06/05/2026
আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্বে নূরুল আলম স্কুল অ্যান্ড কলেজ সফলতার সাথে বিজয় অর্জন করেছে।
মোট ৫৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নূরুল আলম স্কুল অ্যান্ড কলেজ সাফল্যের সাথে সেরা ৪টি দলের মধ্যে স্থান অর্জন করেছে। এটি নিঃসন্দেহে প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবময় ও তাৎপর্যপূর্ণ অর্জন।
এছাড়াও, আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলের মধ্যে “সর্বশ্রেষ্ঠ বক্তা” হিসেবে নির্বাচিত হয়েছে নূরুল আলম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সোয়াইব করিম।তার এই কৃতিত্ব আমাদের প্রতিষ্ঠানকে আরও সম্মানিত করেছে।
ইনশাআল্লাহ, আগামী সেমিফাইনাল পর্বেও আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমরা আশাবাদী।