কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল

  • Home
  • Bangladesh
  • Kalaroa
  • কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল

কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, High School, Girls School Road, Kalaroa.

20/05/2026

সকল শিক্ষক ,শিক্ষার্থীদের আগামীকাল বৃহস্পতিবার সকাল ০৯:৩০ ঘটিকার পূর্বে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে আসার জন্য আহ্বান করা হল।

29/04/2026

বর্তমান ৯ম ও ১০ম শ্রেণির যেসব শিক্ষার্থী Python প্রোগ্রামিং প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল তাদের ডিজিটাল জন্ম নিবন্ধন নিয়ে আগামীকাল সকাল ১০:০০ ঘটিকার পূর্বে বিদ্যালয়ের আসার জন্য বলা হলো।

বিষয়টি অতীব জরুরী।

নিগার সুলতানা
প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)
কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ এর প্রথম স্থান অর্জন করেছে কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল।
20/04/2026

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ এর প্রথম স্থান অর্জন করেছে কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল।

এসএসসি পরীক্ষার্থীদের আসন বিন্যাসকেন্দ্রঃ কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল ( কলারোয়া -৪৪১ )এসএসসি পরীক্ষার্থীদের আসন বিন্য...
19/04/2026

এসএসসি পরীক্ষার্থীদের আসন বিন্যাস

কেন্দ্রঃ কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল ( কলারোয়া -৪৪১ )

এসএসসি পরীক্ষার্থীদের আসন বিন্যাস ও পরীক্ষার্থীর_অবশ্যই_পালনীয়_নিয়মাবলী নিম্মে দেওয়া হল ঃ

১. প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে বাধ্যতামূলকভাবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে।
২. পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে বিধায় পরীক্ষার্থীর বন্ধু-বান্ধব ও আত্মীয়জন নির্ধারিত সময়ে কোনভাবেই পরীক্ষা হলের প্রাঙ্গনে অবস্থান করতে পারবে না।
৩. কোন পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোন নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন ও কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
৪. পরীক্ষার্থীরা তাদের নিজেদের কলম, কালি, বল পয়েন্ট কলম ও পেন্সিল সঙ্গে আনবে এবং সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও যন্ত্রপাতির ব্যবস্থা নিজেরাই করবে।
৫. পরীক্ষার্থীরা উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর ও বিষয় কোভের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ/ভরাট করবে।
৬. পরীক্ষার্থীরা উত্তর পত্রের নির্ধারিত স্থান হতে উত্তর লিখা শুরু করবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠা ব্যতীত অন্য সব পাতার উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে। উত্তরপত্রের যে সব অংশ বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই কালো বল পয়েন্ট দ্বারা পূরণ। করতে হবে।
৭. উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া নিষিদ্ধ ।
৮. উত্তরপত্রটিকে কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
৯. উত্তরপত্রে আপত্তিকর লিখা/অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ / উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধার সৃষ্টি করা হলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০. উত্তরপত্রের অভ্যন্তরে কোন জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, মোবাইল/ টেলিফোন নম্বর, কলেজের নাম, কেন্দ্রের
১১. নাম কোন অবস্থাতেই লিখা যাবে না। লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
১২. পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকগণ (Invigilators) কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার আগে কোন পরীক্ষার্থী তার আসন ছাড়াতে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে কোন পরীক্ষার্থীকেই উত্তরপত্র দাখিল করতে দেয়া হবে না।
১৩. এসএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের স্কুলের নির্ধারিত পোশাক বা ইউনিফর্ম পরে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে।
কেন্দ্র সচিব
নিগার সুলতানা

নিম্নে  বর্ণিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি কেন্দ্র কলারোয়া গার্লস পালট হাই স্কুলে...
18/04/2026

নিম্নে বর্ণিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি কেন্দ্র কলারোয়া গার্লস পালট হাই স্কুলে যে সকল শিক্ষক কক্ষপ্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবে সেই সকল কক্ষপ্রত্যবেক্ষকগণকে আগামী রবিবার ১৯ তারিখ সকাল ১০ :৩০ ঘটিকার পূর্বে কেন্দ্রের কর্মশালায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো

18/04/2026

কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের অষ্টম শ্রেণির বৃত্তি প্রাপ্ত মোট ২৬ জন শিক্ষার্থীদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে , আগামীকাল রবিবারের মধ্যে বৃত্তি পরীক্ষার এডমিট কার্ড, শিক্ষার্থীর ডিজিটাল জন্ম নিবন্ধন , পিতা মাতার এনআইডি কার্ড , স্টুডেন্ট ব্যাংক একাউন্ট নং অতীব জরুরী ভিত্তিতে অফিস কক্ষে জমা দেওয়ার জন্য বলা হলো।

নিগার সুলতানা
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

অষ্টম শ্রেণির বৃত্তি প্রাপ্ত  কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের মোট ২৬ জন বৃত্তি প্রাপ্ত ছাত্রীদের ফুল দিয়ে বরন করে নিল...
02/04/2026

অষ্টম শ্রেণির বৃত্তি প্রাপ্ত কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের মোট ২৬ জন বৃত্তি প্রাপ্ত ছাত্রীদের ফুল দিয়ে বরন করে নিলেন কলারোয়া গার্লস হাই স্কুলের শিক্ষক /শিক্ষিকা ।

নিগার সুলতানা
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

28/03/2026

সকল শিক্ষার্থীদের আগামীকাল রবিবার সকাল ০৯:৪৫ ঘটিকার পূর্বে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে আসার জন্য আহ্বান করা হল।

২৬ শে মার্চ উপলক্ষে রচনা প্রতিযোগিতা' যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যথা সময়ে উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত ...
24/03/2026

২৬ শে মার্চ উপলক্ষে রচনা প্রতিযোগিতা' যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যথা সময়ে উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্য বলা হলো।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর পুরস্কার বিতরণ। আগামী ৫ মার্চ ২০২৬ খ্রি.। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ। সকাল ১১টায়।
03/03/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর পুরস্কার বিতরণ। আগামী ৫ মার্চ ২০২৬ খ্রি.। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ। সকাল ১১টায়।

কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের জুনিয়র বৃত্তির পরীক্ষার ফলাফল ২০২৫
25/02/2026

কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের জুনিয়র বৃত্তির পরীক্ষার ফলাফল ২০২৫

Address

Girls School Road
Kalaroa
9410

Alerts

Be the first to know and let us send you an email when কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল:

Shortcuts

Share

Category