মাদরাসা তা'লীমুল কুরআন Madrasha Ta'limul Quran

মাদরাসা তা'লীমুল কুরআন Madrasha Ta'limul Quran A school for learning "Quran"

14/05/2026

ইয়াকুব (আঃ) এর মতো নিজের সকল দুঃখ-দুর্দশা, একমাত্র আল্লাহ তা'য়ালার সাথেই মনখোলে শেয়ার করা উচিত।

এবং এটাকে নিত্য-অভ্যাস বানিয়ে নেওয়া উচিত।

📖 “আমি তো আমার দুঃখ ও কষ্টের কথা একমাত্র আল্লাহর কাছেই বলি।" (সূরা ইউসুফ, আয়াত ৮৬)

ইয়াকুব (আঃ) তার চোখ হারিয়ে ফেললেন কাঁদতে কাঁদতে — কিন্তু অভিযোগ করলেন কেবল আল্লাহর কাছে।

এই লেখাগুলো পড়ার সময় অনেকেরই হবে না 🥹হয়তো বেশিরভাগ বোনেরা এড়িয়ে যাবেন 🥹তারপরেও দিলাম একজন যদি দেখে তাতেই আমি ধন্য ❤...
03/03/2026

এই লেখাগুলো পড়ার সময় অনেকেরই হবে না 🥹
হয়তো বেশিরভাগ বোনেরা এড়িয়ে যাবেন 🥹
তারপরেও দিলাম একজন যদি দেখে তাতেই আমি ধন্য ❤️

আমার খুব প্রিয় একটা কাজ হলো মোনাজাতের ভাষা শেখা, আল্লাহপাকের কাছে চাইতে শেখা।

আমার খুব প্রিয় একটা কাজ হলো মোনাজাতের ভাষা শেখা, আল্লাহপাকের কাছে চাইতে শেখা। আমরা চাইতেও জানিনা, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই অথচ সুন্দর ভাষায় দুনিয়া আর আখিরাতের কল্যাণ চাইলে কিন্তু সব cover হয়! সুন্দর একটা মোনাজাত সংগ্রহ করেছি আজকে। কথাগুলো বেশিরভাগই জানা, চেষ্টা করি এভাবেই আল্লাহপাকের কাছে চাইতে। ফেসবুক ওয়ালে দিয়ে দিলাম আমার মতন আরো অনেকেই যাতে শিখতে পারে।

"আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সায়্যিদিল মুরসালিন।

ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল যালালি ওয়াল ইকরাম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া রব। রব্বুল আলামীন আপনার ঐ মহান নামের উছিলায় আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দিন।

আমাদের রিযিক বৃদ্ধি করে দিন, আমাদের কে ঋনমুক্ত, অভাব মুক্ত, চিন্তা মুক্ত রাখুন মাবুদ। রব্বুল আলামীন আমাদের কে নেক হায়াত দান করুন, আমাদের পিতা মাতার মঙ্গল করুন।

যেসব আত্মীয় স্বজন কবরবাসি হয়েছে তাদের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের কবরের আজাব মাফ করে দিন।

রব্বুল আলামীন আপনার তাওহীদ-

লা ইলাহা ইল্লাল্লাহু এর উছিলায়, আমাদের মনের নেক ইচ্ছে গুলো কবুল আর মঞ্জুর করুন আল্লাহ।

রব্বুল আলামীন মা বাবার সন্তানদের উপর রহমত বর্ষণ করুন, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমিয়ে ভালোবাসা বাড়িয়ে দিন, প্রত্যেকটি পরিবারের উপর রহমত বর্ষণ করুন, আমাদের মানসিক দুশ্চিন্তা, দুঃখ কষ্ট দূর করে দিন।

আমি জানিনা কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন..আমি জানিনা কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন...আমি জানিনা কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন আমি জানিনা কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন..কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন., ইয়া রব! আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনিই তো বলেছেন,, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো-তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব।

আপনিই তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জা বোধ করেন।

আমি অযোগ্য আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন।

আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না..

আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই ইয়া রব!

আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই।

ইয়া রব! আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না! আমি তার উপযুক্ত নই, আমার জন্য পরীক্ষা সহজ করে দিন।

আপনি আমার ডাকে সাড়া দিন, আমার চাওয়া পূরণ করুন, ইয়া
মালিক,

আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন..!!!

আমিন.!!!"

সাওয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে

#মোনাজাত

25/02/2026

ফিৎরা-২০২৬ ইং
সর্বোচ্চ ২৮০৫/-
সর্বনিম্ন ১১০/-
বিস্তারিত কমেন্টে...

