Shahid Cadet Coaching, Kafrul Branch

Shahid Cadet Coaching, Kafrul Branch When you go beyond yourself,
that's when magical things can happen.

আজ একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাময় দিন —শহীদ ক্যাডেট কোচিং পরিবারে ✨আজ সফলভাবে সম্পন্ন হলো শহীদ ক্যাডেট কোচিং-এর Orien...
02/01/2026

আজ একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাময় দিন —
শহীদ ক্যাডেট কোচিং পরিবারে ✨
আজ সফলভাবে সম্পন্ন হলো শহীদ ক্যাডেট কোচিং-এর Orientation Class, যেখানে ৫ম শ্রেণি (একাডেমিক ব্যাচ) ও ৬ষ্ঠ শ্রেণি (ক্যাডেট ব্যাচ)–এর শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের উপস্থিতিতে আমাদের শিক্ষা কার্যক্রমের লক্ষ্য, পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।

Orientation Class–এর পাশাপাশি আজ অনুষ্ঠিত হয়েছে Merit Test, যার মাধ্যমে শিক্ষার্থীদের বর্তমান মেধা, প্রস্তুতির স্তর ও সক্ষমতা যাচাই করা হয়েছে। এই পরীক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র মূল্যায়ন নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সঠিক, বাস্তবসম্মত ও ফলপ্রসূ শিক্ষাপথ নির্ধারণ করা।

শিক্ষার্থীদের আগ্রহ, আত্মবিশ্বাস ও মনোযোগ আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতের একজন সফল ক্যাডেট বা একজন আদর্শ শিক্ষার্থী হওয়ার যে স্বপ্ন তারা চোখে নিয়ে এসেছে, সেটাই আমাদের এগিয়ে চলার শক্তি।
সম্মানিত অভিভাবকদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের বিশ্বাসই আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়।
আমরা বিশ্বাস করি—
সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি।
শহীদ ক্যাডেট কোচিং প্রতিটি শিক্ষার্থীকে সেই পথেই এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজকের এই সুন্দর সূচনার মাধ্যমে শুরু হলো একটি নতুন যাত্রা—
সাফল্যের পথে, আত্মবিশ্বাসের সাথে।
সব শিক্ষার্থীর জন্য রইলো শুভকামনা 🌟
সবার মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

শহীদ ক্যাডেট কোচিং
কাফরুল ব্রাঞ্চ।

শহীদ ক্যাডেট কোচিং, কাফরুল শাখা -সম্মানিত অভিভাবক,আসসালামু আলাইকুম ।আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি , আজ ০২ জানুয়ারি, ২০২৬ ...
02/01/2026

শহীদ ক্যাডেট কোচিং, কাফরুল শাখা -

সম্মানিত অভিভাবক,
আসসালামু আলাইকুম ।

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি ,

আজ ০২ জানুয়ারি, ২০২৬ বিকাল ৩ টায়
৬ষ্ঠ শ্রেণি (ক্যাডেট ব্যাচ) এবং
৫ ম শ্রেণি (একাডেমিক ব্যাচ ) এর Orientation Class অনুষ্ঠিত হবে ।

শিক্ষার্থীদের একটি Merit Test নেওয়া হবে । তাই সকল শিক্ষার্থীকে নিজ নিজ কলম সঙ্গে নিয়ে আসতে অনুরোধ করা হচ্ছে । সকল শিক্ষার্থীর জন্য Merit Test উমুক্ত থাকবে ।

সকলের উপস্থিতি একান্ত কাম্য ।

ধন্যবাদান্তে,
শহীদ ক্যাডেট কোচিং ,
কাফরুল শাখা।
01711982271, 01711183569

আজ ২৭ ডিসেম্বর—ক্যাডেট পরীক্ষার আনুষ্ঠানিক সমাপ্তি হলো।এই পরীক্ষার মাধ্যমে তোমরা শুধু প্রশ্নের উত্তর দাওনি, বরং নিজের ধৈ...
27/12/2025

আজ ২৭ ডিসেম্বর—ক্যাডেট পরীক্ষার আনুষ্ঠানিক সমাপ্তি হলো।

এই পরীক্ষার মাধ্যমে তোমরা শুধু প্রশ্নের উত্তর দাওনি, বরং নিজের ধৈর্য, আত্মবিশ্বাস আর প্রস্তুতির পরিচয় দিয়েছো।

