Sukun Academy

Sukun Academy We help you/your child grow with Qur’an, Tajweed, Adab & Akhlaq, along with general education support.

We provide a caring and disciplined learning environment for kids to improve both Islamic knowledge and academic skills.

ইন্টারনেট কানেকশন যদি ১ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, কেমন একটা অস্থিরতা শুরু হয়ে যায় তাই না? অথচ আমাদের প্রত্যেকের বাসাতেই...
23/07/2026

ইন্টারনেট কানেকশন যদি ১ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, কেমন একটা অস্থিরতা শুরু হয়ে যায় তাই না? অথচ আমাদের প্রত্যেকের বাসাতেই খুব মূল্যবান একটা নেটওয়ার্ক সবসময় অন করাই থাকে - কুরআন। আমরা কি সেই কুরআনের নেটওয়ার্কে কানেক্টেড আছি ?

কুরআনের সাথে আপনার কানেকশন মজবুত করার লক্ষ্যে আমাদের ছোট্ট ২টি প্রয়াস : তাজউইদ সহীহকরণ কোর্স এবং আমপারা হিফজ কোর্স।

আপনার কুরআন তিলাওয়াত কি সত্যিই সহীহ হচ্ছে?
নাকি মনে হয়.... কোথাও মাখরাজে ভুল হচ্ছে, কোথাও উচ্চারণে?
কিংবা অনেক ছোটবেলায় শিখেছি,কোনোরকম ভুলভাল পড়ে যাচ্ছি?
তাহলে আপনার জন্য, আমাদের এই কুরআন সহীহ শুদ্ধ করণের তাজউইদ কোর্স হতে পারে নতুন আলোর মশাল।

আর যদি আপনি অলরেডি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন, কখনো কি ভেবেছেন.....চোখ বন্ধ করে অনর্গল তিলাওয়াত করার কি প্রশান্তি! যদি সেই প্রশান্তি অনুভব করতে চান তাহলে অবশ্যই শুরু করতে পারেন অর্থ বুঝে কুরআন এর ৩০তম পারা হিফজের এই জার্নি । এবার ঘরে বসেই আপনার কুরআন শেখার স্বপ্নকে বাস্তবে রূপ দিন।আর অন্তরকে প্রশান্ত রাখুন। এনরোল করুন আমাদের আমপারা হিফজ কোর্স এ।

দুটি কোর্সই এখন এভেইলেবল Sukun Academy তে.......

আপনার জন্য সঠিক কোর্সটি বেছে নিয়ে আজই Enroll করুন। ✨
📩 Inbox us to Join Now!

আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা নিয়ে আসতে পারছি অনেকের আকাঙ্ক্ষিত এই কোর্সটি ! "আম্মা পারা হিফজ"জেনারেল শিক্ষায় শিক্ষিত অনে...
10/07/2026

আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা নিয়ে আসতে পারছি অনেকের আকাঙ্ক্ষিত এই কোর্সটি !
"আম্মা পারা হিফজ"

জেনারেল শিক্ষায় শিক্ষিত অনেক বোনেরাই কুরআন সহীহ শুদ্ধ ভাবে শেখার পরপরই চান,একটু আধটু হিফজ করতে। কিন্তু খুজে পান না সঠিক দিক-নির্দেশনা এবং সঠিক একটি প্ল্যাটফর্ম যেখানে অত্যন্ত যত্ন নিয়ে আপনাকে শেখানো হবে হিফজ। গড়ে দেওয়া হবে কুরআনের প্রতি অন্তরের মহব্বত 💚

স্কুল,কলেজ,ভার্সিটির পড়াশুনার পাশাপাশি এতো এতো পড়ার চাপে হিফজ করবেন কিভাবে? এই প্রশ্নের উত্তর এখন খুব সহজ। ঘরে বসেই,সপ্তাহে মাত্র ৩ দিন ক্লাস করেই আপনি আপনার হিফজের যাত্রা শুরু করতে পারেন এখনই। দুনিয়ার জ্ঞান এবং দ্বীনের বেসিক বুনিয়াদ গড়ার লক্ষ্যে আপনার যে যাত্রা তার শুভ-সূচনা হোক Sukun Academy এর সাথে।