📍রমাদান দু‘আ লিস্ট —❑ নিজের জন্য দু‘আঃ▬▬▬▬▬▬▬▬▬☞১) ইয়া আল্লাহ! আমার সব গুনাহ মাফ করে দিন। যেগুলো আমি জানি বা জানি না সব ...
07/02/2026

📍রমাদান দু‘আ লিস্ট —

❑ নিজের জন্য দু‘আঃ
▬▬▬▬▬▬▬▬▬☞
১) ইয়া আল্লাহ! আমার সব গুনাহ মাফ করে দিন। যেগুলো আমি জানি বা জানি না সব ভুলত্রুটি ক্ষমা করুন। আমাকে এমন বান্দা বানান যার উপর দুনিয়া ও আখিরাতে আপনি সন্তুষ্ট থাকবেন।

২) আমার অন্তরকে পরিষ্কার ও নরম করে দিন। আমার অন্তরে যেন কোনো প্রকার অহংকার, হিংসা, ঘৃণা বা কৃপণতা না থাকে।

৩) চোক, কান ও জবানের হেফাজত করার তৌফিক দিন এবং গীবত, পরনিন্দা, রিয়া থেকে মুক্ত রাখুন। এই দুআটা বেশি বেশি করবেন।

৪) নামাজ ও কুরআনের সাথে আমার সম্পর্ক গভীর করুন। কুরআন শুধু পড়ার জন্য নয় অর্থ বোঝার, হৃদয়ে অনুভব করার এবং জীবনে বাস্তবায়ন করার তাওফিক দিন।

৫) রব্বি! আমাকে শক্ত ঈমান, আফিয়াত, শুকর, তাওয়াক্কুল এবং ত্বাকওয়া দান করুন। আমাকে এমন শক্তি দিন যা সবসময় আপনার পথে ধীর, স্থির এবং দৃঢ় থাকতে সাহায্য করে।

❑ পরিবারের জন্য দু‘আঃ
▬▬▬▬▬▬▬▬▬▬☞
১) ও আমার রব! আমার বাবা-মাকে আপনি ক্ষমা করে দিন। তাদের নেক হায়াত, সুস্থতা ও শান্তি দিন। তাদের জীবনে সব ধরণের বিপদ, অসুখ এবং দুঃখ দূর করুন এবং তাদেরকে আপনার নৈকট্য দান করুন।

২) আল্লাহ! আমাদের পরিবারে শান্তি, সৌহার্দ্য এবং দ্বীনি পরিবেশ বজায় রাখুন। আমাদের ঘর-বাড়ি যেন শান্তির ঠিকানা হয়, যেখানে কেউ দুশ্চিন্তা, রাগ বা বিরোধ না থাকে।

৩) সন্তানদের নেককার ও সৎ বানান। তাদের হৃদয়ে ভালোবাসা, জ্ঞান এবং আপনার ভীতি স্থাপন করুন। তাদেরকে এমন বান্দা বানান যারা আপনার সন্তুষ্টির জন্য জীবনকে উৎসর্গ করবে।

৪) পরিবারকে বিপদ, দুঃখ এবং শত্রুর আঘাত থেকে রক্ষা করুন। হে রব, আমাদেরকে একে অপরের প্রতি দয়া, সহানুভূতি এবং ভালোবাসার সঙ্গে রাখুন যাতে পরিবারটি দৃঢ় এবং সুখী হয়।

❑ জীবনের জন্য দু‘আঃ
▬▬▬▬▬▬▬▬▬☞
১) ইয়া আল্লাহ! আমাকে হালাল রিজিক এবং তাতে অনেক অনেক বরকত দিন। আমার জীবনের প্রতিটি রিজিক এমন হোক যা দুনিয়া ও আখিরাত দু’টোতেই কল্যাণ বয়ে আনে।

২) আল্লাহ! আমার সময়ে অনেক অনেক বরকত দিন। যাতে দুনিয়াবি সমস্ত কাজ শেষ করার পরও ক্লান্তি ছাড়া প্রশান্ত হৃদয়ে আপনার ইবাদত করতে পারি।

৩) আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দিন। আল্লাহ! আমার জীবনের প্রতিটি পদক্ষেপ, কাজ ও সিদ্ধান্ত যেন আপনার সন্তুষ্টি অনুযায়ী হয়।

৪) সব ধরনের হিংসা ও বদনজর থেকে হেফাজত রাখুন।

❑ আখিরাতের জন্য দু‘আঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
১) কবরের যন্ত্রণা ও আজাব থেকে আমাকে রক্ষা করুন।

