26/08/2026
যারা ম্যাথ মোটামুটি পারো, তাদের কী করা উচিত?
সাকিব ভাইয়া তো ম্যাথ না পারলে ম্যাথ স্কিপ করতে বলতেন। কিন্তু আমি ম্যাথ মোটামুটি পারতাম, তাই আমার ভর্তি পরীক্ষার জার্নিতে ম্যাথ দাগিয়েছি।
রাবিতে ম্যাথ ১২টা + বায়োলজি ১৩টা—মোট ২৫টা প্রশ্ন থাকে। আমি ম্যাথ ও বায়োলজি দুটোই দাগিয়েছিলাম। ম্যাথে ১২টার মধ্যে ৬/৭টা প্রশ্ন সিউর ছিল। আমার সিরিয়াল রাবিতে ২০০০+ ছিল, তবুও আমি সাবজেক্ট পেয়েছিলাম—এর পেছনে ম্যাথের অবদান ছিল।
গুচ্ছেও ম্যাথ দিয়েছি। আর সাস্টের প্রশ্ন কেমন ভয়াবহ হতে পারে, সেটা তো তোমরা জানোই! সেখানে ম্যাথে ২০-এ মাত্র ৪ পেয়েও সাস্ট ও খুবিতে পিউর সাবজেক্ট এবং JUST ও IU-তে ইঞ্জিনিয়ারিং পেয়েছি।
কারণ একটাই—আমি বায়োলজি ও কেমিস্ট্রিতে ভালো মার্ক কাভার করতে পেরেছিলাম।
তাই আমার কাছে মনে হয়, তুমি যদি ম্যাথে অন্তত ৪০% মার্ক তুলতে পারো এবং বায়োলজি ও কেমিস্ট্রিতে ভালো মার্ক তোলার চ্যালেঞ্জ নিতে পারো, তাহলে তোমার ম্যাথ দাগানো উচিত।
- Rakib