আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Kasba
  • আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়

আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয় Alhaz Sayed Monirul Hoq High School,Saydabad, Kasba,Brahmanbaria.

উপদল গঠনের লক্ষ্যে স্কাউট মিটিং ও স্কাউটিং সম্পর্কে বেসিক আলোচনা।
10/09/2026

উপদল গঠনের লক্ষ্যে স্কাউট মিটিং ও স্কাউটিং সম্পর্কে বেসিক আলোচনা।

" সেরা পাঠকের খোঁজে - ব্রাহ্মণবাড়িয়া। "স্কুল পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা চলছে।  সৈয়দাবাদ আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যা...
02/09/2026

" সেরা পাঠকের খোঁজে - ব্রাহ্মণবাড়িয়া। "
স্কুল পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা চলছে।
সৈয়দাবাদ আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়।
পরিদর্শনে আসেন কসবা উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) জনাব মাসুদ আলম স্যার এবং হাজীপুর শহীদ স্মরনীকা উচ্চ বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক জনাব Selim Reza স্যার, সৈয়দাবাদ আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব Ali Monsur Khan ও সিনিয়র শিক্ষক জনাব Shah Arif Mahmud ও জনাব MD Azharul Islam .
Focal Teacher: Atique Abrar ।

১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, হ...
26/08/2026

১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, হামদ-নাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলী মনসুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (স) এর জীবন কর্ম ও আদর্শে নিজেদের আলোকিত করে উন্নত জীবন গঠনের পরামর্শ দেন। পরিশেষে সকলের জন্য আল্লাহ পাকের দয়া ক্ষমা ও রহমত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএসসি–২০২৬ পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ অনুষ্ঠ...
22/08/2026

রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএসসি–২০২৬ পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন কসবা আখাউড়া সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান মহোদয়।

উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয় ০২ জন জিপিএ–৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ক্রেস্ট গ্রহণ করেন।

কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

অভিভাবকদের সবচেয়ে কমন আক্ষেপটাই হচ্ছে, " স্যার, ছেলে মেয়েরা ত সারাক্ষণ মোবাইল নিয়েই পড়ে থাকে।  কোন শাসনইত বাদ রাখি না। ক...
20/08/2026

অভিভাবকদের সবচেয়ে কমন আক্ষেপটাই হচ্ছে,
" স্যার, ছেলে মেয়েরা ত সারাক্ষণ মোবাইল নিয়েই পড়ে থাকে। কোন শাসনইত বাদ রাখি না। কিন্তু কিছুতেই মোবাইলের নেশা ছাড়াইতে পারছি না। "
এক্ষেত্রে সরকার খেলাধুলা বই পড়া সহ নানান কো কারিক্যুলার একটিভিটিতে জোর দিচ্ছে।
এটা খুবই ভালো উদ্যোগ।

আমাদের ডিসি মহোদয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ায় চলছে " সেরা পাঠকের খোঁজে ব্রাহ্মণবাড়িয়া " নামে বই পড়ার কর্মসূচি। শিক্ষার্থীদের রেস্পন্স ও বেশ ভালো।
প্রতিষ্ঠান পর্যায়ের সেরা পাঠক বাছাইয়ের জন্য
ক-বিভাগ (ষষ্ঠ থেকে অষ্টম) নির্ধারিত বই :
১. চাঁদের পাহাড় - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২. রয়েল বেঙ্গল রহস্য (ফেলুদা সিরিজ) - সত্যজিৎ রায়
৩. যকের ধন - হেমেন্দ্র কুমার রায়
৪. নজরুল ইসলাম : কিশোর জীবনী - হায়াৎ মামুদ

খ-বিভাগ (নবম থেকে দশম)
১. সোনালী কাবিন- আল মাহমুদ
২. রিক্তের বেদন - কাজী নজরুল ইসলাম
৩. ক্রীতদাসের হাসি - শওকত ওসমান
৪. পালামৌ - সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায়

