Kidas

Kidas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kidas, Middle School, Kalikabari.

অদ্য ২১/০৫/২০২২ ইং তারিখে সমাজকল্যান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক কালিকাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টি...
21/05/2022

অদ্য ২১/০৫/২০২২ ইং তারিখে সমাজকল্যান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক কালিকাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ ইব্রাহীম, উপপরিচালক, এবং মো: ইউসুফ আলী, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বরগুনা।

আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান জোমাদ্দার।

এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মৃধা, অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ হামিদ মিয়া, শিক্ষক মোঃ দুলাল মৃধা, আব্দুর রাজ্জাক মাস্টার, হিমু মৃধা, উজ্জল জোমাদ্দার, মালেক জোমাদ্দার, সাবেক ইউপি সদস্য ইসাহাক হাওলাদার ও শিক্ষানুরাগী আলতাফ হোসেন গাজী প্রমুখ।

কালিকাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাদেরকে তাদের দৈনন্দিন শিক্ষা ও ক্লাশ সংক্রান্ত কা...
25/04/2022

কালিকাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাদেরকে তাদের দৈনন্দিন শিক্ষা ও ক্লাশ সংক্রান্ত কাজের নোট রাখার জন্য ডায়েরী প্রদান করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো: বজলুর রহমান জোমাদ্দার।

তারিখ: ২১শে এপ্রিল, ২০২২ ইং

অদ্য ২৫/০১/২০২২ ইং তারিখে কালিকাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ...
25/01/2022

অদ্য ২৫/০১/২০২২ ইং তারিখে কালিকাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা চেয়ারম্যান মোঃ মাকুসুদুর রহমান ফোরকান।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুম বিল্লাহ।

আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান জোমাদ্দার।

সঞ্চালনায় ছিলেন মোঃ কাওছার আহমেদ, নির্বাহী পরিচালক, একতা বহুমুখী সমাজ কল্যান সংস্থা, মির্জাগঞ্জ, পটুয়াখালী।

আরও উপস্থিত ছিলেন বেতাগী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ হাদিছুর রহমান পান্না।

এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি ও সমাজসেবক মোঃ মতিয়ার রহমান মৃধা, অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ হামিদ মিয়া ও হিমু মৃধা প্রমুখ।

করোনা মহামারীর মধ্যে অর্ধলক্ষ মানুষের মুখে হাসি!বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শূন্য পদের বিপরীতে ৫৪ হাজার শিক্ষক নিয়ো...
15/07/2021

করোনা মহামারীর মধ্যে অর্ধলক্ষ মানুষের মুখে হাসি!

বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শূন্য পদের বিপরীতে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

রেজাল্ট দেখুন নিচের লিংকে

12/06/2020

এই স্কুল অত্র অঞ্চল তথা বেতাগী উপজেলার গর্ব, অহংকার।
এই স্কুলের মাধ্যমে সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের পুনর্বাসনের লক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

কারও ব্যক্তিগত কোন বিষয় নিয়ে স্কুলের ফেইসবুক পেইজে কমেন্ট করে স্কুলের ভাবমুর্তি ক্ষু্ন্ন করার প্রচেষ্টা সরাসরি সাইবার অপরাধ। কারও ব্যক্তিগত কোন বিষয়ে অত্র স্কুল কোনভাবেই দায়ী নয় এবং এতদসংক্রান্ত বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কখনও কোন হস্তক্ষেপ করবে না।

স্কুলের ফেসবুক পেইজের অযাচিত সকল কমেন্ট আগামী ৭ দিনের মধ্যে ডিলিট করার ওয়ার্নিং দিচ্ছি। অন্যথায় বাংলাদেশ সরকারের সাইবার আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমাদের স্কুল
12/06/2020

আমাদের স্কুল

আমাদের বিদ্যালয়ে মহান ২১ শে ফেব্রুয়ারী উদযাপন
21/02/2020

আমাদের বিদ্যালয়ে মহান ২১ শে ফেব্রুয়ারী উদযাপন

21/01/2020

০১-০১-২০২০ ইং তারিখ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত কর্মকর্তার উপস্থিতিতে ধারনকূত ভিডিও।

নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ করছেন স্কুলের সভাপতি বজলুর রহমান জোমাদ্দার।
01/01/2019

নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ করছেন স্কুলের সভাপতি বজলুর রহমান জোমাদ্দার।

শিক্ষার্থীদের বিতরণের জন্য নতুন বই।
01/01/2019

শিক্ষার্থীদের বিতরণের জন্য নতুন বই।

নতুন বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ।
01/01/2019

নতুন বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ।

কালিকাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ভর্তি চলিতেছে    ভর্তি চলিতেছে   ভর্তি চলিতেছে স্কুল পরিচিতিঃ প্রতিবন্ধী...
23/11/2018

কালিকাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়

ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে

স্কুল পরিচিতিঃ প্রতিবন্ধীরা দেশ, সমাজ ও পরিবারের বোঝা না হয়ে যেন সম্পদে পরিনত হয় এ লক্ষে বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই প্রতিবন্ধীদের সমাজ তথা দেশের অন্য সুস্থ ও সবল মানুষের মত করে গড়ে তুলতে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সারা দেশে প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল প্রতিষ্ঠিত করা হয়েছে। এই স্কুল অন্যান্য স্কুল থেকে সম্পূর্ন ভিন্ন। এখানে প্রতিবন্ধীদের অন্যান্য সুস্থ-সবল মানুষের সমপর্যায়ে গড়ে তোলার জন্য যা যা করা দরকার সব করা হবে।

স্কুলের অবস্থানঃ সড়িষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ী বাজারের পূর্ব পাশে বজলু জোমাদ্দার বাড়ির সামনে।
সুযোগ-সুবিধাঃ স্কুলে বেশ কিছু সুবিধা দেওয়া হবে সরকার থেকে যা নিম্নরুপ-
১। স্কুলের নিজস্ব গাড়িতে ফ্রি আসা-যাওয়া।
২। প্রতিদিন দুপুরে ফ্রি খাবারের ব্যবস্থা
৩। সকল শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা করে উপবৃত্তি।
৪। শিক্ষার্থীদের অভিবাবকদের সরকার কর্তৃক বিনা সুদে ঋণ প্রদান।
৫। দুরের শিক্ষার্থীদের স্কুলের ছাত্রাবাসে ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা।
৬। এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুলের ছাত্রাবাসে ফ্রি খাকা ও খাওয়ার ব্যবস্থা।
৭। লেখা পড়া শেষে যার যার যোগ্যতা অনুযায়ী সরকারী চাকুরীতে যোগাদানের সুযোগ প্রদান।
আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন—
মোঃ বজলুর রহমান জোমাদ্দার
সভাপতি, ম্যানেজিং কমিটি।
কালিকাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
মোবাইলঃ-০১৭২৫-০৯৮৫৫৫

জনস্বার্থে এই পোস্ট শেয়ার দেয়ার অনুরোধ রইল। আপনার পরিচিত প্রতিবেশী, আত্মীয়স্বজন এবং পরিবারের কেউ প্রতিবন্ধী থাকলে তাদেরকে এই সুযোগ গ্রহনে সহায়তা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।

কালিকাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপিত-২০১৪ ইং ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে স্ক...

Address

Kalikabari
8730

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Kidas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kidas:

Shortcuts

Share

Category