কারও পরীক্ষা খুব ভালো হয়েছে—প্রশ্নগুলো ছিল পরিচিত, উত্তর দিতে পেরেছো আত্মবিশ্বাসের সাথে।
কারও হয়তো কিছু অংশ কঠিন লেগেছে—সময় কম মনে হয়েছে, কিছু প্রশ্ন আটকে গেছে।

আবার কেউ কেউ আছো, যারা বের হয়ে মনে করছো—“আর একটু ভালো হলে ভালো হতো।”
একটা কথা মনে রেখো—

👉 একটি পরীক্ষা কখনোই তোমার সামর্থ্য বা ভবিষ্যৎ নির্ধারণ করে না।
এই অভিজ্ঞতাই তোমাকে আরও পরিণত করবে, আরও শক্ত করবে।

যাদের পরীক্ষা ভালো হয়েছে—নিজের উপর গর্ব করো, তবে বিনয়টা ধরে রেখো।
আর যাদের প্রত্যাশামতো হয়নি—হতাশ হয়ো না, কারণ চেষ্টা কখনোই ব্যর্থ হয় না।

আজকে তোমরা সবাই বিজয়ী—
কারণ সাহস করে পরীক্ষা দিয়েছো, স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেছো।

সবার জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া।
ভবিষ্যৎ তোমাদের হাতেই ✨

🌟 শহীদ ক্যাডেট কোচিং পরিবারের পক্ষ থেকে শুভকামনা 🌟আগামীকাল ২৭.১২.২০২৫ আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীদের ক্যাডেট ভর্তি পরীক্ষ...
26/12/2025

🌟 শহীদ ক্যাডেট কোচিং পরিবারের পক্ষ থেকে শুভকামনা 🌟

আগামীকাল ২৭.১২.২০২৫ আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীদের ক্যাডেট ভর্তি পরীক্ষা।
এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তোমাদের সবার জন্য রইল আমাদের অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা ও দোয়া 🤲

📘 আত্মবিশ্বাস রাখো
✍️ মনোযোগ দিয়ে প্রশ্ন পড়ো
💪 ভয় নয়—সাহসকে সঙ্গী করো

তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর স্বপ্ন—ইনশাআল্লাহ সফলতায় রূপ নেবে ।
শহীদ ক্যাডেট কোচিং সবসময় তোমাদের পাশে আছে।

🌸 Best of luck, future cadets! 🌸
✨ আল্লাহ তোমাদের সহায় হোন ✨

শহীদ ক্যাডেট কোচিং
কাফরুল শাখা

26/12/2025

💥৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভর্তিতে থাকছে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট অফার...‼️

🍀 ০১ জানুয়ারি, ২০২৬ থেকে ক্যাডেট ব্যাচ (৬ষ্ঠ শ্রেণি) এর পাশাপাশি ৫ম শ্রেণির একাডেমিক কোচিং ক্লাস ( বাংলা ও ইংরেজি ভার্সন ) শুরু হতে যাচ্ছে।

✅ ক্লাস শুরু : ০১জানুয়ারি ,২০২৬

🍀 আবাসিক , অনাবাসিক ও ডে- নাইট কেয়ার।

✅ শীঘ্রই যোগাযোগ করুন :
📞 01711982271
📞 01711183569

পরিচালক: মেজর (অব:) মোঃ আবুল কাসেম ,
শহীদ ক্যাডেট কোচিং ,কাফরুল শাখা,
২৮/এ, উত্তর কাফরুল (৪র্থ তলা),ট্রাস্ট ব্যাংক বিল্ডিং,
ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।

Music : Gia Sky

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা: ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে ১টা১. গুরুত্বপূর্ণ তথ্যপরীক্ষা: ৩ ঘন্টা (১৮০ মিনিট)মোট নম্বর...
26/12/2025

