15/08/2026
শিক্ষার্থী থেকে মেন্টর — এডুলাইফের জন্য একটি বিশেষ আনন্দের দিন!
এডুলাইফে আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু একটি কোর্স বা শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা একজন মানুষকে তৈরি করে—আর সেই মানুষ একদিন অন্যদের তৈরি করার দায়িত্বও নিতে পারে।
এমি চাকমা এডুলাইফ কিডস আফটার স্কুল প্রোগ্রামের শুরুর দিকের একজন শিক্ষার্থী। ছোট্ট বয়সে যে যাত্রার শুরু হয়েছিল শেখার আগ্রহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে, সময়ের সঙ্গে সেই যাত্রা তাকে গড়ে তুলেছে আরও আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল একজন তরুণ হিসেবে।
বিভিন্ন লার্নিং সেশন, ইন্টার্যাকটিভ অ্যাক্টিভিটি ও এডুলাইফের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এমি ধীরে ধীরে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরি করেছে। দীর্ঘ এই Learning & Growth Journey-এর পর আজ থেকে এমি চাকমা আনুষ্ঠানিকভাবে Edulife Kids-এর English Mentor হিসেবে তার পেশাদার যাত্রা শুরু করল।
এডুলাইফের Human Resource Development-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের নিজস্ব Learning Ecosystem থেকে দক্ষ ও মূল্যবোধসম্পন্ন টিম তৈরি করা। এমির এই পথচলা তাই শুধু একটি নতুন দায়িত্ব গ্রহণের গল্প নয়; এটি শেখা থেকে নেতৃত্বে উঠে আসার একটি বাস্তব উদাহরণ।
এডুলাইফ পরিবারের পক্ষ থেকে এমি চাকমাকে তার নতুন দায়িত্বে জানাই আন্তরিক অভিনন্দন, শুভকামনা ও উষ্ণ স্বাগত। 💚