Afzal hosen

Afzal hosen English grammer

01/01/2026

আর যখন বলবে তখন স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায্য বলবে-সূরা আন 'আম।

08/07/2024

কোটা নিয়ে বাড়াবাড়ি করায় ফকর উদ্দীন এর মতো বিপাকে পড়বেন নাতো বর্তমান সরকার?

22/05/2024

ইহকালের দুঃখ-কষ্ট আর যন্ত্রণাগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলোকে বাদ দিয়ে জীবনের কথা ভাবা যায় না। ধৈর্য, তাওয়াক্কুল আর ঈমানের শক্তি দিয়ে এগুলোর মুখোমুখি হতে হয়। এখানে একেকজনের জীবনের দুঃখ কষ্ট একেক রকম। দুঃখ আর যন্ত্রণার ধরনগুলো যেমনই হোক না কেন, আমাদের বিশ্বাস করতে হবে কেবল আল্লাহ পারেন আমাদেরকে এই সমস্ত যাতনার হাত থেকে মুক্তি দিতে। দুঃখ কমানোর ক্ষমতা কেবল তার হাতেই। মানুষ বিপদে পড়লে চিৎকার চেচামেচি করে আস্ফালন করে। মনে হয়, এমন ঘটনা শুধু তার সাথেই ঘটেছে, এমন ভাষা ব্যবহার করে তাতে তার যে আল্লাহর উপর তাওয়াক্কুল নেই এটা স্পষ্ট দৃশ্যত হয়। সাদ্দামূল হাসান ড্যানি, ঢাকার মিরপুরে বসবাস করে। চেহারা সুন্দর, মহান আল্লাহ খুব নিপুণ করে তাকে তৈরি করেছেন। চেহারায় মায়া মিশ্রিত। খুব মিষ্টি করে কথা বলে, কিন্তু তার বিপদ যেনো পিছু ছাড়ে না। পদে পদে বিপদ তাকে জ্বালা-যন্ত্রণায় নিষ্পেষিত করে ফেলে। তারপরও তার চেহেরা দেখে বোঝার উপায় নেয় যে, সে এরকম চরম বিপদে আছে। তার বিপদের মাত্রা দেখে আমি নিজেই বিস্মিত আর চিন্তিত হয়ে পড়ি অথচ তার বদনে কোনো ধরনের কালিমা রেখা দেখা যায় না। মাঝে মাঝে তাকে আমি বেশ কিছু সময় আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখতাম। মনে মনে যেনো কি বলে আকাশের দিকে তাকিয়ে। একদিন আমি সাদ্দামূল হাসান ড্যানিকে জিজ্ঞেস করলাম তুমি মাঝে মাঝে আকাশের দিকে বেশ কিছু সময় তাকিয়ে থাকো কেনো? সে বললো- আমি যখন বিপদে পড়ি তখন আল্লাহর সাথে কষ্ট গুলো শেয়ার করি। বিশ্বনবী (সা:)
# বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলতেন।
মহান আল্লাহ বলেন," মানুষ কি মনে করেছে যে,' আমরা ঈমান এনেছি '- এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে?" (সূরা আনকাবূত-২)।
তিনি আরও বলেন," নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর, (হে রাসূল,) ধৈর্যশীলদের আপনি সুসংবাদ প্রদান করুন।" ( সূরা বাকারা-১৫৫)
সাদ্দামূল হাসান ড্যানি বললো- এগুলো জানার পরে আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। যদিও আমাদের উপর আরোপিত সকল দুঃখ আর দুর্দশাই কিন্তু পরীক্ষা নয়, অনেক সময় তা হয় আমাদের নিজের হাতের কামায় করা আযাব। নিজের গুণাহ, অবাধ্যতা ও উচ্ছৃঙ্খলতার ফল। কিন্তু, সেটাও কোনোভাবে আল্লাহর অযত্ন আর উদাসীনতা প্রমাণ করে না। অনেক সময় আমাদেরকে দুঃখ আর কষ্টের মধ্যে নিপতিত করে তিনি আখিরাতের বড় আর কঠিন আযাব থেকে আমাদেরকে হেফাজত করে ফেলেন। এটাও আল্লাহর বড়ত্ব, বান্দার প্রতি ভালোবাসা, দয়া আর রহমতের পরিচায়ক। ড্যানির মুখে এসব শুনে আমি আল্লাহর মহত্ব আর পরিকল্পনায় মুগ্ধ হলাম। হে আল্লাহ! আমরা না জেনে, না বুঝে কত অভিযোগের আঙুল তোমার দিকে তুলেছি। আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো। ড্যানি, আমার চোখ খুলে সচেতন করার জন্য শুকরিয়া। আজ থেকে নই কোনো অভিযোগ, নই কোনো হতাশা, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার ভরসা।
মো. আফজাল হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়।