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা: ২৭ ডিসেম্বর ২০২৫
সকাল ১০টা থেকে ১টা
১. গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষা: ৩ ঘন্টা (১৮০ মিনিট)
মোট নম্বর: ৩০০
বিষয়ভিত্তিক নম্বর:
বাংলা – ৬০
ইংরেজি – ১০০
গণিত – ১০০
সাধারণ জ্ঞান – ৪০
প্রশ্নের ধরণ:
✓ নৈর্ব্যক্তিক
✓ শূন্যস্থান পূরণ
✓ এক কথায় উত্তর
✓ অনুচ্ছেদ
✓ গল্প
✓ যুক্তিমূলক প্রশ্ন
✓ রচনামূলক অংশ (বাংলা/ইংরেজি)
২️. রিভিশন পদ্ধতি
কোন অধ্যায় থেকে কত নম্বর আসতে পারে → ধারণা রাখো। সাধারণ জ্ঞানে সাগর স্যার এর সিস্টেম ফলো করতে পারো
যেগুলো সবচেয়ে ভালো পারো → আগে রিভিশন
যেগুলো দুর্বল → দ্রুত স্কিম রিভিশন
ভুল প্রশ্ন গুলো আবার সমাধান
নতুন কিছু একেবারেই নয়
অভিজ্ঞ শিক্ষক ও কোচিং প্রদত্ত সাজেশন, মডেল টেস্ট → বারবার রিভিশন।
মনে রাখবে ভালো পড়ানো আর সঠিক গাইডলাইন আলাদা। ভালো পড়াতে সবাই পারে। কিন্তু সঠিক গাইডলাইন সবাই দিতে পারে না। সুতরাং কোচিং এর গাইডলাইন ছাড়া কোনো গাইডলাইন মাথায় নিওনা

৩️.পড়ার সময় ও পরিবেশ গুরুত্বপূর্ণ
টেবিলে বই ছাড়া অন্য কিছু থাকবে না
মোবাইল/টিভি/কম্পিউটার এখন দূরে রাখো
অভ্যস্ত সময়েই পড়বে
সকালের পড়া সবচেয়ে কার্যকর।
সৃষ্টিকর্তার প্রার্থনা কর। ফজরের পরে পড়াশোনা কর। তখন মস্তিষ্ক ফ্রেশ থাকে।
একটানা নয়, মাঝে ছোট বিরতি নেবে

৪️. শেষ সময়ে কী পড়বে / কী পড়বে না শিক্ষক সহায়তা নাও
নতুন টপিক শুরু করবে না
বোর্ড বই + শিক্ষক সাজেশন + মডেল টেস্ট → এগুলো রিভিশন
না বুঝলে বাদ দাও
পুরনো পড়া পুরো শেষ হলে → চাইলে ছোট নতুন টপিক দেখা যাবে

৫️. সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। এমনকি অনলাইন ক্লাস ও কোচিং বাদ দাও।
অনলাইনের কাজ বাবা-মা এর উপর ছেড়ে দাও। তোমার সম্পর্ক থাকবে কাগজ আর কলমে। এটা নিশ্চিত করবে অভিভাবক।
ফেসবুক/ইউটিউব/টিকটক স্ক্রলে সময় নষ্ট হয়
এসব এখন পুরোপুরি বন্ধ রাখো

৬️. ঘুম সুস্থ থাকার মহা ঔষধ
দিনে ৫–৬ ঘণ্টা ঘুম অবশ্যই
রাতে ১০টার মধ্যে ঘুমাও। ভোর ৪-৫ টায় উঠে পড়াশোনা কর
কম ঘুম হলে পরীক্ষার দিনে মাথা ধীর হয়ে যায়

৭️. পরীক্ষার আগের দিন
সমস্ত বোর্ড বই রিভিশন
কোচিং প্রদত্ত সাজেশন ও মডেল টেস্ট দেখো
প্রবেশপত্র, কলম-পেন্সিল, জ্যামিতিক বক্স, ইত্যাদি সব গুছিয়ে রেখে দাও
পরীক্ষার কেন্দ্র আগেই দেখে আসা। ভবন ও রুম নম্বর নোট করো।

৮. পরীক্ষার দিন সকালে
ভোরে উঠে গোসল/ফ্রেশ হও
হালকা খাবার খাও (ভাজা-পোড়া নয়)
গুরুত্বপূর্ণ টপিক দেখে নাও
পোশাক পড়ো ঢিলেঢালা। স্বাভাবিক পরিষ্কার পোশাক। ঠান্ডা দিন গায়ে জ্যাকেট পরো।
সাদা স্বচ্ছ ফাইলে এডমিট কার্ড ১ কপি (১ কপি তোমার বাবার কাছে) জ্যামিতি বক্সের সকল উপকরণ। ব্যবহার করা এবং নতুন কলম। ১২’’ স্কেল। নরমাল ক্যালকুলেটর। নরমাল ঘড়ি।
কেন্দ্রের পথে বের হয়ে যাও
নিদিষ্ট সময়ের আগে কেন্দ্রে পৌঁছাও
বন্ধু পেলে চিৎকার/দৌড়াদৌড়ি নয়।
একাকী মস্তিষ্ক ফ্রেশ রাখো। পজিটিভ চিন্তা করো।
৯:১৫–৯:২০ → লাইনে দাঁড়ানোর সময় কোনো গন্ডগোল নয়।
লাইন ধরে চলো। তোমাকে রিসিভ করার জন্য সবাই অপেক্ষা করছে চিন্তা নেই।

