মারকাযুদ দ্বীন ঢাকা Markajud Deen Dhaka

মারকাযুদ দ্বীন  ঢাকা Markajud Deen Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মারকাযুদ দ্বীন ঢাকা Markajud Deen Dhaka, Educational Research Center, huzurpara, Kamrangir Char.

আমাদের মারকাযুদ দ্বীন ঢাকার১ম শ্রেণীর ছাত্রদের হাতের লিখা মাশাআল্লাহ
21/07/2026

আমাদের মারকাযুদ দ্বীন ঢাকার
১ম শ্রেণীর ছাত্রদের হাতের লিখা মাশাআল্লাহ

15/07/2026

মারকাযুদ দ্বীন ঢাকায় আয়োজিত হজ্ব পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভায় মারকাযুদ দ্বীন ঢাকা Markajud Deen Dhakaর ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল মুকিত আগত হাজ্বী সাহেবদের আরবি বক্তৃতার মাধ্যমে অভ্যর্থনা জানাচ্ছে।

উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন
মুফতি আ.ফ.ম আকরাম হুসাইন হাফি.
সভাপতি, অত্র মাদরাসা

সালামান্তে
মুফতি আমানুল্লাহ বসন্তপুরী হাফি.
মুহতামিম, অত্র মাদরাসা

14/07/2026

মারকাযুদ দ্বীন ঢাকায় আয়োজিত হলো হজ্ব পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানকে সাজানো হয়েছিলো সদ্য আগত আল্লাহর মেহমান ও আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য যারা ছটফট করে দিন কাটাচ্ছে তাদের নিয়ে।

সেই অনুষ্ঠানের সংক্ষিপ্ত ক্লিপ

আয়োজকঃ মারকাযুদ দ্বীন ঢাকা Markajud Deen Dhaka
সালামান্তে মুফতি আমানুল্লাহ বসন্তপুরী হাফি.

"বাচ্চার  মা-বাবা বাচ্চার শিক্ষকের সাথে কীভাবে কথা বলেন—সেটাও বাচ্চার শিক্ষা।" একটি শিশু শুধু বই থেকে শেখে না। সে শেখে ত...
08/07/2026

"বাচ্চার মা-বাবা বাচ্চার শিক্ষকের সাথে কীভাবে কথা বলেন—সেটাও বাচ্চার শিক্ষা।"

একটি শিশু শুধু বই থেকে শেখে না। সে শেখে তার বাবা-মায়ের আচরণ দেখে।

যখন কোনো অভিভাবক সন্তানের সামনেই শিক্ষকের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন, অপমান করেন, কিংবা রাগের বশে অসম্মানজনক আচরণ করেন, তখন শিশুটি শুধু একটি ঘটনাই দেখে না সে একটি শিক্ষা গ্রহণ করে।

সে শিখে—
"রাগ হলে অসম্মান করা যায়।"
"ক্ষমতার জোরে কাউকে ছোট করা যায়।"
"যে আমার জন্য কাজ করে, তাকে সম্মান না দিলেও চলে।"

এরপর আমরা আবার সেই শিশুর কাছেই আশা করি
সে যেন বড়দের সম্মান করে,
শিক্ষকের কথা শোনে,
ভদ্রভাবে কথা বলে,
এবং সুন্দর চরিত্রের মানুষ হয়ে ওঠে।

কিন্তু শিশুরা আমাদের উপদেশের চেয়ে আমাদের আচরণ থেকেই বেশি শিক্ষা নেয়।

মতভেদ হতেই পারে। অভিযোগ থাকতেই পারে। একজন শিক্ষকও মানুষ তাঁর ভুল হতে পারে। কিন্তু সেই সমস্যার সমাধান হতে পারে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং সৌজন্যের মাধ্যমে; সন্তানের সামনে অপমান বা উত্তেজনার মাধ্যমে নয়।

মনে রাখুন, একজন শিক্ষককে অসম্মান করা মানে শুধু একজন মানুষকে কষ্ট দেওয়া নয়; অনেক সময় নিজের সন্তানের চোখে সম্মানের মূল্যকেই ছোট করে দেওয়া।

সন্তানের সামনে শিক্ষক সম্পর্কে সম্মানজনক ভাষায় কথা বলুন।
কোনো অভিযোগ থাকলে শান্তভাবে, ব্যক্তিগতভাবে স্কুল/ মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন।

আপনার সন্তানকে শেখান—সম্মান দাবি করে নয়, সম্মান দিয়েই অর্জন করা যায়।

আমরা সবাই একই দলের সদস্য। আমাদের সবার লক্ষ্য একটাই—আপনার সন্তানের সুন্দর চরিত্র, জ্ঞান এবং উজ্জ্বল ভবিষ্যৎ।

শিশুরা আমাদের কথা নয়, আমাদের আচরণেরই প্রতিচ্ছবি। তাই আসুন, আমরা নিজেরাই সেই মানুষটি হই, যাকে দেখে আমাদের সন্তানরা সম্মান করতে শেখে।

08/07/2026

আমাদের শিশু শ্রেণীর ছোট মামুনি কত সুন্দর করে তাওহীদের বাক্য অর্থসহ বলতেছে।

04/07/2026

মদ্দে লাযিম হরফী মুসাক্কাল পরানো হচ্ছে।

অর্ধবার্ষিক মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে নূরানী বিভাগ ১ দিনের ছুটির এলান।
30/06/2026

অর্ধবার্ষিক মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে নূরানী বিভাগ ১ দিনের ছুটির এলান।

আলহামদুলিল্লাহ আমাদের মারকাযুদ দ্বীন  ঢাকা Markajud Deen Dhaka আবাসিক অনাবাসিক সকল ছাত্রদের জন্য মৌসুমি ফল আহরণের ব্যবস্...
30/06/2026

আলহামদুলিল্লাহ
আমাদের মারকাযুদ দ্বীন ঢাকা Markajud Deen Dhaka আবাসিক অনাবাসিক সকল ছাত্রদের জন্য মৌসুমি ফল আহরণের ব্যবস্হা করা হয়েছে।

Address

Huzurpara
Kamrangir Char
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when মারকাযুদ দ্বীন ঢাকা Markajud Deen Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share