Kabir Physics Academy

Kabir Physics Academy

Share

Kabir Hossain Bhuiyan

মানব দৃষ্টিকে বদলে দেয় পদার্থবিজ্ঞানের আলো।
প্রশ্ন করতে শেখায়, মুখস্থ নয় চিন্তা করতে করতে রহস্য উদঘাটনে এখানেই শুরু হয় বিজ্ঞানের যাত্রা।
☑️Think Deeper
☑️Learn Smarter
☑️Shine Brighterar
Backbancher's Classroom 🖤
@Md Kabir Hossain Bhuiyan🖤 আমি নৌকার মাঝি হতে এসেছি, যারা ওপারে যেতে ভয় পায় তাদের পৌঁছে দিতে� বিনিময় ভালোবাসা নেব সবার।। Backbencher's Classroom আমার পরিশ্রমের ফল এবং এটাই আমার নৌকা।।

@Md.

16/05/2026

রিফাতের উচিত আগে নিজে শেখা।
এই ছেলে অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে এত ভুল পড়ায় যে ওর ক্লাস দেখলে ভালো শিক্ষার্থীরা শেখা টপিক ভুলে যাবে।।

একজন ভালো শিক্ষার্থীর মনে ভয় ঢুকে যাবে এটা ভেবে যে.. সে এতদিন ভুল শিখছে নাকি?
নিশ্চিত বিভ্রান্তিতে ভুগবে।।

✅সঠিক

অবতল দর্পণের ফোকাস বিন্দুতে লক্ষবস্তুকে স্থাপন করলে অসীমে বিম্ব গঠিত হয়।

বিম্বের বৈশিষ্ট্য হবে:
অবস্থান : অসীমে
আকার/ আকৃতি: অত্যান্ত বিবর্ধিত
প্রকৃতি: বাস্তব ও উল্টো অথবা অবাস্তব ও সোজা।

বি:দ্রু: সামনের দিকে বিবেচনা করলে বাস্তব, উল্টো ও ও অত্যন্ত বিবর্ধিত বিম্ব পাবে। কিন্তু প্রতিফলিত রশ্মিকে পিছন দিকে বর্ধিত করলে অসীমে
অবাস্তব, সোজা ও অত্যন্ত বিবর্ধিত বিম্বে পাবে

16/05/2026

এসএসসি -২৬ ব্যাচের শিক্ষার্থীরা রিফাত কে পড়াতে পারবে।। আমার অফলাইন ব্যাচের প্রায় ২৫০+ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমি শিউর এর মধ্যে ৪০-৫০ জনের বেসিক এতটাই স্ট্রং যে অনাহাসে পড়াতে পারবে।।

এক নিউটন = কি?
এটা যদি কঠিন হয় শিক্ষকের কাছে তাহলে সে ফিজিক্সের কনসেপ্টে কি করবে?

এতদিন ভালো পোস্ট করছি কিন্তু এই ছেলের শিক্ষার্থীদের আচরণ এত জগণ্য যে মেনে নেয়ার মত না। আমি কখনো তাকে নিয়ে বাজে মন্তব্য করিনি। কোন খারাপ শব্দও ব্যবহার করিনি।।

তার ভুল গুলো সমাধান দিচ্ছিলাম তাকে মেনশন না করে। তবু দেখি কমেন্টে উল্টাপাল্টা লিখে।।।

রিফাত পড়াতে পারেনা, তাইলে পড়ায় কেন?
ওরে কে বলল ১৪ টা সাবজেক্ট একা পড়াতে?

রিফাতের শিক্ষার্থীদের অবস্থা এতটা খারাপ যে ১০০০ টা স্টুডেন্ট ক্লাস করলেও একটা ভুল ধরতে পারেনা। এটা কি শিক্ষার্থীদের দোষ?

আমি যদি ভুল-বাল পড়াই। বেসিক ক্লিয়ার না করি তাহলে আমার শিক্ষার্থীদের অবস্থা ভালো আশা করব কি করে?