৯️. পরীক্ষার হলে করণীয়
শৃঙ্খলা বজায় রাখবে
সিটে বসে চারপাশে চেক করো
সিটের নিচে কাগজ থাকলে নিজে ফেলে দেবে
প্রশ্ন ও উত্তরপত্র ছেড়া লেখা মিসিং চেক করে নাও।
প্রশ্ন/উত্তরপত্র সমস্যা থাকলে দাড়িয়ে স্যার এর দৃষ্টি আকর্ষণ কর
উত্তরপত্র পরিষ্কারভাবে পূরণ করো (নমুনা এডমিট কার্ডে আছে (
বানান ভুল করবে না
হাতের লেখায় যতটা সম্ভব সুন্দর চেষ্টা করবে
অতিরিক্ত লেখা নয় → সময় বাঁচাও
শেষে খাতা অবশ্যই রিভিশন করবে
ঘষামাজা, ওভাররাইটিং, অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না

১০. সময় ব্যবস্থাপনা (অতি গুরুত্বপূর্ণ)
৩০০ নম্বর → ১৮০ মিনিট → প্রতি ১ নম্বর = ৩৬ সেকেন্ড
সময় বাঁচানোর কৌশল:
সহজ প্রশ্ন আগে
কঠিন প্রশ্ন স্কিপ
বড় প্রশ্ন দেখে ভয় পেয়ো না → স্কিপ করে পরে এসো
প্রথম দেড় ঘণ্টায় ৬০% শেষ করলে → পরের দেড় ঘণ্টায় বাকি ৪০% সহজেই হবে। সুতরাং প্রথম দেড় ঘন্টায় শতভাগ নিশ্চিত প্রশ্ন করে
ইগো নয়। জানা উত্তর ভুল করলে সেটা রেখে পরের প্রশ্ন চলে যাও। বারবার ট্রাই করে সময় নষ্ট করোনা। শেষের দিকে আবার করো উত্তর পেয়ে যাবে
এই কৌশলে টপাররা নম্বর তোলে।

১️১. পরীক্ষার সময় মানসিকতা
✔ “I AM THE BEST” ভাবনা
এই ভাবনাই পরীক্ষায় ৫০% আত্মবিশ্বাস দেয়।
✔ পাশের জন কত লিখছে → দেখবে না
সে ভুল লিখতে পারে।
ফোকাস করো → নিজের খাতায়।
✔ জানা প্রশ্ন ভুল লিখলে সর্বনাশ
ভুলে যাওয়া প্রশ্ন রেখে যাও
যা পারো → ঠিকভাবে লিখো।
✔ ভয় পেলে শেষ
সবাই একই প্রশ্ন পাচ্ছে
কেউ সহজ, কেউ কঠিন পাচ্ছে না
তাই ভয় নেই।

১️২. নম্বর পাওয়ার নিয়ম
চান্স পাওয়ার জন্য—
ছেলেদের মধ্যে প্রথম ৭০০-৮০০
মেয়েদের মধ্যে প্রথম ৩৫০-৪৫০
এবং
সব বিষয়ে আলাদা পাস নম্বর পেতে হবে।
এক বিষয়ের নম্বর বেশি পেলেও কাজ নেই
অন্য বিষয়ে ৪০% এর কম পেলে চান্স যাবে।
মনে রাখবে ২-১ সাবজেক্ট এর প্রশ্ন জটিল হবে। তবে সাধারণ জ্ঞান ও গণিত জটিল হবেই

১️৩️. উত্তর লেখার নিয়ম
সুন্দর করে লেখা
সোজা লাইনে
শুদ্ধ বানান
প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত ও পরিষ্কার লেখা
অতিরিক্ত কিছু নয়
সময় বাঁচিয়ে লিখবে

১️৪️ নিজেকে মোটিভেট করো
যদি ক্লান্ত লাগে—
এক মিনিটের জন্য চোখ বন্ধ করে ভাবো—
✔ চান্স পেলে তোমার জীবন কেমন বদলে যাবে
✔ বাবা-মা কত খুশি হবে
✔ তোমার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে
তখনই ক্লান্তি মিলিয়ে যাবে।

১️৫️. পরীক্ষার হলে ভুল আচরণ
❌ হইচই
❌ অন্যের খাতা দেখা
❌ ভয় পেয়ে সময় নষ্ট
❌ অতিরিক্ত লেখা
❌ ওভাররাইটিং
❌ মনোযোগ হারিয়ে দৌড়াদৌড়ি