ফজরের পরের সময় টা হিফজের জন্য সবচেয়ে উত্তম। তাই আমরা নির্ধারণ করেছি ফজরের পরের বরকতময় সময়। যা আপনার পুরো দিন এবং দিনের সকল কিছুকে বরকতময় করার এক কার্যকরী মেডিসিন হিসেবেও কাজ করবে। ইনশাআল্লাহ

📌শুধুমাত্র মেয়েদের জন্য ( বয়স ১৫-৪৫)
📌সিট সংখ্যা : মাত্র ১০ টি
📌যোগ্যতা : অবশ্যই শুদ্ধভাবে কুরআন জানতে হবে

বিস্তারিত জানতে ইনবক্স করুন এখনই........

ছবিতে যা দেখছেন, এটি শুধুমাত্র সুকুন একাডেমির সিলেবাস না। এটি একইসাথে আমাদের বাচ্চাদের একটি আমল চার্ট এর নোট বুক।আমাদের ...
19/06/2026

ছবিতে যা দেখছেন, এটি শুধুমাত্র সুকুন একাডেমির সিলেবাস না। এটি একইসাথে আমাদের বাচ্চাদের একটি আমল চার্ট এর নোট বুক।

আমাদের বাচ্চারা এই প্রতিষ্ঠান থেকে যা শিখছে, যা যা আমল শিখছে সেটাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করার জন্য আমরা বাচ্চাদের সিলেবাসের সাথেই যুক্ত করে দিয়েছি সারা বছরের আমল চার্ট। পুরো মাস জুড়ে মনের মতো রঙ পেন্সিল দিয়ে তারা আমলের ঘর পূরণ করবে। মাস শেষে সেখানে অভিভাবক আর উস্তাযার পর্যবেক্ষণ এবং মতামত থাকবে।

এভাবেই আমরা আমাদের বাচ্চাদের সঠিকভাবে মনিটরিং এর মাধ্যমে যত্ন নেয়ার চেষ্টা করি।

আপনার সন্তানকে একটি দ্বীন ই মজলিস উপহার দিন এবং সহীহভাবে কুরআন শিখান। আল্লাহ সুবহানাহুতা'আলা আমাদের সকল নেক ইচ্ছাকে কবুল করে নিন। আমিন।

ভীষণ ইচ্ছে করে আমার একটা পাঠাগার হোক৷ যে পাঠাগার টি পরিচালিত হবে শিশুদের জন্য,শিশুদের দ্বারা। এই পাঠাগারের  বুনন হবে সুস...
06/06/2026

ভীষণ ইচ্ছে করে আমার একটা পাঠাগার হোক৷ যে পাঠাগার টি পরিচালিত হবে শিশুদের জন্য,শিশুদের দ্বারা।

এই পাঠাগারের বুনন হবে সুস্থ শিল্প,চর্চা হবে স্ব-শিক্ষা এবং সুশিক্ষার,লেখা হবে কবিতা,গল্প, চিঠি এবং আরো অনেক কিছু। ছোট ছোট হাত, শুভ্র নয়ন আর সতেজ মস্তিষ্কের পরিপূর্ণ স্বাধীন চিন্তা,নেতৃত্বের বিকাশ কেন্দ্র হবে সেই পাঠাগার ।পাঠাগারের নেতৃত্ব ও দেবে পাঠাগারের ই বই পড়ুয়া ক্ষুদে শিশুরা।

আমার "সুকুন পাঠাগার" ।
না বলতে পারা এক আকাশ কথোপকথন এর স্মৃতিচিহ্ন। যা আমার পরেও থেকে যাবে যুগ থেকে যুগান্তরে। আমার পর ও রয়ে যাবে যার ধারাবাহিকতা শান্ত স্রোতের মতো । সে দিগন্ত জোড়া বিকাশ সাহসের,স্বপ্নের,ইনসাফের প্রতীক হয়ে থাকুক আমি চাই।

দেখুন,মাথার উপরের ওই যে বিশাল আকাশ?
ওই দূর আকাশে অনেক অনেক নক্ষত্র?
দেখতে পাচ্ছেন, সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র টা?
ওই যে জলজল করছে?
একদম স্বচ্ছ,স্নিগ্ধ দেখা যায়?

