Knowledge of ISLAM

Knowledge of ISLAM ইসলামিক সব তথ্য জানতে এই পেইজে লাইক দিন....Writer/Admin : Mosabbir Hossain Emon

Time is precious It should not be waste....
01/05/2020

Time is precious
It should not be waste....

30/04/2020
একটি শিক্ষণীয় ঘটনা _____👇👇হজরত আয়েশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন,, একদা এক মহিলা আমার নিকট আসল । মহিলাটির সাথে দুটি কন্য...
27/04/2020

একটি শিক্ষণীয় ঘটনা _____👇👇

হজরত আয়েশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন,, একদা এক মহিলা আমার নিকট আসল । মহিলাটির সাথে দুটি কন্যা সন্তান ছিল । সে আমার কাছে ভিক্ষা চাইল । আর তখন আমার কাছে একটি খেজুর ছাড়া আর কিছুই ছিল না । আমি সেই খেজুরটাই তাকে দিয়ে দিলাম । সে খেজুরটি তার দুই কন্যার মাঝে ভাগ করে দিল, তা থেকে সে নিজে কিছুই খেলনা । অতঃপর মহিলাটি চলে গেল । এরপর আমি ঘটনাটি রাসুল সা. এর কাছে বললাম । আমার কথা শুনে রাসুলুল্লাহ সা. বললেন, যে ব্যক্তি এরূপ কন্যার কারণে সংকটে পতিত হবে এবং সেই কন্যাদের সাথে উত্তম আচরণ করবে। কিয়ামতে ঐ সকল কন্যারাই তার জন্য জাহান্নামের আগুনের সামনে আবরণ হবে । অর্থাৎ , ঐ কন্যাদের ওছিলায় সে দোজখ থেকে রক্ষা পাবে ।
( বুখারী ও মুসলিম )

Writer : Mosabbir Hossain Emon

একটু সময় নিয়ে পড়ুন_____👇👇আনাস (রা.) হতে বর্ণিত,, এক বৃদ্ধা মহিলা ছিলেন যিনি প্রতিদিন কুরআন পাঠ করতেন । একদিন রাসুল (সা.)...
26/04/2020

একটু সময় নিয়ে পড়ুন_____👇👇

আনাস (রা.) হতে বর্ণিত,, এক বৃদ্ধা মহিলা ছিলেন যিনি প্রতিদিন কুরআন পাঠ করতেন । একদিন রাসুল (সা.) মহিলাটিকে কৌতুক করে বললেন,, "কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না"। তখন মহিলাটি জিজ্ঞাসা করলেন, কি কারণে বৃদ্ধা মহিলারা জান্নাতে যাবেনা ?

রাসুলুল্লাহ সা. বললেন,, এর উত্তর তো কুরআনেই স্পষ্টভাবে দেওয়া আছে । আর তা হলো, "নিশ্চয়ই আমি নারীদেরকে পুনরায় সৃষ্টি করব এবং তাদের সকলকে কুমারী বানাবো"। (সুরা ওয়াকিয়াহ - ৩৫ ও ৩৬)
( শরহে সুন্নাহ )

Writer : Mosabbir Hossain Emon

ঘটনাটি মনোযোগ দিয়ে পড়ুন _____👇👇রাসুল সা. এর যুগে কুরাইশ কাফেরদের মাঝে আব্দুল ওজ্জা নামক এক কুখ্যাত কবি ছিল । সে সবসময় রা...
25/04/2020