১️৬️. সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসংহার
সামনের কয়েকটি দিনেই তোমার শিক্ষা জীবনের ইতিহাস লেখা হবে।
তা আনন্দের, নাকি বেদনাময় হবে—
তার ৯৫% তোমার হাতেই।
তুমি পারবে। অবশ্যই পারবে।
নিজের প্রতি বিশ্বাস রাখো—তুমি হবে সেরাদের সেরা।
শুভ কামনা সবার জন্য



পরিচালক: মেজর (অব:) মোঃ আবুল কাসেম ,
শহীদ ক্যাডেট কোচিং ,কাফরুল শাখা,
২৮/এ, উত্তর কাফরুল (৪র্থ তলা),ট্রাস্ট ব্যাংক বিল্ডিং,
ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।

যোগাযোগ 📞 01711982271
📞 01711183569

24/12/2025

💥৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভর্তিতে থাকছে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট অফার...‼️

🍀 ০১ জানুয়ারি, ২০২৬ থেকে ক্যাডেট ব্যাচ (৬ষ্ঠ শ্রেণি) এর পাশাপাশি ৫ম শ্রেণির একাডেমিক কোচিং ক্লাস ( বাংলা ও ইংরেজি ভার্সন ) শুরু হতে যাচ্ছে।

✅ ক্লাস শুরু : ০১জানুয়ারি ,২০২৬

🍀 আবাসিক , অনাবাসিক ও ডে- নাইট কেয়ার।

✅ শীঘ্রই যোগাযোগ করুন :
📞 01711982271
📞 01711183569

পরিচালক: মেজর (অব:) মোঃ আবুল কাসেম ,
শহীদ ক্যাডেট কোচিং ,কাফরুল শাখা,
২৮/এ, উত্তর কাফরুল (৪র্থ তলা),ট্রাস্ট ব্যাংক বিল্ডিং,
ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।

Call now to connect with business.

24/12/2025

💥৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভর্তিতে থাকছে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট অফার...‼️

🍀 ০১ জানুয়ারি, ২০২৬ থেকে ক্যাডেট ব্যাচ (৬ষ্ঠ শ্রেণি) এর পাশাপাশি ৫ম শ্রেণির একাডেমিক কোচিং ক্লাস ( বাংলা ও ইংরেজি ভার্সন ) শুরু হতে যাচ্ছে।

✅ ক্লাস শুরু : ০১জানুয়ারি ,২০২৬

🍀 আবাসিক , অনাবাসিক ও ডে- নাইট কেয়ার।

✅ শীঘ্রই যোগাযোগ করুন :
📞 01711982271
📞 01711183569

পরিচালক: মেজর (অব:) মোঃ আবুল কাসেম ,
শহীদ ক্যাডেট কোচিং ,কাফরুল শাখা,
২৮/এ, উত্তর কাফরুল (৪র্থ তলা),ট্রাস্ট ব্যাংক বিল্ডিং,
ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।

24/12/2025

💥৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভর্তিতে থাকছে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট অফার...‼️

🍀 ০১ জানুয়ারি, ২০২৬ থেকে ক্যাডেট ব্যাচ (৬ষ্ঠ শ্রেণি) এর পাশাপাশি ৫ম শ্রেণির একাডেমিক কোচিং ক্লাস ( বাংলা ও ইংরেজি ভার্সন ) শুরু হতে যাচ্ছে।

✅ ক্লাস শুরু : ০১জানুয়ারি ,২০২৬

🍀 আবাসিক , অনাবাসিক ও ডে- নাইট কেয়ার।

✅ শীঘ্রই যোগাযোগ করুন :
📞 01711982271
📞 01711183569

পরিচালক: মেজর (অব:) মোঃ আবুল কাসেম ,
শহীদ ক্যাডেট কোচিং ,কাফরুল শাখা,
২৮/এ, উত্তর কাফরুল (৪র্থ তলা),ট্রাস্ট ব্যাংক বিল্ডিং,
ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।

19/12/2025

Friday Exam time 💥

19.12.2025

゚viralシfypシ゚viralシalシ

"বল বীর, বল উন্নত মম শির! শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির! বল বীর, বল উন্নত মম শির!" সিঙ্গাপুরে চিকিৎসাধীন জু...
19/12/2025

"বল বীর, বল উন্নত মম শির! শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির! বল বীর, বল উন্নত মম শির!"

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

Address

28/A North
Kafrul
1216

Alerts

Be the first to know and let us send you an email when Shahid Cadet Coaching, Kafrul Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share