ওটাই আমার "সুকুন পাঠাগার"

আরবি ভাষার ব্যাপারে অনাগ্রহ সৃষ্টির মূল কারণ গুলো পয়েন্ট আউট করলে দেখা যাবে,  অন্যতম প্রতিবন্ধকতার মধ্যে একটি হলো:তাজউইদ...
02/06/2026

আরবি ভাষার ব্যাপারে অনাগ্রহ সৃষ্টির মূল কারণ গুলো পয়েন্ট আউট করলে দেখা যাবে, অন্যতম প্রতিবন্ধকতার মধ্যে একটি হলো:
তাজউইদের ব্যাপারে মানুষের ব্যপক মাত্রায় ভুল ধারণা।

সহজ ভাবে বলতে গেলে, বেশিরভাগ মানুষ কুরআন সহীহ শুদ্ধ করার যাত্রায় বেশ আগ্রহ নিয়ে অংশ নেন৷ কিন্তু, কিছুদিন পরই সেখান থেকে হারিয়ে যান বিভিন্ন কারণে৷ ব্যস্ততা, শয়তানের কুমন্ত্রণা, নফসের ধোকা,ওয়াসওয়াসা,কঠিন মনে হওয়া,শিক্ষকের থেকে আন্তরিকতা না পাওয়া,আদবের সাথে লেগে না থাকা ইত্যাদি বিভিন্ন ইস্যু যখন সামনে আসে তখন সহীহ শুদ্ধ ভাবে কুরআন শেখার পথ টা ই যেখানে দুর্গম; সেখানে আরবি ভাষা শেখার ব্যাপারটা তো আরো বেশি দুরূহ!

দেখেন, জাপানিজ,স্প্যানিশ,চাইনিজ, ইংলিশ সব ভাষার কোর্স মানুষ করেন ভীষণ ইফোর্ট দিয়ে৷ অর্থ,শ্রম,পরিশ্রম সব দিয়ে যারা এই কোর্স গুলো করেন এবং একই সাথে মুসলমান তারা আরবি ভাষা(যে ভাষায় আল্লাহ তার উপদেশ,বিধিনিষেধ, হুকুম আহকাম কুরআনে লিপিবদ্ধ করলেন) শেখার ব্যাপারে তো আরো অনেক বেশি ডেটিকেটেড থাকার কথা ছিলো৷ তাইনা?কিন্তু সেটা না হয়ে বরং,যারা একটু আগ্রহী হোন তারাও দুইদিন পর হারিয়ে যান।এমনভাবে যে,আজীবন তিনি আর এ ব্যাপারে আগ্রহ খুজে পান না। কুরআন বূঝতে চান না, এমনকি অনেকের ক্ষেত্রে এমন যে...... তিনি যতটুকু/যেভাবে পারেন পর্যাপ্ত ভেবে সহীহ-শুদ্ধভাবে আর কুরআন শিখতে ও চান না ❗

30/05/2026

সন্তান জন্ম দেওয়া এবং সন্তান প্রতিপালন দুটি কতোটা ভিন্ন বিষয় তা ফুটে উঠে দায়িত্বের কাঠগড়ায় এসে৷ তথাকথিত পিতা-মাতা আর সূরা লোকমান এ উল্লিখিত লুকমান(আ:) এর পিতৃত্বের মধ্যে যে ব্যপক ব্যবধান,জানিনা এই পাহাড়-সম/ দিবা-রাত্রির অসম ব্যবধান কবে ঘুচবে ❗

জানিনা,কবে সত্যিকার অর্থেই পিতা রা লুকমান(আ:),ইবরাহীব (আ:),মুহম্মদ (সা:) এর অনুকরণে নিজেদের গড়বেন ৷ আর সন্তান রা গঠিত হবে ঈসমাঈল(রা:),ইউসুফ(রা:),ফাতিমা(রা:) এর মতো হয়ে❗

