচ্ছি ।

06/12/2016

সুখি হতে চান?-ক্ষমা করতে শিখুন।
ধনী হতে চান? - পরিশ্রমী হোন।
ক্ষমা পেতে চান?- বিনয়ী হোন।
ব্যক্তিত্ববান হতে চান?- ঠাট্টা ছাড়ুন।
জ্ঞানী হতে চান ?- কম কথা বলুন।
প্রিয়পাত্র হতে চান?- হাসতে শিখুন।
সম্পদশালী হতে চান?-বেশীবেশী দানকরুন।
মহৎ হতে চান?-নিজের ভুল খুজুঁন।
সফলতা চান?- ধৈর্য্যধারন করুন।
হীনমন্যতা এড়াতে চান?-প্রত্যাশা বর্জন করুন।
পাপ থেকে বাঁচতে চান? -লোভ ত্যাগ করুন।
স্রষ্টার কৃপা চান?-সুসময়ে শোকরিয়া করুন।
অন্তরে শান্তি চান?-আপনজনদের সাথে ভাল ব্যহার করুন।

Address

Khagrachari
4400

Telephone

+8801783350812

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিনোদিনী স্মৃতি পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বিনোদিনী স্মৃতি পাঠাগার:

Shortcuts

Share