২) আমার হিসাব সহজ করুন। হে রব, আমার প্রতিটি আমল গ্রহণযোগ্য করুন এবং আমার গুনাহ ক্ষমা করুন। আমার হিসাবকে এমন বানান যাতে আখিরাতে কোনো দুশ্চিন্তা বা কষ্ট না হয়।

৩) আমাকে জান্নাতে রাসূল (সাঃ) এর সান্নিধ্য দান করুন। আমার সর্বোচ্চ প্রার্থনা হলো রাসূল (সাঃ) এর সঙ্গে মিলিত হওয়া এবং তার শাফায়াত লাভ করা। ইয়া আল্লাহ! আমাকে সেই মর্যাদা দান করুন।

৪) আমাকে আখিরাতে আপনার নৈকট্য ও চিরন্তন শান্তি দান করুন। হে রব, আমাকে এমন বান্দা বানান যার উপর আপনি সর্বদা সন্তুষ্ট থাকবেন এবং যিনি জান্নাতের সুখে চিরস্থায়ীভাবে বসবাস করবেন।

❑ উম্মাহর জন্যঃ
▬▬▬▬▬▬▬☞
১) ফিলিস্তিন ও সমস্ত নির্যাতিত মুসলিমদের সাহায্য করুন। যারা জুলুম, যুদ্ধ, অনাহার ও ভয়ভীতির মধ্যে আছে তাদের উপর আপনার রহমত বর্ষণ করুন এবং আমাদেরকে তাদের সহায়তায় অংশীদার করুন।

২) ও আমার রব! মুসলিম উম্মাহকে একত্র ও শক্তিশালী করুন। এই উম্মাহর মধ্যে দ্বন্দ্ব, বিভাজন ও শত্রুতা দূর করুন। আমাদেরকে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী রাখুন।

৩) ইয়া আল্লাহ! আমাদেরকে সত্য প্রতিষ্ঠায় তাওফিক দিন এবং অন্যায় ও জুলুমকে পরাজিত করতে সাহায্য করুন।

৪) হে রব! মুসলিম উম্মাহকে পুরো বিশ্বের কাছে দৃষ্টান্ত করে দিন আমাদের আখলাক, আচরণ ও ইনসাফ দেখে যেন মানুষ ইসলামকে চিনতে পারে এবং ভালোবাসতে শেখে।

নফসকে কন্ট্রোল করার ১৫ টি উপায়,১. ফজরের নামাজের পর না ঘুমানো ।২. মেক্সিমাম দিনে ৩ বার খাওয়ার অভ্যাস।৩. প্রতিদিন যতটুকু...
14/01/2026

নফসকে কন্ট্রোল করার ১৫ টি উপায়,
১. ফজরের নামাজের পর না ঘুমানো ।
২. মেক্সিমাম দিনে ৩ বার খাওয়ার অভ্যাস।
৩. প্রতিদিন যতটুকু মনে হবে তার চেয়ে কম খেতে হবে।।
৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে।
৫. প্রতিদিন সকাল সন্ধ্যা জিকির করা।
৬. ঘুমের পরিমাণ কমাতে হবে।
৭. ইশরাকের সালাত আদায় করা।
৮. নিয়মিত্রা কোরআন পড়ার চেষ্টা করতে হবে।
৯. ফজরের পর পর বেয়ামের অভ্যাস করা ।
১০. দৃষ্টি সংযত করার চেষ্টা করতে হবে।
১১. সোশাল মিডিয়ার ব্যব্যবহার কমানো
১২. রাতে ভরপেট খাওয়া পরিহার করা।
১৩. রাতে ঘুমের আগে ২ রাকাত নফল নামাজ পড়া।
১৪. নিয়মিত তাহাজ্জুদ আদায় করা।
১৫. রবের প্রতি তাওয়াক্কুল করা।

তাহাজ্জুদ নামাজ কীভাবে পড়বেনতাহাজ্জুদ নামাজ শুরু করুন এবং ইন শা আল্লাহ, আপনার দোয়া কবুল হবে।১) ফজরের নামাজের ৪০ মিনিট ...
05/01/2026

তাহাজ্জুদ নামাজ কীভাবে পড়বেন

তাহাজ্জুদ নামাজ শুরু করুন এবং ইন শা আল্লাহ, আপনার দোয়া কবুল হবে।

১) ফজরের নামাজের ৪০ মিনিট আগে ঘুম থেকে উঠুন
এবং অজু করুন।

২) তাহাজ্জুদের নামাজ ১২ রাকাত, তবে আপনি ২, ৪, ৬ বা ৮ রাকাতও পড়তে পারেন (২ রাকাত করে)।

