Kanchan Moulovi Sulaiman Darul Hadith Salafiyah Madrasa

Kanchan Moulovi Sulaiman Darul Hadith Salafiyah Madrasa 🔴 ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে...
👉 ভর্তি ফরম পূরণ করে আবেদন করুন👇
https://tanzimit.com/kmsmadrasa2006

04/06/2026

🌹 জরুরি বিজ্ঞপ্তি 🌹

আলহামদুলিল্লাহ! পবিত্র ঈদুল আযহার ছুটি প্রায় শেষের পথে।

সকল আবাসিক ছাত্রকে আগামীকাল শুক্রবার মাগরিবের পূর্বেই মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।

📚 নিয়মিত ক্লাস শুরু হবে শনিবার সকাল ৮:০০ টায়।

যে সকল ছাত্র শনিবার সকাল ৮:০০ টায় হাজরায় উপস্থিত থাকবে না, তাদেরকে মাদ্রাসার নিয়মানুযায়ী ২০০ টাকা জরিমানা প্রদান করতে হবে।

📝 প্রত্যেক ছাত্রকে ছুটিকালীন রিপোর্ট ফরমে নিজ এলাকার ইমাম সাহেবের মন্তব্য ও স্বাক্ষর গ্রহণ করে সঙ্গে নিয়ে আসতে হবে এবং প্রথম ক্লাসেই সংশ্লিষ্ট উস্তাদের নিকট জমা দিতে হবে।

📢 সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ:
আপনার সন্তানকে যথাসময়ে মাদ্রাসায় প্রেরণ করে তার শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখতে সহযোগিতা করুন।

আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে ইলমে নাফে অর্জন করার তাওফীক দান করুন। আমীন।

মাদরাসা কর্তৃপক্ষ

🌙 🕋 ঈদ-উল-আযহা–২০২৬ এর শুভেচ্ছা ও অভিনন্দন! 🕋 🌙✨ ঈদ মুবারক ✨সম্মানিত মুসলিম ভাই ও বোন,আবারও আত্মত্যাগ, তাকওয়া, সাম্য ও ...
27/05/2026

🌙 🕋 ঈদ-উল-আযহা–২০২৬ এর শুভেচ্ছা ও অভিনন্দন! 🕋 🌙

✨ ঈদ মুবারক ✨

সম্মানিত মুসলিম ভাই ও বোন,
আবারও আত্মত্যাগ, তাকওয়া, সাম্য ও ভ্রাতৃত্বের সুমহান বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।

এই পবিত্র ঈদকে সামনে রেখে মৌলভী সোলাইমান দারুল হাদীস সালাফিয়্যাহ্ মাদরাসা এর পক্ষ থেকে মাদরাসার সম্মানিত পরিচালনা কমিটি, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

🌿 “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” 🌿
আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানী, ইবাদত ও নেক আমলসমূহ কবুল করুন।

কুরবানীর মহান শিক্ষা আমাদের জীবনে আত্মত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মানবতার চেতনাকে জাগ্রত করুক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি পরিবারে, প্রতিটি হৃদয়ে। সবার জীবন ভরে উঠুক শান্তি, বরকত, সুখ ও সমৃদ্ধিতে।

🤲 আল্লাহ তাআলা আমাদের দেশ, সমাজ ও মুসলিম উম্মাহকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন। আমীন।

📍 মৌলভী সোলাইমান দারুল হাদীস সালাফিয়্যাহ্ মাদরাসা
কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

অভিভাবক মিটিংআগামী ২১ মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়সকল অভিভাবককে উপস্থিত থাকার অনুরোধ।
19/05/2026

অভিভাবক মিটিং
আগামী ২১ মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়
সকল অভিভাবককে উপস্থিত থাকার অনুরোধ।

17/05/2026

Fahim
Class 3

16/05/2026

আলহামদুলিল্লাহ ৪৭ টা ওয়ার্ড দিয়ে এভাবে ৫০০এর অধিক সেন্টেন্স বলছে। প্রায় ২০ মিনিটের মতো এভাবে ইংরেজি বলেছে চতুর্থ শ্রেণির
জোনাইদ।
এখানে আংশিক কিছু দেওয়া হল।