সবচেয়ে বিরক্তিকর হলো ওর শিক্ষার্থীদের আচরণগত সমস্যা। একজন শিক্ষক আরেকজন শিক্ষকের ভুল গুলো নিয়ে গঠন মূলক সমালোচনা করছে, করুক। তোমরা ঐখানে যাবে কেন আগ বাড়ায়ে , তাও পরীক্ষা ফেলে অনলাইনে যুদ্ধ করে অন্য শিক্ষকদের সাথে। কতটা বেয়াদব হলে এইসব করে?

তোমরা কি? কোন লেভেলের তোমরা?
ফ্যানবেজে ২ মিলিয়ন শিক্ষার্থী থাকলেই কোয়ালিটি ঠিক, সেরা শিক্ষক?
শুরু ২০১৩ সালে কিন্তএ ২০১৬ সাল থেকে কখনো গাইড বা মূল ধরেও পড়াইনা।
শিক্ষক নিজের মতই এক্সপ্লেইন করবে, বই গাইড দেখে দেখে নয়। সে ত বই দেখেও ভুল করে।
এগুলো আমরা না শুধরালে সে নিজেকে শুধরাবে?
আমিও চাই আমার ভুল হলে কেউ ধরুক, আমি এখনো শিখছি এবং আজীবন শিখব।

শিক্ষার্থীদের উদ্দেশ্য বলব..

পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাটাও নাও,
কার সাথে কেমন আচরণ করা লাগবে সেটাও শিখো নয়তো তোমার জন্য পরিবারকে মানুষ ঐ লেভেল দিয়ে মাপবে। মানুষের জাজ করার ক্ষমতা কিন্তু অন্য লেভেলের।।

15/05/2026

আমার আফসোস হচ্ছে শিক্ষার্থীদের কথা ভেবে যারা নিয়মিত আত্মাবিশ্বাসের সাথে এমন ভুল গুলো শিখে যাচ্ছে।। শুধু শিক্ষকের ক্লাস করলে হবেনা নিজেরও পড়া লাগবে।।।

✅ সঠিক টা জেনে রাখো :

এই লেখচিত্রের প্রথম অংশ সমত্বরণ নির্দেশ করে
তাই এর ঢাল নির্ণয়ে

✅সমাধান কৌশল-১
গড়বেগের সূত্রটা ব্যবহার করতে পারবে ।
আমরা জানি,
S= [(u+v)/2 ] t

বা 45=[(0+v/2] ×6
বা 45 = 3v
সুতরাং v = 45/3 = 15m/s

✅সমাধান কৌশল-২:
আমরা জানি,
s=ut + 1/2 at^2
বা 45 = 0+ 0.5 a ×36
বা 90=36a
সুতরাং ত্বরণ a = 90/36 = 2.5m/s^2

আবার
v=u+at
= 0+2.5×6= 15m/s

Or
V^2 = U^2 +2aS
বা V^2 = 0 +2aS
বা V = √(2aS)
=√(2×2.5×45)=15m/s

✅মনে রাখবে
#অবস্থান_বনাম_সময় লেখচিত্রে উর্ধ্বমূখী বক্ররেখা দ্বারা কখনো সমবেগ নির্দেশ করেনা । সমবেগ ব্যাতিত V=S/t সূত্র প্রযোজ্য নয়।

13/05/2026

oversight Error বা অসাবধান বশত ভুল।
দুজনেই খুব সিনিয়র শিক্ষক।
একই সাথে শিক্ষকতা করছেন তাই তাদের বোঝাপড়াটাও ভালো। তাই
একজন যখন ভুল ব্যাখ্যা করছেন অন্যজন সেটা আমলে নেননি কারণ আমরা অনেক সময় একটা নির্দিষ্ট ফ্লোতে থাকি। তখন বাইরের কোন কিছু আমাদের উপর প্রভাব ফেলেনা। পাশের ব্যাক্তির কথাটাই মূখ্যম হিসাবে মাথায় কাজ করে।

