17/06/2022
আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, আগামী ঈদ-উল-আযহা এর পরের দিন আমাদের ঐতিহ্যবাহী কাজিপুর রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়ের ১৯৫৭ সাল থেকে ২০২১ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের ঈদ পূনর্মিলনী- ২০২২ ও অবসর প্রাপ্ত স্যারদের বিদায়ী সম্মাননা প্রদান অনুষ্ঠান করতে যাচ্ছি ৷
অনুষ্ঠান হবে তিনটি পর্বে, প্রথম পর্ব বিদায়ী স্যারদের সম্মাননা প্রদান সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত, দ্বিতীয় পর্ব - দুপুরের খাবার পরিবেশন বেলা ১২:৩০ থেকে ২:০০ টা পর্যন্ত, তৃতীয় পর্ব - মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বেলা ২:৩০ থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত, অংশগ্রহনে শুধুমাত্র কাজিপুর আর ডি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্র ছাত্রী বৃন্দ ৷
উক্ত অনুষ্ঠানে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশ গ্রহন করতে পারবে যাহারা বা যারা আর ডি স্কুলে পড়ালেখা করেছেন ৷ সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ১৯৫৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে (৫০০) পাঁচশত টাকা ৷
রেজিষ্ট্রেশেনের শেষ তারিখ:- ৩০ শে জুন - ২০২২ ৷
রেজিষ্ট্রেশেনের সময় লাগবে - নাম, পাশের সন, বর্তমান কর্মস্থল ও পদবী ৷
রেজিষ্ট্রেশেনের আগে নিম্ন লিখিত বিকাশ,নগদ,রকেট নাম্বারে টাকা পাঠাতে পারসোনাল নাম্বার এর রেফারেন্স থেকে আপনার নাম,পাশের সন,বর্তমান কর্মস্থল, পদবী উল্লেখ করে টাকা পাঠালে আমরা আপনার ডিটেল্স পেয়ে যাবো ৷
নিম্নলিখিত নাম্বার টি ছাড়া অন্য কাহারো কাছে বা নাম্বারে টাকা পাঠাইলে আপনি রেজিষ্ট্রেশনের আওতায় আসবেন না, যতক্ষন না আপনার টাকা বা নাম ঠিকানা মোঃ রবিউল আউয়াল তালুকদারের এর নিকট লিপিবদ্ধ না হয় ৷ এই বিষয়ে কেউ প্রতারিত হইলে উক্ত অনুষ্ঠানের কর্তৃপক্ষ কেউ দায়ী থাকিবে না ৷ বিকাশ,নগদ,রকেট নাম্বার - ০১৭২০-৫৭৬০০৫ ৷
মোঃ রবিউল আউয়াল তালুকদার, আরচেচ, আলমপুর চৌরাস্তা,কাজিপুর, ব্যাচ - ১৯৮৭ ৷
যাহারা কাজিপুরে আছেন তাহারা সরাসরি তাহার অফিসে গিয়ে রেজিষ্ট্রেশেন করতে পারবেন ৷
আর ও বিনয়ের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে, যাহারা বা যারা আর ডি স্কুলের স্যারদের থেকে তাঁদের মুল্যবান লেখাপড়ার সৌজন্যে দেশে বা বিদেশে সম্মানের সহিত অনেক বড় বড় পদে চাকরী করছেন বা ব্যবসা করছেন তাদের নিকট আবেদন আপনারা রেজিষ্ট্রেশেন ফি এর পরেও সাধ্যমত আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাহাতে আমরা নির্বিগ্নে অনুষ্ঠান টি সম্পন্ন করতে পারি ইনশাআল্লাহ্ ৷
ধন্যবাদান্তে - ইঞ্জিনিয়ার এস এম জহুরুল ইসলাম (বাবলু) ব্যাচ - ১৯৮৭ ৷