Al Manar Institute

Al Manar Institute Your confidence - Our guidance
Arabic Fluency
(8)

এটি কোনো সাধারণ মজলিস নয়; ইলম ও প্রজ্ঞার এক সুন্দর মিলনমেলা।এটা শুধু একটা ছবি নয়, বরং ইলম ও আদবওয়ালাদের খোরাক!إذا اجت...
20/08/2026

এটি কোনো সাধারণ মজলিস নয়; ইলম ও প্রজ্ঞার এক সুন্দর মিলনমেলা।
এটা শুধু একটা ছবি নয়, বরং ইলম ও আদবওয়ালাদের খোরাক!

إذا اجتمعت النجوم
যখন জ্ঞানের নক্ষত্ররা একত্রিত হন…

শাইখ উস্তায আবু তাহের মিসবাহ হাফিযাহুল্লাহ
মাওলানা আবদুল মালেক হাফিযাহুল্লাহ
শামায়িল নদভী হাফিযাহুল্লাহ — হিন্দুস্তান

আলহামদুলিল্লাহ – আল-মানারের পথচলায় স্মরণীয় এক অধ্যায়আরবি ভাষাকে আরও মানসম্মত, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্...
17/08/2026

আলহামদুলিল্লাহ – আল-মানারের পথচলায় স্মরণীয় এক অধ্যায়

আরবি ভাষাকে আরও মানসম্মত, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) আরবি ভাষার Competency Standard (CS) ও Course Accreditation Document (CAD) প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

আলহামদুলিল্লাহ, এই গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগের সঙ্গে আল-মানার ইনস্টিটিউটও যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, একাডেমি, আরবি ভাষা বিশেষজ্ঞ ও প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত অভিজ্ঞ টিমের সঙ্গে কাজ করার সুযোগ আমাদের জন্য একই সঙ্গে আনন্দের, সম্মানের এবং বড় একটি দায়িত্বের।

গতকাল অনুষ্ঠিত হলো এই উদ্যোগের শেষ মিটিং। মিটিংয়ে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।

আরবি ভাষার দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণকে আরও সুসংগঠিত ও কর্মমুখী করার মতো একটি গুরুত্বপূর্ণ কাজে অংশ নেওয়ার সুযোগ পাওয়া আল-মানারের জন্য নিঃসন্দেহে একটি স্মরণীয় অভিজ্ঞতা।

আলহামদুলিল্লাহ -এই সুযোগের জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি।

দোয়া করবেন, আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করুন এবং আরবি ভাষার খেদমতকে আরও বিস্তৃত, মানসম্মত ও ফলপ্রসূ করার তাওফিক আল-মানারকে দান করুন।
01618-729078

মাদ্রাসাতুল মাদীনাহর মাদানী মসজিদ।এটি শুধুই ইট-পাথরের স্থাপনা নয়;বরং ইখলাস, দাওয়াহ ও নিরবচ্ছিন্ন খেদমতের এক জীবন্ত সাক্ষ...
07/08/2026

মাদ্রাসাতুল মাদীনাহর মাদানী মসজিদ।

এটি শুধুই ইট-পাথরের স্থাপনা নয়;
বরং ইখলাস, দাওয়াহ ও নিরবচ্ছিন্ন খেদমতের এক জীবন্ত সাক্ষ্য।
উস্তাদে মুহতারাম আদিব হুজুর এখানেই অবস্থান করে
তাঁর অসম্পূর্ণ কাজগুলো পূর্ণ করার মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন – যাতে সদা সর্বদা আল্লাহর ঘরে অবস্থানের সওয়াব লাভ করেন এবং এই জায়গাটি ইলম, আমল ও দাওয়াতের এক জীবন্ত কেন্দ্রে পরিণত হয়।

আল্লাহ তাআলা এই খেদমত কবুল করুন, এবং আমাদের উপর হুজুরের ছায়াকে দীর্ঘায়িত করুন। আমিন

