19/08/2022
২১.সংখ্যা পদ্ধতি কী?
উত্তর : বিশেষ কিছু চিহ্ন বা অংক বিন্যস্ত (প্রকাশ করার পদ্ধতি) করে যে পদ্ধতিতে গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি রয়েছে। যেমন-ডেসিমাল, বাইনারি, অক্টোল ও হেক্সাডেসিমাল।
২২. বাইনারি সংখ্যা পদ্ধতি কী?
উত্তর : যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ২ (দুই) টি অংক বা প্রতীক ব্যবহার করে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অংক (ডিজিট) গুলো হলো 0 এবং 1। যেমন-(111011)২, (111100)২ ইত্যাদি।
২৩. অক্টোল সংখ্যা পদ্ধতি কী?
উত্তর : যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ৮ (আট) টি অংক বা প্রতীক ব্যবহার করে তাকে অক্টোল সংখ্যা পদ্ধতি বলে। অক্টোল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অংক (ডিজিট) গুলো হলো 0,1,2,3,4,5,6 এবং 7। যেমন-(243)৮,(2376)৮ ইত্যাদি।
২৪.ডেসিমাল সংখ্যা পদ্ধতি কী?
উত্তর : যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ১০ (দশ) টি অংক বা প্রতীক ব্যবহার করে তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি
বলে। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অংক (ডিজিট) গুলো হলো 0,1,2,3,4,5,6,7,8 এবং 9। যেমন-(298)১০, (976.76)১০ ইত্যাদি।
২৫. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কী?
উত্তর :যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ১৬ (ষোলো) টি অংক বা প্রতীক ব্যবহার করে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো হলো 0,1,2,3,4,5,6,7,8,9,A, B, C, D, E ও F। যেমন- (A1.23)১৬, (8DAB)১৬ ইত্যাদি।
২৬.ASCII কোড কী?
উত্তর : ইংরেজি ভাষার জন্য সারা দুনিয়ায় যে সংকেত মালা ব্যবহার করা হয় তাকে ASCII কোড বলে।
২৭.ASCII এর পূর্ণরূপ কী?
উত্তর : ASCII এর পূর্ণরূপ হলো American Standard Code for Information Interchange.
২৮. আলফানিউমেরিক কোড কী?
উত্তর : অক্ষর (a-z, A-Z) অংক (0-9) এবং বিভিন্ন গাণিতিক চিহ্নসহ (+,-,=,× ইত্যাদি) আরও কতকগুলো বিশেষ চিহ্নের (!, @, #,%,/ ইত্যাদি) জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলে।
২৯. হাফ অ্যাডার কী?
উত্তর : যে অ্যাডার দুইটি বিট যোগ করে যোগফল ও ক্যারি বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে।
৩০. ফুল অ্যাডার কী?
উত্তর : যে অ্যাডার ক্যারিসহ দুটি বিট যোগ করতে পারে তাকে ফুল অ্যাডার বলে।
৩১.বাইনারি অ্যাডার কী?
উত্তর :যে অ্যাডার দুটি বাইনারি সংখ্যাকে যোগ করতে পারে তাকে বাইনারি অ্যাডার বলে।