22/05/2023
আমি ভার্সিটিতে ভর্তি হবার প্রথম ৫ মাস পরেই কাজ চালানোর মত সিভি বানানো শিখেছি। সেই সিভি দিয়ে জাপানের একটা ভার্সিটিতে স্কলারশিপ পেয়েছিলাম। আর মোটামুটি মানের সিভি বানানো শিখেছি পাশ করার ৩-৪ বছর পর। আর একেবারে পারফ্যাক্ট লেভের সিভি বানানো শিখেছি ভার্সিটি পাশ করার ১২ বছর পর।
তার ফলাফল কি?
মোটামুটি মানের সিভি দিয়ে বাংলাদেশে বছরে দেড় লাখ টাকার জব পেয়েছি।
আর পারফ্যাক্ট মানের সিভি দিয়ে বছরে আট ডিজিটের স্যালারির জব পেয়েছি। আর পারফ্যাক্ট সিভির কারনে এমাজন থেকে ৭ বার জবের জন্য ইন্টারভিউ কল পেয়েছি, ১ বার এমাজনে ফাইনাল অফার পেয়েছি।
তাহলে কথা হচ্ছে, পারফেক্ট সিভির ক্রাইটেরিয়া কি?
উত্তর হচ্ছে, গুগোল করলেই পেয়ে যাবেন।
আমার একটা মতামত বলি এ ব্যাপারে। যারা সিভি বাছাই করে, তারা সাধারণত গড়ে ৩০ সেকেন্ড সময় আপনার সিভি স্ক্রিনিং করে। যদি আপনার সিভি ৩০ সেকেন্ডে বাদ পড়ে যায়, তাহলে তারা আর সিভি পড়ে না। ৩০ সেকেন্ড যদি পাশ করেন, তাহলে লম্বা সময় নিয়ে আপনার সিভি দেখবে। এটা যাষ্ট আমার নিজের একান্ত মতামত। মানা না মানা আপনার ব্যাপার।
কাজেই Think how to pass your CV in 30 seconds!
Courtesy by: Nazrul AKM