30/12/2021
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ বেশ ভাল অবস্থানে আছে, বিশ্বে বাংলাদেশের দক্ষ পেশাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে শতকোটি টাকার।হিসেবমতে বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে ৫ লক্ষাধিক।
ফ্রিল্যান্সিং যেমন সম্ভাবনা, তেমনি এনিয়ে আছে প্রচুর ভুল ধারণা, আবার ভুল ধারণাকে পুঁজিকরে গড়ে উঠেছে অসাধুব্যবসায়ীদের প্রতারণার ফাঁদ।এসব নিয়েই আলোচনা হবে এই লেখাতে।
ফ্রিল্যান্সিং হল কোন প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা। ফ্রিল্যান্সিং করে আসছে মানুষ শতবছর ধরে। যেমন একজন রিক্সাওয়ালাও ফ্রিল্যান্সার, কারণ সে অন্যেররিক্সা চালায়, ইচ্ছা হলে প্যাসেঞ্জার নেয়, নাহলে নেয় না। তার ফ্রিডম আছে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার,ইদানিং ফটোগ্রাফাররাও ফ্রিল্যান্সার, কারণ তারা কোথাও ফটোগ্রাফার হিসাবে চাকরি না করে বরংঅনুষ্ঠান বেসিসে শুট করে আর পারিশ্রমিক নেয়।
বাংলাদেশের মত দেশ যেখানে চাকরির বাজার বেশ নাজুক অবস্থায় আছে, যেখানে ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র তৈরি হয় না,
সেখানে বিকল্প পেশা হিসেবে সম্মানজনকঅবস্থায় আছে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা, বা আরও বিস্তরভাবে বলতে গেলে অনলাইন প্রফেশন। অনেক গুলো অনলাইন প্রফেশনের মধ্যে ফ্রিল্যান্সিং একটি। অনলাইন ফ্রিল্যান্সিং মানে হল, যে কাজ ক্লায়েন্ট অনলাইনের মাধ্যমে আপনাকে দিবে, আপনি সে কাজে চুক্তিবদ্ধ হবেন, নিজের দক্ষতা দিয়ে কাজটা করবেন,আর সেটা অনলাইনের মাধ্যমেই ক্লায়েন্টকে ডেলিভার করবেন, আর ক্লায়েন্ট অনলাইনের মাধ্যমেই আপনাকে পেমেন্ট করবে। এখানে অনলাইনে কাজ করেননি, কাজ আপনার দক্ষতা দিয়েই করেছেন, শুধু মাধ্যমটা অনলাইন, যোগাযোগের মাধ্যম।
বি-ফ্রিল্যান্সার ওয়েবসাইটঃ www.befreelancer.net
পেজ লিঙ্কঃ https://www.facebook.com/freelancer.offcial
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ক পরামর্শ পেতে কল করতে পারেনঃ ০১৯৯৮৫৬১৩৬০