ঘটনাটি মনোযোগ দিয়ে পড়ুন _____👇👇

রাসুল সা. এর যুগে কুরাইশ কাফেরদের মাঝে আব্দুল ওজ্জা নামক এক কুখ্যাত কবি ছিল । সে সবসময় রাসুল সা. এবং ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করে কবিতা রচনা করতো । কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতো । বদর যুদ্ধের সময়ও সে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলে । কিন্তু সে মুসলমানদের হাতে বন্দি হয় । তাকে রাসুল সা. এর নিকট নিয়ে আসা হলে সে ক্ষমা প্রার্থনা করলেন । সে রাসুল সা. কে ভবিষ্যতে এমন না করার প্রতিশ্রুতি দেয় । রাসুলুল্লাহ সাঃ তাকে ক্ষমা করে দেন । কিন্তু সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে উহুদ যুদ্ধে পুনরায় মুসলমানদের বিরুদ্ধে কবিতা রচনা করে । আল্লাহর কুদরতে সে এবারও মুসলমানদের হাতে বন্দি হয় । এবারও সে রাসুল সা. এর কাছে ক্ষমা চায় । তখন রাসুল সা. বললেন,, 'মুমিন এক গর্তে দু'বার দংশিত হয়না' । অবশেষে রাসুল সা. এর নির্দেশে তাকে হত্যা করা হয় ।
( বুখারী ও মুসলিম )

Writer : Mosabbir Hossain Emon

একটু সময় নিয়ে পড়ুন_______👇👇হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত,, সাহাবিগণ একদিন রাসুল (সা.) কে জিজ্ঞেস করলেন,,  হে আল্লাহর...
24/04/2020

একটু সময় নিয়ে পড়ুন_______👇👇

হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত,, সাহাবিগণ একদিন রাসুল (সা.) কে জিজ্ঞেস করলেন,, হে আল্লাহর রাসুল, কোন লোক সবচেয়ে সম্মানিত ?? রাসুল সা. বললেন,, যে ব্যক্তি সর্বাধিক আল্লাহ ভীরু, সেই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত । সাহাবিরা বললেন, আমরা এ দৃষ্টিকোণ থেকে আপনাকে জিজ্ঞেস করিনি । রাসুল সা. বললেন,, সকল মানুষের মধ্যে সম্মানিত হলেন হজরত ইউসুফ আ. । যিনি আল্লাহ তায়া’লার নবী, আল্লাহ তায়া’লার নবীর পুত্র এবং আল্লাহ তায়া’লার নবী হজরত ইব্রাহীম আ. এর প্রপৌত্র । সাহাবিরা বললেন, আমরা এ সম্পর্কেও প্রশ্ন করিনি । রাসুল সা. বললেন, তোমরা কি আমাদের আরব বংশ সম্পর্কে জিজ্ঞেস করছো ?? তারা বলল, হ্যা । তখন রাসুল সা. বললেন,, তোমাদের মধ্যে যারা জাহেলি যুগে সম্মানিত, তারা ইসলামি যুগেও সম্মানিত । তবে তারা যদি দ্বীনি জ্ঞান অর্জন করে । ( বুখারী ও মুসলিম )

Writer : Mosabbir Hossain Emon

একটু জেনে নিন_______👇👇প্রশ্নঃ তারাবিহ নামাজ আদায় না করলে রোজা নষ্ট হবে কি ?? উত্তরঃ তারাবিহ নামাজ আদায় না করলে রোজা নষ্ট...
23/04/2020

একটু জেনে নিন_______👇👇

প্রশ্নঃ তারাবিহ নামাজ আদায় না করলে রোজা নষ্ট হবে কি ??

উত্তরঃ তারাবিহ নামাজ আদায় না করলে রোজা নষ্ট হবে না কিন্তু রোজার পরিপূর্ণতায় ত্রুটি থেকে যেতে পারে । তাছাড়া তারাবিহ এর নামাজ রোজাকে পরিপূর্ণ করে । কেননা তারাবিহ রমজান মাসের অন্যতম আমল ও বৈশিষ্ট্য ।

রাসুল (সা.) বলেছেন,, যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াবের আশায় রমজানে তারাবিহ নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে ।
( বুখারী - ৭৫৯ )

Admin / Writer : Mosabbir Hossain Emon

Address

Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Knowledge of ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share