ভিত্তিহীন বিবাদ,বিশৃঙ্খলা আর অনাড়ম্বর ঝগড়া -ফাসাদের মোড়ে মোড়ে জমে যাওয়া; দুনিয়ার জন্য প্রাপ্তি বলতে বিষাদ আর আখিরাতের জন্য কঠিন জবাবদিহিতা ব্যাতিত কিছুই যে নেই ; তা অতৃপ্ত আত্মারা কবরের প্রথম চাপ না খাওয়া অবদি সত্যিই কি অনুধাবন করতে পারবে❓

পিতা-পুত্রের জীবন আর সেই জীবনের যাপন উত্তরাধিকার সূত্রে শুধু সম্পদের মাপজোক নয়। বরং,এর চেয়ে অনেক বেশি প্রাপ্তি হলো উত্তম আখলাক,সহবত,সঠিক নির্দেশনা এবং সর্বোপরি হেদায়েতের উপর অটল থেকে ঈমান নিয়ে মৃত্যু। এমন মৃত্যু যার মাধ্যমে পুনরায় সাক্ষাৎ হয় পিতা-পুত্রের জান্নাতে৷ এমন মৃত্যু নয় যা দুনিয়ার রেষারেষি তেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় আর রয়ে যায় কিয়ামতের ময়দানে কঠিন /জাররা জাররা হিসাব❗

আল্লাহ সবাইকে কুরআনের আলো থেকে নিজেকে আলোকিত করার তাওফিক দান করুন৷ অত:পর অন্তরে দান করুন Sukun 💚

Ameen

লাব্বাইক ধ্বনিতে মুখরিত ছিলো আমার পুরো মক্তব, গতকাল সারা বিকেল । আমার মক্তবের ছানা পোনা গুলো একটা আস্ত হজ্জ্ব প্রজেক্ট ক...
22/05/2026

লাব্বাইক ধ্বনিতে মুখরিত ছিলো আমার পুরো মক্তব, গতকাল সারা বিকেল । আমার মক্তবের ছানা পোনা গুলো একটা আস্ত হজ্জ্ব প্রজেক্ট কম্পলিট করে ফেলেছে৷ মাশাআল্লাহ, মাশাআল্লাহ💚

ইহরাম বাধার সময় কি যে আনন্দ, এরপর তালবিয়া পাঠ করতে করতে এলো ক্বাবা চত্বরে। এসে ক্বাবা দেখেই এমনভাবে খুশিতে ঢলে পড়লো যেনো এক মহা খুশির দিন আজ ;যেনো সত্যি সত্যিই ইহরাম পরে হজ্জ্ব করতে এসেছে হাজ্বীরা।
ইয়া সুবহানাল্লাহ 🤩

ওদের তাওয়াফ এর দৃশ্য যদি সবাইকে দেখাতে পারতাম!তাকবির,আল্লাহু আকবার,রব্বানা আতিনা.... এর সাথে সাথে সাত চক্কর শেষ করে আট,দশ,বারো,,,কিন্তু তাওয়াফ শেষই হয়না। থামতে বললে বলে,উস্তাযা আরেকটু তাওয়াফ করি?😂
ঘেমে,হাপিয়ে, এবার ওরা পান করলো তৃপ্তির জমজমের পানি। 💚

লাব্বাইক আল্লহুম্মা লাব্বাইক.... ধ্বনিতে যাত্রা শুরু হলো আরাফার দিকে৷ ইয়া রব, কত শৃঙ্খলার সাথে একদম সারিবদ্ধভাবে হাটা শুরু করেছিলো ওরা আপনি দেখেছেন। আর গন্তব্যে পৌঁছানোর পর ধুপ করে বসে পড়ে নিজেদের গুণাহের জন্য কান্নাকাটির দৃশ্য টা ও। যদিও ওদের শুধুমাত্র একটু প্র‍্যাক্টিক্যালি জানানোটাই উদ্দেশ্য ছিলো। কিন্তু,ওরা কি দারূনভাবে নিজেদের আপনার নিকট আত্মসমর্পণ করাকে পছন্দ করেছিলো আপনি দেখেছেন৷ আপনি সবাই কে সত্যিকারের হজ্জ্ব এর জন্য কবুল করুন ইয়া রব!
আমিন