14/05/2026

Mahbub Hossein (Class 9) delivered a wonderful presentation in English during today’s weekly assembly on the importance of Salah.
He spoke confidently about how Salah strengthens our relationship with Allah, protects us from evil deeds, and brings discipline and peace into our lives.
We are very happy to see our students growing in both Islamic knowledge and communication skills. May Allah bless him with beneficial knowledge, sincerity, and success in this world and the Hereafter. Ameen.
🌿 “Indeed, prayer prohibits immorality and wrongdoing.”
(Qur’an 29:45)

সাপ্তাহিক নসিহা ক্লাস।
02/05/2026

সাপ্তাহিক নসিহা ক্লাস।

🌿 ওস্তাদের সাথে অভিভাবকের আদব 🌿সন্তানের শিক্ষককে সম্মান করা মানেই সন্তানের ভবিষ্যৎকে সম্মান করা🎓 ১️⃣ ওস্তাদকে সম্মান করা...
23/04/2026

🌿 ওস্তাদের সাথে অভিভাবকের আদব 🌿

সন্তানের শিক্ষককে সম্মান করা মানেই সন্তানের ভবিষ্যৎকে সম্মান করা

🎓 ১️⃣ ওস্তাদকে সম্মান করা ঈমানের অংশ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

> "لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ لِعَالِمِنَا حَقَّهُ"
"যে আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের প্রতি দয়া করে না, এবং আলেমদের অধিকার চিনে না — সে আমাদের দলভুক্ত নয়।"
📘 (আবু দাউদ ৪৯৪৩)

ওস্তাদরা আলেমদের প্রতিনিধি। তাই ওস্তাদকে সম্মান করা, তাঁর কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাঁর সাথে নম্র আচরণ করা অভিভাবকের ঈমানের প্রকাশ।

👨‍🏫 ২️⃣ সন্তানের সামনে ওস্তাদের মর্যাদা বজায় রাখা
অভিভাবক যদি ওস্তাদের সম্পর্কে তুচ্ছ মন্তব্য করেন,
তাহলে সন্তান তার ওস্তাদকে অবজ্ঞা করতে শেখে।
ফলে সে কখনো ভালোভাবে শিখতে পারে না।
বরং বলুন:

বাবা, ওস্তাদ তোমার জন্য পরিশ্রম করছেন, তাঁর কথা মনোযোগ দিয়ে শোনো।”
“ওস্তাদ আল্লাহর পথে তোমাকে শিক্ষা দিচ্ছেন, তাঁকে সম্মান করো।”

এইভাবে বললে সন্তান ওস্তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তার আচরণে আদব ফুটে উঠবে।

💬 ৩️⃣ সমস্যার সমাধানে শিষ্টাচার বজায় রাখা
কখনো যদি কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়,
তখন ওস্তাদের সাথে শান্তভাবে, গোপনে, নম্র ভাষায় কথা বলুন।
সবার সামনে ওস্তাদের সমালোচনা করা বা রাগ দেখানো
ওই ওস্তাদের সম্মানহানি এবং সন্তানের সামনে খারাপ উদাহরণ।

স্মরণ রাখুন —
🔸 ওস্তাদকে অবমাননা মানে নিজের সন্তানের শিক্ষার বারান্দা ভেঙে ফেলা।

🤲 ৪️⃣ দোয়া করুন ওস্তাদের জন্য
যে শিক্ষক আপনার সন্তানের জন্য সময়, পরিশ্রম ও ধৈর্য ব্যয় করছেন,
তাঁর জন্য দোয়া করুন —
আল্লাহ, আমাদের ওস্তাদদের উত্তম প্রতিদান দিন, তাদের জন্য জান্নাত সহজ করুন।”

এই দোয়া সন্তানকে কৃতজ্ঞ হতে শেখাবে এবং ওস্তাদের প্রতি ভালোবাসা জন্মাবে।

📚 ৫️⃣ সন্তানের মধ্যে ওস্তাদের প্রতি ভালোবাসা গড়ে তুলুন
বাড়িতে বলুন:

ওস্তাদ তোমাকে কী সুন্দরভাবে শেখান!”
“ওস্তাদের কথাগুলো মনে রাখো, আল্লাহ তোমাকে উপকার দেবেন।”

এই প্রশংসা সন্তানের হৃদয়ে ওস্তাদের প্রতি ভালোবাসা জাগাবে এবং শিক্ষার মানও উন্নত হবে।

🌟 ৬️⃣ সহযোগিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন
ওস্তাদদের সাথে সমন্বয় রেখে চলা, মাদ্রাসার নিয়ম মানা এবং পরামর্শ গ্রহণ করা অভিভাবকের কর্তব্য।
সন্তান যেন আদব, নামাজ, কুরআন, আচরণে উন্নত হয় — এর জন্য ওস্তাদ ও অভিভাবক উভয়কে সহযোগিতা করতে হবে।