আমাদের ফিজিক্সে অনেক গানিতিক সমস্যা আছে যেখানে একটা দ্বিগুন করলে অপরটা অর্ধেক হয়ে যায়।

যেমন..
১। আধানের পরিমাণ ধ্রুব রেখে দূরত্ব দ্বিগুন করলে বিভব অর্ধেক হয় ( V= kq/d)
২। আধানের পরিমাণ ধ্রুব রেখে বিভব দ্বিগুণ করলে ধারকত্ব অর্ধেক হয়ে যায় ( C=Q/V)
( বি:দ্রু: দুই পাতের মধ্যেবর্তী দূরত্ব দ্বিগুণ করার সাপেক্ষে)

৩। বিভবের মান অপরিবর্তিত রেখে দূরত্ব দ্বিগুণ কর তাহলে তড়িৎ প্রাবল্য অর্ধেক হবে। ( E=V/d)
৪। ভরবেগ অপরিবর্তিত রেখে ভর দ্বিগুন করলে গতিশক্তি অর্ধেক হয়ে যাবে। [ E= P^2/2m]

এমন অনেক সমস্যা আছে। ঐগুলো অধিক পড়াতে পড়াতে হয়তো উনাদের গতিশক্তি মূল কনসেপ্ট ই মাথা থেকে সরে গেছে। ঐ রকম কিছু একটা মাথায় চলে আসছে।।।।

কিন্তু আমার মনে হয় না, তাঁরা এত দীর্ঘ শিক্ষক জীবনে এটা ভুল পড়িয়েছে।

তবে ভুল হয়েছে, সম্পূর্ণই ভুল হয়েছে।।
আশা করব স্যার মহোদয় গণ নিজের ভুলকে সংশোধন করে নিবেন এবং ক্লাসে আরো বেশি মনোযোগী হবেন।

13/05/2026

#রিফাত_স্যার_ফ্যাক্ট
রিফাত স্যারের উচিত যেকোন একটি বিষয় পড়ানো এবং নিজের পড়া। স্যারের স্পিড লেভেল অনেক ভালো শুধু ছোট খাটো কিছু কনসেপ্টের ঝামেলা আছে। শিক্ষার্থীদের মঙ্গলের কথা ভেবে হলেও নিজের স্টাডি করা উচিত।। গত দুই দিনে যে পরিমাণ ভুল পাওয়া গেছে তাতে করে উনার প্রতি নেগেটিভ ধারণা জন্মানোটা স্বাভাবিক।।।

আমার সামনে আসা ভুল গুলোর মধ্যে..
১। নবায়নযোগ্য শক্তির ব্যখ্যা..
২। জুলকে নিউটন দ্বারা ভাগ করলে"" ভর"" পাওয়া যায়, তাই এনসার হবে সরণ

✅সঠিক : J/N= m (জুল কে নিউটন দিয়ে ভাগ করলে একক পাব মিটার, যা সরণের একক নির্দেশ করে)

৩। গতিশক্তি সূত্র E=1/2 ×mv^2
এখানে v= 20m,
V=30m ধরে তিনি শক্তির বের করছেন।
মানে উচ্চতা কে বেগ ধরে শক্তি নির্ণয় করছেন।

✅সঠিক: একই বস্তুকে ভিন্ন উচ্চতা হতে ছেড়ে দিলে, যে অবস্থান ভুমি হতে অধিক উচু, সেই অবস্থানে সর্বাধিক যান্ত্রিক শক্তি থাকবে ( এক্ষেত্রে সম্পূর্ণ শক্তি বিভবশক্তি হিসাবে জমা থাকবে , সর্বাধিক উচ্চতা বেগ শূন্য তাই বস্তুর আদি গতিশক্তি শূণ্যই থাকবে)