এই বই পড়া কর্মসূচিতে ছেলে মেয়েরা যেভাবে আগ্রহ নিয়ে অংশগ্রহণ করছে তাতে এডিসি মহোদয়, ও ইউএনও মহোদয়ের নিয়মিত তদারকি, প্রধান শিক্ষকগণের প্রচেষ্টা আর ফোকাল শিক্ষকদের নিবীড় পর্যালোচনাকে সাফল্যের দিকেই নিয়ে যাচ্ছে।

জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে আগামী প্রজন্ম, এইত চাই। যারা একটা সকলের জন্য কল্যাণ রাষ্ট্র গড়বে, একটা মানবিক রাষ্ট্র গড়বে, সকল মত পথের জন্যই একটা সহনশীল সমাজ গড়বে।

ছবি : আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়
প্রসঙ্গ: পাঠের অগ্রগতি পর্যালোচনায় কুইজ টেস্ট আয়োজন।

আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উপদল গঠনের লক্ষ্যে সদস্য বৃদ্ধি করনে পাঠ প্রদান, প্রাথমিক আলোচনা।স...
19/08/2026

আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উপদল গঠনের লক্ষ্যে সদস্য বৃদ্ধি করনে পাঠ প্রদান, প্রাথমিক আলোচনা।

সেশন পরিচালনায়:
জনাব শামসুন্নাহার বেগম
জনাব মোঃ লোকমান চৌধুরী।

" বই পড়ি, দেশ গড়ি " শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে " সেরা পাঠকের খোঁজে ব্রাহ্মণবাড়িয়া, বই পড়া কর্মসূচি -২০২৬...
17/08/2026

" বই পড়ি, দেশ গড়ি " শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে " সেরা পাঠকের খোঁজে ব্রাহ্মণবাড়িয়া, বই পড়া কর্মসূচি -২০২৬।"
একাডেমিক পাঠের পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাস ভ্রমণকাহিনী ও গোয়েন্দা কাহিনী পাঠে মনোযোগী হচ্ছে শিক্ষার্থীরা। বই পড়া কর্মসূচি তদারকি করছে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
উল্লেখ্য প্রতিষ্ঠান পর্যায়ের সেরা পাঠক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০২ সেপ্টেম্বর -২০২৬।

আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা ২০২৬ এ কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন। পাশের হার ৬৭.২১%জিপিএ ৫-২ টা।
10/08/2026

আলহামদুলিল্লাহ
এসএসসি পরীক্ষা ২০২৬ এ কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন।
পাশের হার ৬৭.২১%
জিপিএ ৫-২ টা।

জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয় কর্তৃক  রচনা, কবিতা ...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয় কর্তৃক রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলী মনসুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব আলী মনসুর খান বলেন যে যেখানেই অন্যায় আর জুলুম সেখানেই শিক্ষার্থী তরুনেরা রুখে দাঁড়ায় প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতেও পিছপা হয় না। অন্যায় নিপীড়ন বৈষম্যের বিরুদ্ধে জুলাই ২০২৪ এ যে গণঅভ্যুত্থান হয়েছে তা তাতে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুতারোগ্য কামনা করে শিক্ষার্থীদের সব সময় ন্যায়ের পক্ষে সর্বোচ্চ ত্যাগের জন্য নিজেদের গড়ে তোলার আহবান জানান।
সিনিয়র শিক্ষক জনাব শাহ আরিফ মাহমুদ তাঁর বক্তব্যে বলেন যে জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করে সত্যের নাও সাত বার ডুবলেও সাত বারই ভেসে উঠে আর মিথ্যার পরাজয় সূচনীয়।

জুলাই শহীদ ও আহতদের জন্য দোয়া ও একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

জুলাই পূর্ণজাগরণ ও গণঅভ্যুত্থান উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা ।
16/07/2026

জুলাই পূর্ণজাগরণ ও গণঅভ্যুত্থান উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা ।

Address

Saydabad Kasba Brahmanbaria
Kasba
3452

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801309103342

Alerts

Be the first to know and let us send you an email when আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category