আজ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রশীদ ভাইয়ের কথা বেশ মনে পড়ছে।  রশীদ ভাই খুব সহজ-সরল উদার লোক ছিলেন। আমার প্রথম টিউশন তিনি দ...
13/12/2023

আজ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রশীদ ভাইয়ের কথা বেশ মনে পড়ছে। রশীদ ভাই খুব সহজ-সরল উদার লোক ছিলেন। আমার প্রথম টিউশন তিনি দিয়েছিলেন। একদা রশীদ ভাই এক বাসায় টিউশন করার জন্য গেলেন। বাসায় অভিভাবকের সাথে আলাপ শেষে অভিভাবক বললেন সপ্তাহে ছয়দিন পড়াতে হবে। ভাইয়ের এটা প্রথম টিউশন তিনি বললেন- ঠিক আছে। অভিভাবক বললেন- বেতন ১৫০০ টাকা। ভাই বললেন- আমার যাইতে আসতে খরচ হবে প্রতিদিন ৫০ টাকা প্রায়। হিসাব করে দেখা যায়- মাসে ১২০০ টাকা। যাইতে আসতে সময় ব্যয় হবে ৩ ঘণ্টা প্রতিদিন পড়াতে হবে ২ ঘণ্টা। এটা কিভাবে সম্ভব? অভিভাবক বললেন- আগেরজনকে দিতাম ১০০০ টাকা। আপনি দূর থেকে আসবেন এজন্য আপনাকে ১৫০০ টাকা দিতে চেয়েছি। ভাই বুঝতে পারছে অভিভাবক অপরিচিতা গল্পের অনুপমের মামার মতো। ভাই বললেন- আমার বিশ্ববিদ্যালয়ের হল চেনেন, অভিভাবক বললেন- চিনি। ভাই বললেন - গেটে যে মামা বসে থাকেন তার নিকট আমি বলে রাখবো আপনি প্রতিদিন যেয়ে মামার নিকট হাজিরা দিয়ে আসবেন আপনাকে আমি ২০০০ টাকা বেতন দিবো। অভিভাবক বললো- এতো আমার রিকশাভাড়া লাগবে। তখন রশীদ ভাই বললেন- তো আমার বেলায় এটা কিভাবে সম্ভব! মাফ করেন, আমি আসলাম। বিগত দুইদিন এক মহান ব্যক্তি আমার বাসায় আসেন। সারাদিন কোনো বড় ধরনের কাজ নেই। মূল কাজ সিআইডি দেখা। মুদ্দাকথা অলস সময় কাটানো। কিন্তু বললো- এভাবে আসতে কষ্ট হচ্ছে। তুমি গেলেই তো হই। আমিতো সকাল পাঁচটি হতে রাত ১০ টা পর্যন্ত কাজে ব্যস্ত থাকি। আর ঐ সময়তো যাওয়া সম্ভব নয়। কি বলো- কোনো ব্যাপার না। তার সারাদিন শুয়ে বসে কষ্ট হয়। আমার টাকায় আসবে তাও কষ্ট হয়। নিতান্ত হতভাগ্য না হলে এমন বিচক্ষণ ব্যক্তি কপালে জোটে না। আর এদের সাথে যারা সুর মেলায় তারাও কিন্তু কোনো অংশে কম বুদ্ধিমান নয়। সুবিধা নেওয়ার সময় সমান অধিকার চাই। কিন্তু কাজের সময় তুমি দুর্বল, আমি সবল এই কথায় যেন মূল সুর হয়। যিনি কখনো স্কুলে যাননি তিনিও কিন্তু বাসার প্রাইভেট শিক্ষককে বলেন, স্যার এভাবে না, এভাবে পড়ালে আমার ছেলে ভালো করবে। অপরদিকে বেচারা শিক্ষক কিন্তু জানেন, ছাত্র খারাপ করলে আমার আর টিউশন থাকবে না। তারপরও একটু পরামর্শ না দিলে কেমনে হবে এটাতে তো আর পয়সা খরচ হয় না। অন্যদের সাথে তো বলা যাবে উনি বা উনারা আমার কথা উঠে বশে এতে কিন্তু একটা আলাদা তৃপ্তির ঢেঁকুর তোলা যায়। যদিও তারা বা আমরা সকলে সচেতন কিন্তু নিজের বিষয়ে নয় অন্যদের বিষয়ে। নিজের বেলায় বিরিয়ানি আর কর্মচারীর জন্য বাসী পান্তা। কেননা আমি আশরাফুল মাকলুকাত আর কর্মচারীরা হলো আশরাফুল দাস তাই মনে হয়। আমাদের ভুল ওদের সঠিক থেকেও যথার্থ মূল্যবান। আজ থেকে কোনো সমালোচনা নয়। বুঝলে বুজ পাতা না বুঝলে আমার নাক কাটা। সকলকে আল্লাহ ভালো রাখুক আমিন।