শক্তির সংরক্ষিত নীতি অনুযায়ী তা রূপান্তর যোগ্য। তাই ভুমিতে আঘাত করার পূর্ব মূহুর্তে বস্তু সর্বোচ্চ বেগে আঘাত করবে এবং সম্পূর্ণ বিভবশক্তি গতিশক্তিতে রূপান্তর হবে। বস্তুটির জন্য যে অবস্থানটি সর্বাধিক, সেখানে মোট শক্তিও বেশি ছিল। তাই ভুমিতে আঘাত করার মূহুর্তে গতিশক্তি ঐ বস্তুর সর্বাধিক অবস্থান থেকেই পাওয়া সম্ভব।

তাছাড়া গানিতিক ভাবে বলা যাবে..

E=1/2× mv^2
= 1/2 × m ( u^2 +2gh) [ সর্বাধিক উচ্চতা হতে ভুমিতে স্পর্শ করার মূহুর্তে ]

= 1/2× m × 2gh [ Since u=0m/s ]
=mgh

নির্দিষ্ট ভরের ক্ষেত্রে গতিশক্তি তার সরণের ( উচ্চতার) সমানুপাতিক।

যে বস্তুকে যত বেশি উচু হতে ছেড়ে দেয়া হবে তার গতিশক্তি তত বেশি পাওয়া যাবে।।

Photos from Kabir Physics Academy's post 12/05/2026

" জনাব রিফাত স্যার""। তিনি একই সাথে ফিজিক্স -কেমিস্ট্রি- ম্যাথ বায়োলজি আরো নাকি কি কি পড়ান। আমি আন্তরিক ভাবে দুঃখীত তাঁর সম্পর্কে খুব একটা জানিনা।

তবে ফিজিক্স-কেমিস্ট্রি পড়াতে গিয়ে গত দুই দিনে উনার সমালোচনা করছেন পুরো নেট দুনিয়ার এডটেক শিক্ষকরা।। সমালোচনা করার যথেষ্ট কারণও রয়েছে অবশ্যই। "" রিফাত স্যার ভুলের ফ্যাক্টরী খুলেছেন""

সম্মান দেয়ার মালিক আল্লাহ কিন্তু শিক্ষকদের ভুলের জন্য এত বাজে ভাবে কোন শিক্ষককে ট্রল করাটা আমার কাছে পছন্দ নয়। আমি কারো ভুল হলে সেটা ধরিয়ে দিতে চাই, কারণ কেউ ভুলের উর্ধ্বে নয়। রিফাত স্যারের বয়স খুব অল্প এবং এই সেক্টরের অভিজ্ঞতাও যথেষ্ট কমই। তাই সে ভুল করতে করতেই শিখে যাবে অনেক কিছু যদি তার শেখার আগ্রহ থাকে। কিন্তু শেখার চেয়ে টাকার প্রতি অতি আগ্রহ থাকলে সম্ভব না। কারণ শিখতে গেলে বইয়ের সাথে সময় কাটাতে হবে। বই ঘাটতে হবে।।

এই অল্প বয়সের সফলতা অনেকের কাছে প্রতিহিংসার বড় একটা কারণ হয়ে দাড়িয়েছে।
অনেক বড় বড় শিক্ষকদের পিছনে ফেলে এতদূর চলে গেছেন যা অনেকের মেনে নিতে কষ্ট হচ্ছে।
এর প্রধান কারণ টা হয়তো কথায় অহংকারী মনোভাব৷।।

যে ব্যাক্তি একাধিক বিষয় পড়ান, তিনি কখনো সাবজেক্টিভ স্পেশালিষ্ট নন। তাই তার ভুল কে আমি খুব সিম্পল ভাবে ধরি। একজন সারা জীবন কেমিস্ট্রি পড়ান, রসায়ন নিয়ে তার ধ্যান-জ্ঞান। তিনি যদি ভুল করেন, এটা মহাভুল ই হবে।

