21/10/2022
আলহামদুলিল্লাহ। ১৪৪৪ হিজরি/২০২২ খ্রি: শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৩/১০/২০২২ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বেরাতে আশারা এর উপর সবোর্চ্চ সনদ প্রাপ্ত ক্বারী শায়েখ ইউসুফ সাকিম আল আযহারী, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর। আরো উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী সাজ্জাদ হোসাইন, প্রশিক্ষক, বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা ।ক্বারী শাহিদ হোসেন মিল্লাত, চাঁপাইনবাবগঞ্জ। জাঙ্গালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মনিরুল ইসলাম মুমতাজী। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ টি এম ফজলুর রহমান খান। অত্র মাদ্রাসার সকল মুহিব্বিন ও শুভাকাঙ্খীদের নিকট মাদ্রাসার কল্যাণ এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়ার আবেদন।