কালামের এক আত্মীয় সকাল ৬ টায় মারা গেছে। জানাযা নামাজ যোহর বাদ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। আমারও আত্মীয়  আমিও সেখানে উপস্থি...
05/10/2023

কালামের এক আত্মীয় সকাল ৬ টায় মারা গেছে। জানাযা নামাজ যোহর বাদ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। আমারও আত্মীয় আমিও সেখানে উপস্থিত। গেছি বারোটার সময়। কয়েকজন একস্থানে বসে আলাপ করছি। যোহরের সালাতের সময় হলো। বললাম- চলেন সালাতে যায়। সকলে উঠল কিন্তু কালাম তার চেয়ার থেকে উঠলো না। বললাম- আপনি যাবেন না! সে বললো- সারা শরীরে ব্যথা আপনারা যান আমি যাব না। সরাসরি না আর যুক্তি শুনে আমি অবাক! কি বল! শরীর ব্যথা এজন্য নাকি সালাত আদায় করবে না। হযরত ওমর ফারুক (রা.) এর যখন হনলুলু পেট কেটে দিয়েছিল তখন তিনি অজ্ঞান হয়ে গেলেন। যখন ওমর ফারুক (রা.) এর জ্ঞান ফিরল তখন তাঁর প্রথম কথা ছিল আমার রেখে দেওয়া অসমাপ্ত সালাত তোমরা শেষ করছো আর এমন বিখ্যাত খলিফার এমন অবস্থায়ও বাকীরা অসমাপ্ত সালাত শেষ করেছে। আর কালাম সাহেব কত সুন্দর করে বললেন- আমার শরীর ব্যথা। আমি সালাত আদায় করবো না। অবাক! আর বিস্ময়ে ভরা দুনিয়া! যেখানে কুপির আগুনে হাত পুড়ে গেলে আমরা যন্ত্রণায় বাঁচি না সেখানে এক ওয়াক্ত সালাত আদায় না করলে আশি হুক্বা জাহান্নামে পুড়তে হবে। একথা মনে হলেই তো গায়ের লোম খাড়া হয়ে যায়।

# তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন বিনীতদের জন্য ছাড়া। ( সূরা বাকারাহ-৪৫)।

Address

Kalaroa

Telephone

+8801952105682

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afzal hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category