৩) তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে নিম্নলিখিত
জিকির গুলি করুনঃ

দরুদ শরীফ- ৩ বার
সুবহানাল্লাহ ৩৩ বার
আলহামদুলিল্লাহ ৩৩ বার
লা ইলাহা ইল্লাল্লাহ ৩৩ বার
আল্লাহু আকবার ৩৩ বার
আস্তাগফিরুল্লাহ- ১০০ বার

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيمِ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
আজিম-১০০ বার

পুনরায় দরুদ শরীফ ৩ বার
اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى آلِ مُحَمَّدٍ

৮) এরপর পূর্ণ মনোযোগ দিয়ে নিচের দোয়াটি পাঠ করুনঃ
১০০ বার বা ৩০ বারঃ

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ
বাংলা অর্থ
হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক ও রক্ষক!
তোমার রহমতের দ্বারা আমি সাহায্য চাই।

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!১. সুদ :যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যু/দ্ধ ঘোষণা করেছেন,সেখানে কখনো বারকাহ আসত...
27/12/2025

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!

১. সুদ :
যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যু/দ্ধ ঘোষণা করেছেন,
সেখানে কখনো বারকাহ আসতে পারে না ৷
রেফারেন্স: সূরা আল-বাকারা ২৭৯ - "আল্লাহ ও তাঁর

রাসূলের পক্ষ থেকে যু/দ্ধের ঘোষণা। ”

২. অকৃতজ্ঞতা:
যে রিযিককে তুমি তুচ্ছ করো, সেটাই ধীরে ধীরে
তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
রেফারেন্স: সূরা ইবরাহীম ৭ - "কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব,
অকৃতজ্ঞ হলে শা/স্তি কঠিন।”

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা:
রিযিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক
কে/টে দিলে রিযিকের দরজা বন্ধ হয়।
হাদিস: "যে রিযিক বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার
সম্পর্ক বজায় রাখে।”- বুখারি ২৯৮৬ -

৪. অসততা:
ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে,
কিন্তু দীর্ঘমেয়াদে রিযিক নষ্ট হয়।

৫. প্রতারণা:
কারও হক মেরে খেলে প্রতিটি হা/রাম টাকা জীবনে অভাবডেকে আনে।
হাদিস: "যে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।
মুসলিম ১০২

৬. সালাত অবহেলা:
আজান-সালাত গুরুত্বহীন মনে করলে রিযিকের
বারকাহ কমে যায় ৷
হাদিস: "রিযিক সালাতে আছে।”
সহিহ অর্থে বহু বর্ণনায় প্রমাণিত

৭. গীবত :
অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ
জীবনের বারকাহ খেয়ে ফেলে।
সূরা হুজুরাত ১২

৮. অহংকার:
রিযিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ।
অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়৷
হাদিস: "যার অন্তরে অহংকারের অণু পরিমাণ থাকে,
সে জান্নাতে যাবে না।"– মুসলিম ৯১

৯. যাকাত আটকে রাখা:
যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায়
এবং ধ্বং/স হতে থাকে।
সূরা তাওবা ৩৪-৩৫

১০. কর্মচারীদের ওপর জুলুম:
যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে, তাদের
হক না দিলে রিযিক শুকিয়ে যায়।
হাদিস: "মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ
করো।" ইবন মাজাহ ২৪৪৩

১১. বেচাকেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো: এতেসম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়।

১২. লোভ:
যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে
না-সে শেষ পর্যন্ত কম পায় ৷
হাদিস: "মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায়,
তবুও সে তৃতীয়টি চাইবে।” – বুখারি ৬৪৩৯

১৩. বাবা-মাকে অবহেলা:
তোমার রিযিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত।
হাদিস: "রিযিক ও আয়ু বাড়ে বাবা-মাকে সন্তুষ্ট রাখলে।"
- মুসলিম (হাসান সনদে বহু রেওয়ায়েতে প্রমাণিত)

১৪. জুলুম করে সম্পদ অর্জন:
জুলুমের সম্পদে কোনো বারকাহ নেই,
বরং ধ্বং/স ডেকে আনে।

১৫. সদকা অবহেলা:
সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
হাদিস: "সদকা সম্পদ কমায় না।
-মুসলিম ২৫৮৮

১৬. হিংসা:
অন্যের রিযিক দেখে মন খারাপ করা নিজের
রিযিকের দরজা বন্ধ করে দেয়।

১৭. নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম:
যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি, তাদের প্রতি অন্যায়
করলে রিযিক উঠে যায়।

