28/09/2026
আলহামদুলিল্লাহ! ভার্চুয়াল কুরআন একাডেমীর উদ্যোগে প্রকাশিত হলো সম্পূর্ণ ফ্রি “মাসিক আমল ট্র্যাকার - অক্টোবর-২০২৬”।
একজন মুমিনের জীবনে প্রতিটি দিনই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নতুন সুযোগ। কিন্তু ব্যস্ততার কারণে আমরা অনেকেই নিজের আমলের হিসাব নিয়মিত রাখতে পারি না। সেই প্রয়োজন থেকেই আল্লাহর অশেষ রহমতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।
এই অক্টোবর মাসের আমল ট্র্যাকার-এর মাধ্যমে আপনি, আপনার সন্তান, পিতা-মাতা, স্বামী-স্ত্রী কিংবা পরিবারের যেকোনো সদস্য প্রতিদিনের সালাত, দুরুদ শরীফ, সদকা, পিতা-মাতার খেদমতসহ বিভিন্ন নেক আমল সহজেই লিপিবদ্ধ করতে পারবেন। এতে আত্মমূল্যায়নের পাশাপাশি নিয়মিত আমলের অভ্যাস গড়ে উঠবে, ইনশাআল্লাহ।
এটি শুধু আমাদের একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নয়; বরং যেকোনো মুসলিম সম্পূর্ণ বিনামূল্যে এটি ডাউনলোড, প্রিন্ট ও ব্যবহার করতে পারবেন। আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের মাঝেও এটি ছড়িয়ে দিন। হয়তো আপনার একটি শেয়ারই কারও জীবনে নিয়মিত ইবাদতের নতুন সূচনা হবে।
📥 ডাউনলোড করুন, প্রিন্ট করুন এবং অক্টোবর মাসের শুরু থেকেই আমল ট্র্যাক করা শুরু করুন।
🔗 ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:
https://drive.google.com/drive/folders/1R72EOsTZTmq7MDHDBYGdXQFuK2pw5pTS
ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের পেইজে মেসেজ করুন।
📸 ব্যবহার শেষে আপনার, আপনার সন্তানের বা পরিবারের সদস্যদের ব্যবহৃত আমল ট্র্যাকারের একটি ছবি পোস্ট করুন এবং QR কোড স্ক্যান করে আপনার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার একটি পোস্টই অন্যদেরও নেক আমলের পথে উদ্বুদ্ধ করতে পারে, ইনশাআল্লাহ।
🤲 দোয়া করি! আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, এটিকে আমাদের সকলের জন্য সদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করুন এবং এর মাধ্যমে অসংখ্য মানুষকে নিয়মিত নেক আমল করার তাওফীক দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন। 🤲