14/08/2025
(১) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা 'মার্চ ফর জাস্টিস 'কর্মসূচি পালন করে কবে?
উত্তর: ৩১জুলাই ২০২৪।
(২) BUP -এর ব্যবসা অনুষদের ছাত্র 'মীর মাহফুজুর রহমান মুগ্ধ' কবে শহীদ হন?
উত্তর: ১৮ জুলাই ২০২৪।
(৩) ১৫ জানুয়ারি ২০২৫ 'জুলাই গণঅভ্যুত্থান ২০২৪'-এর কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয়?
উত্তর: ৮৩৪ জন।
(৪) 'জুলাই শহীদ' দিবস কবে?
উত্তর: ১৬ জুলাই।
(৫) জুলাই গণঅভ্যুত্থান দিবস কবে?
উত্তর: ০৫ আগস্ট।
(৬) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর: গণভবন, ঢাকা।
(৭) 'জুলাই ঘোষণাপত্র' কোথায় ঘোষিত হয়?
উত্তর: মানিক মিয়া এভিনিউ, ঢাকা।
(৮) 'জুলাই ঘোষণাপত্র' এর উপস্থাপক কে?
উত্তর: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
(৯) 'জুলাই ঘোষণাপত্রে' মোট কতটি ধারা বা অনুচ্ছেদ আছে?
উত্তর: ২৮ টি।
(১০) 'জুলাই ঘোষণাপত্র' এর মোট শব্দ সংখ্যা কতটি ?
উত্তর: ১০৪০ টি।
(১১) ২০২৪ এর কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ কে?
উত্তর: আবু সাঈদ (বাবুনপুর,পীরগঞ্জ, রংপুর)
(১২) জুলাই বিপ্লবের সময়কাল কতদিন ছিল?
উত্তর: ০৫ জুন থেকে ০৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ৬২ দিন।
(১৩) জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?
উত্তর: ৩১ ডিসেম্বর ২০২৪, কেন্দ্রীয় শহীদমিনারে।
(১৪) জুলাই বিপ্লবে কতজন প্রাণ হারান?
উত্তর: প্রায় ১৫০০ জন।
(১৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবে সুসংগঠিত হয়?
উত্তর: ১ জুলাই ২০২৪.
(১৬) আবু সাঈদ কবে শহীদ হন?
উত্তর: ১৬ জুলাই ২০২৪.
(১৭) নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়।