24/01/2026
সম্মানিত অভিভাবক,
আসসালামু আলাইকুম, সশ্রদ্ধ নিবেদন এই যে ঐতিহ্যবাহী তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগামী ২৬ জানুয়ারি ২০২৬ খ্রীঃ রোজঃ সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় শিক্ষার মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সমাবেশে উপস্থিত থাকবেন-
১। জনাব মোঃ ছামিউল ইসলাম।
( সভাপতি, তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার, কসবা,ব্রাহ্মণবাড়িয়া)
২। জনাব নাজনীন সুলতানা।(অফিসার ইনচার্জ, কসবা থানা)
৩। জনাব আবু তৌহিদ। (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কসবা)
এছাড়াও আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামী ২৭ জানুয়ারি ২০২৬ খ্রীঃ রোজঃ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনার মূল্যবান উপস্থিতি আমাদের জন্য একান্ত কাম্য।
অতএব, নির্ধারিত তারিখ ও সময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
জনাব মোহাম্মদ এনামুল হক
প্রধান শিক্ষক
তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়
তালতলা, কসবা,ব্রাহ্মণবাড়িয়া