19/10/2025
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বানছড়া বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন হোস্টেল ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার, ১৯ অক্টোবর, বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয় ও প্রনয় অনাথ আশ্রমের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা, যিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার উন্নয়নে সহায়তা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চাকমা ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবকরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউএনডিপি উপজেলা ফ্যাসিলিটর অফিসার পিপি রাণী ত্রিপুরা, এডমিন এন্ড ফাইন্যান্স অফিসার এলিক্সি চাকমা। পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে ইউএনডিপি কতৃক অবদে "অর্ন্তভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন প্রকল্পের (WGEIE) ও (ERRD-CHT)" আওতায় বোর্ডিং স্কুল নির্মাণে ৫ লক্ষ ও ক্লাসরুম সংস্কারে ৪ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে কাজ সম্পন্ন করা হয়।
উক্ত প্রকল্পের আওতায় বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি নারী ও মেয়ে শিশুদের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে দীঘিনালার শিক্ষার্থীরা আরও সুশিক্ষিত ও অনেক বেশি সক্ষম হয়ে উঠবে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকারের অবদান নিয়ে আলোচনা করেন। তারা বলেন, "শিক্ষার মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব, এবং এই উদ্যোগ সে পরিবর্তনের এক বড় উদাহরণ।"
এই নতুন ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে পড়াশোনা করতে পারবে এবং এটি তাদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের শিক্ষাব্যবস্থার উন্নয়ন অব্যাহত থাকবে