কিন্তু যে ব্যাক্তি একই সাথে সব জান্তা, তিনি ত আসলে কোন বিষয়ের ই ডেপ্থ টিচার হওয়ার মেন্টালিটি নিয়ে পড়ান না। উনি শুধু শিক্ষার্থীদের জন্য ফলাফল প্রত্যাশি। এমন শিক্ষকগণ দূর্বল শিক্ষার্থীদের কাছে আশীর্বাদ স্বরুপ।

জনাব রিফাতের শিক্ষার্থীদের কাছে তিনি এমন টাই
এবং এটাই স্বাভাবিক। কারণ কথায় আছে
"" নাই মামার চেয়ে কানা মামা ভালো""

এই দেশে অসংখ্য শিক্ষক আছেন, যারা জানেন ভালো কিন্তু বুঝানোর দক্ষতা কতটা আছে????

জানলেই আসলে ঢেলে পড়ান কতজন ?
আর যারা অতিরিক্ত জানেন তাদের ঐ লেভেলের টিচিং ত এভারেজ শিক্ষার্থীদের মাথার উপর দিয়ে যায়। ঐ রকম মেধাবী মনোযোগী শিক্ষার্থী ত আমাদের দেশে এত নাই।।

তাই রিফাতের মত শিক্ষক তাদের জন্য আশির্বাদই।
কারণ খুব জান্তা একজনের কাছে পড়ে ফেল করার চেয়ে, কম জান্তা ব্যাক্তি যদি তার সেলফ কনফিডেন্স বাড়াতে পারে, তাকে একটা ভালো ফলাফল এনে দিতে পারে। একজন শিক্ষার্থী ও অভিভাবকের কাছে এর থেকে বড় কি আছে?
বাস্তবতা ত এটাই যে সবাই ফল প্রত্যাশি 🙂
✅দিন শেষে সবাই "GPA-5 চায়।।।

রিফাত স্যার যেহেতু সব পড়ান। তাই উনার ভুলকে আমি ভুল হিসাবে ধরছিনা। এটা উনার জানার সীমাবদ্ধতা এবং যথেষ্ট অগভীর কোন বিষয়ভিত্তিক জ্ঞান। যদি একটি বিষয় নিয়ে তিনি শিক্ষকতায় থাকতেন তাহলে জানার পরিধিকে সানিত করতে পারতেন।

পরিশেষে একটা বিষয় বলতে চাই...
শিক্ষকদের উচিত, অন্য শিক্ষকদের নিয়ে এমন ভাবে মন্তব্য না করা।। যা সহজেই সংশোধন যোগ্য তাকে এমন বিশ্রী ভাবে উপস্থাপন করা ঠিক হয়নি।
পরীক্ষাকালীন অনেক শিক্ষার্থীর মধ্যে এটা নিয়ে বিরুপ প্রতিক্রিয়া তৈরী হয়েছে। দলা-দলি তৈরী হয়েছে। শিক্ষার্থী হিসাবে শিক্ষকদের অপমান করার মত তাদের বেয়াদবির প্রকটতা বাড়ছে।।
শিক্ষকদের এমন কাঁদাছোড়াছোড়ি থেকে বের হয়ে আসতে হবে এবং এডটেকে সুন্দর ও সাবলীল আচরণ ও অঙ্গবঙ্গির মাধ্যমে শিক্ষকতার ব্যাক্তিত্ব কে ফুটিয়ে তুলতে হবে। শিক্ষক মানেই অনেক জান্তা নয় কেবল। ন্যায়-নীতি, আন্তরিকতা ও আদর্শ পরায়ণ না হলে শুধু বইয়ের জ্ঞান কি আদৌ শিক্ষকদের আসল সুন্দর্য্য???