ওরা মীনাতে অবস্থান করেছিলো। কি ভীষণ আনন্দে মুজদালিফায় গিয়ে পাথর সংগ্রহ করলো। জামারতে এসে পাথর নিক্ষেপ এর সময় একেকজন জীবনের,শরীরের সব শক্তি দিয়ে শয়তান কে পাথর নিক্ষেপ করছিলো আর বলছিলো, আহ কি শান্তি😂
-ব্যাটা শয়তান,রোজ কায়দা পড়তে ডিস্টার্ব করে।😀
সব পাথর মারা শেষে আবার কুড়ায়ে এনে, আবার মারে। আবার মারে 😂😂😂

অভিভাবক রা অলরেডি নিতে আসা শুরু করে দিয়েছে৷ ওরা যাবেই না 😶

তাত্তারি করে সবাই কুরবানি করলো,চুল কাটলো (অ্যাক্টিং) , আবার তাওয়াফ করে হজ্ব শেষ করে যাওয়ার সময় একজন বলে, আরেকবার একটু শয়তান কে পাথর মারি? 😂

আরেকজন বলে, উস্তাযা আপনি তো আমাদের সাথে হজ্জ্ব করতে পারলেন না; আমরা যাওয়ার পর কিন্তু হজ্জ্ব টা করে নিয়েন.
অভিভাবক রা হাসতে হাসতে শেষ 😀😀

বি:দ্র: আজ কিন্তু শুক্রবার। চলুন,সবাই শুক্রবারের সুন্নাহগুলো,আমল গুলো উদযাপন করি৷ ইনশাআল্লাহ

#মক্তবের_দিনগুলি

ভর্তির লাস্ট ডেইট: ২৫ মে ২০২৬📌আর মাত্র ৬দিন বাকি
19/05/2026

ভর্তির লাস্ট ডেইট: ২৫ মে ২০২৬

📌আর মাত্র ৬দিন বাকি

ভুল উচ্চারণ থেকে সুন্দর তিলাওয়াত,অভ্যাস থেকে ইবাদত।
কুরআনের সাথে বদলে যাক আপনার জীবন।
Sukun Academy এর এই কাফেলায় আপনাকে স্বাগতম📣

“হয়তো এই কোর্সটাই হবে
আপনার জীবনের সেই সিদ্ধান্ত
যেটা আপনাকে কুরআনের আরও কাছে নিয়ে যাবে।ইনশা আল্লাহ

কেননা, এই কোর্স টি ডিজাইন করা হয়েছে একদম ভিন্ন ভাবে ।যেখানে তাজউইদ কে আপনি শিখবেন অত্যন্ত আনন্দের সাথে এবং যখন নিজেই এপ্লাই করবেন তখন অনুভব করতে পারবেন সুকুন।

"জীবনের জন্য কুরআন" শুধুমাত্র একটা কোর্স বললে ভুল হবে ।বরং, এটা তাজউইদ সম্পর্কে ভীতি কাটানোর এবং কুরআনের সাথে সেতুবন্ধনের এক মহা আয়োজন ।

কারা থাকছে এই আয়োজনে?
-মায়েরা/বোনেরা (যেকোন বয়সী/যেকোন পেশার)
-ঘরে বসেই শুদ্ধভাবে কুরআন শিখুন
-সাথে থাকছে হাদীস আর দু'আ ও

মূল ক্লাসঃসপ্তাহে মাত্র ৩দিন
মাধ্যমঃZoom/What's App

বিস্তারিত জানতে ইনবক্স করুন............

আমাদের দু'আ এবং সুন্নাহ কোর্সের বোনদের রিভিউ💚আল্লাহর কাছে  অনেক অনেক শুকরিয়া৷ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়া,রব!  আম...
16/05/2026

আমাদের দু'আ এবং সুন্নাহ কোর্সের বোনদের রিভিউ💚

আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া৷ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

ইয়া,রব! আমাদের সকলকে উপকারী ইলম অর্জনের এবং বিতরণের তাওফিক দান করুন৷ আমিন

📌জীবনের জন্য কুরআন কোর্সে ভর্তির আর মাত্র ১সপ্তাহ বাকি। দ্রুত আপনার সিট টি বুঝে নিন,,,,,
ইনশা আল্লাহ

Address

Hs 1200, East Shewrapara, Mirpur
Kazipara
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sukun Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category