একজন জ্ঞানী বলেছেন,

সন্তান গঠনে ওস্তাদ শ্রম দেন, আর অভিভাবক তার পৃষ্ঠপোষকতা করেন —
উভয়ে একে অপরের সহযাত্রী।”

সংক্ষেপে:
ওস্তাদের সাথে অভিভাবকের আদব হলো —
1️⃣ সম্মান করা
2️⃣ সন্তানের সামনে মর্যাদা বজায় রাখা
3️⃣ গোপনে আলোচনা করা
4️⃣ দোয়া করা
5️⃣ প্রশংসা করা
6️⃣ সহযোগিতা করা

আলহামদুলিল্লাহআমাদের প্রিয় মাদ্রাসায় প্রতি বুধবার এশারের পূর্বে নিয়মিতভাবেসালাত, ওযু ও দৈনন্দিন আমলের প্রশিক্ষণ ক্লাস অন...
22/04/2026

আলহামদুলিল্লাহ
আমাদের প্রিয় মাদ্রাসায় প্রতি বুধবার এশারের পূর্বে নিয়মিতভাবে
সালাত, ওযু ও দৈনন্দিন আমলের প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।
এই ক্লাসে শিক্ষার্থীদেরকে শুধু তাত্ত্বিকভাবে নয়, বরং বাস্তবভাবে
✔ সঠিকভাবে ওযু করার পদ্ধতি
✔ খুশু-খুজু সহকারে সালাত আদায়
✔ দৈনন্দিন প্রয়োজনীয় দো‘আ ও আমল
শিখানো হচ্ছে—যাতে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহ অনুযায়ী চলতে পারে।
এটি আমাদের সন্তানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ—
কারণ ছোটবেলা থেকেই সঠিকভাবে ইবাদত শেখা মানে
একটি সুন্দর দ্বীনি জীবনের ভিত্তি গড়ে ওঠা।
আমরা লক্ষ্য করছি, যারা নিয়মিত এই ক্লাসে অংশগ্রহণ করছে
তারা ধীরে ধীরে নিজেদের আমল-আখলাকে পরিবর্তন আনছে—আলহামদুলিল্লাহ।
সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ—
আপনার সন্তানকে নিয়মিত এই প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত রাখুন
এবং দ্বীনের পথে এগিয়ে যেতে সহযোগিতা করুন।
আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানদেরকে
সঠিকভাবে দ্বীন শিখে আমল করার তাওফিক দান করুন। আমীন।

২০২৬ সালের সকল পরীক্ষার্থীদের জন্য প্রাণঢালা অভিনন্দন ও দোয়া! 🕋📚আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।'কাঞ্চন মৌলভী সোলাইমান ...
20/04/2026

২০২৬ সালের সকল পরীক্ষার্থীদের জন্য প্রাণঢালা অভিনন্দন ও দোয়া! 🕋📚
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
'কাঞ্চন মৌলভী সোলাইমান দারুল হাদিস সালাফিয়া মাদরাসা'র পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রিয় শিক্ষার্থীদের জানাই আমাদের আন্তরিক দোয়া ও শুভকামনা।
শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ তোমরা অতিক্রম করতে যাচ্ছ। তোমাদের এই দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য এবং একাগ্রতা যেন সফলতার মুখ দেখে—আল্লাহ তাআলার দরবারে সেই প্রার্থনাই করি।
পরীক্ষার্থীদের প্রতি কিছু পরামর্শ:
পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করো।
আল্লাহর ওপর ভরসা রেখে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও।
প্রবেশপত্র ও প্রয়োজনীয় কলম-পেন্সিল গুছিয়ে রাখো।
সময়ের সঠিক বণ্টন করে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো।
আল্লাহ তোমাদের মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিন এবং তোমাদের এই যাত্রাকে সহজ ও সফল করুন। আমীন। 🤲✨
সৌজন্যে:
কাঞ্চন মৌলভী সোলাইমান দারুল হাদিস সালাফিয়া মাদরাসা

#সাফল্য #শুভকামনা #মাদরাসা

Address

কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
Kanchan

Alerts

Be the first to know and let us send you an email when Kanchan Moulovi Sulaiman Darul Hadith Salafiyah Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share