১৮. মিথ্যা কসম খাওয়া:
টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ
বারকাহ পু/ড়ি/য়ে ফেলে।
বুখারি ২০৮৭

১৯. অলসতা:
রিযিক চেষ্টা করা মানুষের কাছে আসে।
যারা চেষ্টা করে না, ভাগ্যও দরজা খোলে না।

২০. তাকদির নিয়ে অসন্তুষ্টি :
আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিযিকেরদরজা বন্ধ করে দেয়।
হাদিস: "আল্লাহ্ সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণকরেন।”
তিরমিজি ২৫১০

পোষ্টি ভালো লাগলে শেয়ার করে দিবেন

আলহামদুলিল্লাহমাদরাসা তা'লীমুল কুরআন, লালবাগ- এর হিফজ বিভাগ থেকে উত্তীর্ণ হাফেজ ছাত্রদের সম্মাননা পাগড়ী প্রধান (দস্তারব...
17/12/2025

আলহামদুলিল্লাহ
মাদরাসা তা'লীমুল কুরআন, লালবাগ- এর হিফজ বিভাগ থেকে উত্তীর্ণ হাফেজ ছাত্রদের সম্মাননা পাগড়ী প্রধান (দস্তারবন্দী) উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ওয়াজ ও দু'আর মাহফিল।

অতএব, আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করবে এবং মাহফিলকে করবে আরও বরকতময়, ইন শা আল্লাহ।

তারিখঃ ১৭ই ডিসেম্বর রোজ বুধবার।
স্থানঃ মিলনায়তন
সময়ঃ বাদ আসর হতে....

কুরআনের হাফেজ তৈরীর এই মহান মুহূর্তের সাক্ষী হোন।

আল্লাহ তা'আলা আমাদের সকলকে দ্বীনের পথে অটল থাকার তাওফিক দান করুন—আমিন।

সদকার জন্য কিছু সুন্দর টিপস—১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই ...
17/12/2025

সদকার জন্য কিছু সুন্দর টিপস—

১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন। একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে,

Courtesy: Humaira Bashir

13/12/2025

মদিনার কুবার মসজিদে একজন মধ্যবয়ষ্ক লোক দুআতে অঝোরে কাঁদছিলেন। যেহেতু একদম পাশে বসা ছিলেন, হালকা আওয়াজে করা তার দুআর কিছু শব্দ কানে আসছিলো একটু পরপরই। অবাক হয়ে লক্ষ্য করলাম, তিনি কুরআনের একটি আয়াতই বারবার আওড়াচ্ছেন। আয়াতটাও এমন যে, এটা যে দুআর মধ্যেও বলা যায়, মাথায় আসে নি কখনো।

رَبِّي -اَنِّیۡ مَغۡلُوۡبٌ فَانۡتَصِرۡ

“আল্লাহ! আমি তো হেরে যাচ্ছি। অসহায় হয়ে পড়ছি। আমাকে আপনি সাহায্য করুন।” (সুরা ক্বমার)

_______

দুনিয়াবি ফিতনার এই পাহাড়ি পথে একাকি হাঁটতে যে আপনার কষ্ট হয়, আপনার ইলাহ তো জানেন। তিনি তো জানেন, শয়তানের ধোঁকাগুলোর মোকাবেলা করা তাঁর এই দুর্বল বান্দার জন্য কত কঠিন।

নানা ধরনের বিপদ-আপদ, দুঃখ কষ্ট বা অসুস্থতা যখন ঘিরে ধরে আমাদের, যখন কোন কুলকিনারা থাকে না, সেই মহান রবের সামনে এই অসহায়ত্বের সবটুকুই দৃশ্যমান। এসব যিনি দেখেন যিনি জানেন, অসহায় বান্দার আত্মসমর্পন ও ক্রন্দনের ভাষা কি তিনি বুঝবেন না?

বিশ্বাস রাখুন তাঁর ওয়াদার উপর। চাইতে থাকুন কেবল তাঁরই কাছে। নিশ্চয়ই যিনি আঁধার ভেঙে আলো আনেন, তিনি আপনার জীবনকেও ঠিক একই ভাবে পাল্টে দিতে সক্ষম।

তাঁরই জন্য সমস্ত প্রশংসা। সর্বাবস্থায়, সর্বক্ষেত্রে।..

Address

Kamrangir Char

Telephone

+8801711575164

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদরাসা তা'লীমুল কুরআন Madrasha Ta'limul Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category