প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্য বলতে চাই...
তোমাদের ও উচিত,পরশ্রীকাতর ঐ সকল মানুষদের ফাঁদে না পড়ে, অন্যকে কষ্ট দিয়ে কথা না বলা।।
তোমাদের মনে রাখা উচিত, সকল শিক্ষকদের একটাই পরিচয় "" শিক্ষক"" এখানে কেউ খুব জ্ঞানী ও গুণী প্রমাণ বা তুলনা করতে গিয়ে এমন দলান্ধ কার্যক্রম বন্ধ কর।। নিজের আচরণ কে সংযত কর।।

রিফাত স্যারের প্রতি আহ্বান:::
এখন সেই আগের সিস্টেম নাই।।আগে সব চলত একজন কে দিয়ে। এখন অসংখ্য অভিভাবক সচেতন তাদের সন্তানদের নিয়ে।
সব না পড়িয়ে পড়ানোর মত একটা পড়ান। সব পড়াতে শিক্ষার্থীদের এমন ভুলভাল না শিখিয়ে, যা জানেন তা শেখান। এটাই উচিত শিক্ষক হিসাবে।
সবচেয়ে বড় অনুরোধ থাকবে, শিক্ষার্থীদের পড়ানোর পাশাপাশি তাদের আচরণ গত নৈতিক শিক্ষাটাও দেবেন।

10/05/2026

10/05/2026

প্রিয় এসএসসি-২৬ ব্যাচ!!

আজ পদার্থবিজ্ঞান পরীক্ষা কেমন দিলে??

✅বরিশাল বোর্ড-ঘ সেট
সেট-ঘ

১। গ) ভর অপরিবর্তিত ও বেগ দ্বিগুণ

২। খ) 5J
৩। ক) কালো
৪। উদ্দিপক ভুল PF=8cm❌ PB=8cm ধরে সমাধান করলে. যদিও বিবর্ধন ধরলেও সমাধান আসে।
উত্তর: গ ( 40cm)

৫। ক ( i & ii)
৬। খ) 60°
৭। খ)1450m/s
৮। খ) i & iii
৯। ক) ইলেক্ট্রোস্কোপ)
১০। গ) 200V
১১।ক) i & ii
১২। গ) 60-80db
১৩। ঘ)
পর্যায়কাল সরলদোলকের কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক।
১৪। গ) N
১৫।ঘ) মহাকর্ষ বল
১৬। অপশন ভুল ( সঠিক উত্তর কেবল ii হবে)
বাকি দুটি অপশন সম্ভব নয়।

১৭। ক) 20m
১৮। ঘ) i,ii & iii
১৯। গ)MLT^-2
২০।ঘ) ভার্নিয়ার স্কেলের এক ভাগের পার্থক্য
২১।ক) পৃষ্ঠতলকে অমসৃণ করা হয়
২২। খ ( S vs t এর মূল বিন্দুগগামী উর্ধ্বমূখী সরলরেখা)
২৩। খ) 500Kgm/s
২৪।ঘ) ম্যাক্স প্লাঙ্ক
২৫।ঘ) নিউক্লিয়ার

09/05/2026
SSC-2016 - Google Drive 09/05/2026

✅SSC- 26 ( Physics Full Suggestion)
এখন ঘন্টার ঘন্টা ক্লাস না করে এইগুলো প্রাকটিস কর।।

কারো সমাধান লাগলে কমেন্টে ছবি দিয়ে প্রশ্ন করতে পারো, আমি যথাসাধ্য উত্তর দেয়ার চেষ্টা করব।
Link⬇️

SSC-2016 - Google Drive

09/05/2026

আমি যা দিয়েছি তা কেবল রিভিশন দিয়ে যাবে।
SSC-26 ( পদার্থবিজ্ঞান সাজেশন)
CQ+SQ+MCQ

যাদের লাগবে আমাকে ইনবক্সে নক দিও
আর বন্ধুদের মেনশন করে দিও।।

Want your school to be the top-listed School/college in Kalabaga?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Kalabaga