(নবীদের সকল গুণের সমাহার)ইউসুফ (আ.) ছিলেন অত্যন্ত সুন্দর। মূসা (আ.) ছিলেন শক্তিশালী।ইবরাহিম (আ.) ছিলেন সহনশীল ও ধৈর্যশীল...
07/08/2026

(নবীদের সকল গুণের সমাহার)

ইউসুফ (আ.) ছিলেন অত্যন্ত সুন্দর।
মূসা (আ.) ছিলেন শক্তিশালী।
ইবরাহিম (আ.) ছিলেন সহনশীল ও ধৈর্যশীল।
ইসমাঈল (আ.) ছিলেন অত্যন্ত অনুগত ও কর্তব্যপরায়ণ।
আইয়ুব (আ.) ছিলেন অসীম ধৈর্যের অধিকারী।
খিজির (আ.) ছিলেন জ্ঞানী।

আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ –
তিনি ছিলেন সুন্দর, শক্তিশালী, সহনশীল, অনুগত, ধৈর্যশীল এবং জ্ঞানী –
এই সকল গুণাবলির পূর্ণ সমন্বয়।
তিনি কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী হবেন।
তাহলে কি তিনি আমাদের পক্ষ থেকে দরূদ ও সালাম প্রেরণের সবচেয়ে বেশি হকদার নন?

আল্লাহর নৈকট্য অর্জনের আরেকটি সুন্দর সুযোগ। জুমআ মুবারক।
07/08/2026

আল্লাহর নৈকট্য অর্জনের আরেকটি সুন্দর সুযোগ।
জুমআ মুবারক।

দৈনন্দিন জীবনে ব্যবহৃত ছোট ছোট আরবি বাক্য ও কথোপকথনের নিয়মিত চর্চা আপনাকে খুব দ্রুত ভাষাটির সঙ্গে স্বাচ্ছন্দ্য করে তুলব...
07/08/2026

দৈনন্দিন জীবনে ব্যবহৃত ছোট ছোট আরবি বাক্য ও কথোপকথনের নিয়মিত চর্চা আপনাকে খুব দ্রুত ভাষাটির সঙ্গে স্বাচ্ছন্দ্য করে তুলবে।
ধারাবাহিক অনুশীলনই আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি।
Al Manar Institute

06/08/2026

আলহামদুলিল্লাহ!
আমাদের শিক্ষার্থী আবদুল্লাহ ভাইয়ের কৃতজ্ঞতা ভরা এই কথাগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।

প্রতিটি লাইনে রয়েছে ইলমের প্রতি ভালোবাসা, শিক্ষকের প্রতি সম্মান এবং আল্লাহর নেয়ামতের আন্তরিক স্বীকৃতি।
আল্লাহ আমাদের সবাইকে তাঁর ভাষা শেখার তাওফিক দিন এবং অন্যকে শেখানোর সক্ষমতা দান করুন।
01618-729078

অলসতার উত্তর একটাই“আগামীকাল…”আর সফলতার উত্তর একটাই“আজই.........”01618-729078
04/08/2026

অলসতার উত্তর একটাই
“আগামীকাল…”

আর সফলতার উত্তর একটাই
“আজই.........”
01618-729078

অফলাইন লাইফে যতসব ঝামেলা –সেগুলো ঠিক করতে গেলেই মানসিক চার্জ লো-ব্যাটারি হয়ে যায়! 🤭তাই অনলাইনেই থাকাই বেটার!চলুন, হাসতে ...
03/08/2026

অফলাইন লাইফে যতসব ঝামেলা –
সেগুলো ঠিক করতে গেলেই মানসিক চার্জ লো-ব্যাটারি হয়ে যায়! 🤭
তাই অনলাইনেই থাকাই বেটার!

চলুন, হাসতে হাসতে আরবি শিখি – Al Manar Institute এর
সাথে!

Address

Ashrafabad
Kamrangir Char
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Manar Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category