14/11/2023
*****উপবৃত্তির নোটিশ*****
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তির আওতাভুক্ত হয়েছে।
এতদ্বারা বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের বর্তমান ১ম পর্ব (২০২৩-২৪ সেশন), ২য় পর্ব (২০২২-২৩ সেশন), ৪র্থ পর্ব (২০২১-২২ সেশন) এর সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপবৃত্তির জন্য সংযুক্ত "ছক" (SAF ফরম) পূরণ করে সমস্ত কাগজপত্রসহ আগামী ১৯/১১/২০২৩ খ্রিঃ তারিখ সোমবার দুপুর-২.০০ টার মধ্যে কুরিয়ার সার্ভিস/রেজিস্ট্রি ডাকযোগে অথবা হাতে হাতে রেজিষ্ট্রার শাখায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় তারা উপবৃত্তির জন্য বিবেচিত হবে না এবং এ ব্যাপারে কর্তৃপক্ষ কোন প্রকার দায়-দায়িত্ব বহন করবে না। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্রসমূহ বিবেচনা করা হবে না। বুঝার সুবিধার্থে নিয়মাবলী সংযুক্ত করা হলো।
(বিঃ দ্রঃ- SAF ফরমের ২য় পৃষ্ঠায় উল্লিখিত একাউন্টের নম্বর এবং উক্ত একাউন্ট যার নামে খোলা হয়েছে তার নাম ও এনআইডি নম্বর নীচে বা পাশে ইংরেজীতে স্পষ্টাক্ষরে লিখতে হবে। সকল তথ্য ইংরেজীতে বড় হাতের অক্ষরে কম্পিউটার কম্পোজ করে জমা দিতে হবে।)
নীচের কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ-
০১. ০২ কপি রঙিন ছবি,
০২. বাবা-মায়ের এনআইডি কার্ডের ফটোকপি,
০৩. নিজের জন্ম নিবন্ধনের ফটোকপি (বাংলা)
০৪. এসএসসির মার্কশিটের ফটোকপি।
০৫. একাউন্টধারী ব্যক্তি বাবা-মা ভিন্ন কেউ হলে তার এনআইডি কার্ডের ফটোকপি।
আদেশক্রমেঃ
অধ্যক্ষ
বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজিপুর সিরাজগঞ্জ
বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজিপুর, সিরাজগঞ্জ