21/02/2026
ভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে ১১৯ নং এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ খ্রি. উদযাপিত হয়েছে।
ভোরের আলো ফুটতেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরিতে অংশগ্রহণকারীরা শহীদদের স্মরণে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করেন এবং বিভিন্ন ভাষাভিত্তিক স্লোগান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে মহান ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব নিয়ে বক্তারা আলোকপাত করেন। শিক্ষার্থীরাও কবিতা আবৃত্তি ও বক্তব্য প্রদানের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে।
সমগ্র আয়োজনটি ছিলো অত্যন্ত সুশৃঙ্খল, আবেগঘন ও অর্থবহ। এ দিনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, ভাষার প্রতি ভালোবাসা এবং ইতিহাস সম্পর্কে সচেতনতা আরও সুদৃঢ় হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক Ht Monirul Alam স্যার ।