08/01/2026
মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যুগের চাহিদার আলোকে দক্ষ ও যোগ্য আলেম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পৃষ্ঠপোষকতায় "كن عالم" "আলেম হও” শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। গৃহীত প্রকল্প বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে প্রচারনার উদ্দেশে একটি পোস্টার ডিজাইন করা হয়েছে। পোস্টারটি নিম্নোক্ত নির্দেশনা মোতাবেক আগামী ১০ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের একাধিক দর্শনীয় স্থানে লাগানোর জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর আওতাভুক্ত দাখিল ও আলিম স্তরের মাদ্রাসা প্রধান ও সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
07/11/2025
প্রিয় আপনজন
আমাদের প্রিয় বন্ধু রবিউল ইসলাম (বাদল) কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি আছে। ডাক্তাররা দ্রুত চিকিৎসা ও অপারেশনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ইনশাআল্লাহ আগামী সোমবার তার অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে।
💔 একজন বন্ধু মানে পরিবার… আজ সেই পরিবারই বিপদে 💔
প্রিয় আপনজন,
আমাদের খুব প্রিয় রবিউল ইসলাম (বাদল) বন্ধু কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে। ডাক্তাররা দ্রুত চিকিৎসা ও অপারেশনের কথা বলেছেন। কিন্তু বিপুল খরচের বোঝা তার পরিবারের পক্ষে একা বহন করা সম্ভব নয়।
রবিউল ইসলাম সে,
দাখিল ২০১১ তে জিপিএ ৫.০০ (জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা)
আলিম ২০১৩ তে জিপিএ ৫.০০
(জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা)
অর্নাস রাষ্ট্রবিজ্ঞান ২০১৩-২০১৪ সেশনে
জয়পুরহাট সরকারি কলেজ
মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান ২০১৮
জয়পুরহাট সরকারি কলেজ
এ পড়াশোনা করেছে।
সে বর্তমানে নিজ জেলায় একটা কোচিং সেন্টারে সহপরিচালক/ ম্যানেজার পদে কর্মরত আছে।
🔴 অপারেশনের জন্য ৩/৪ ব্যাগ প্রায় O+ve ব্লাড প্রয়োজন।
ঢাকায় পরিচিত কেউ থাকলে দয়া করে রক্ত দিয়ে সাহায্য করার অনুরোধ রইলো।
🤲 তোরা সবাই রবিউলের সুস্থতার জন্য বিশেষ দোয়া করিস।
আর যাদের পক্ষে সম্ভব হয়, তারা আর্থিক সহযোগিতার হাত বাড়ালে তার পরিবার অনেক উপকৃত হবে।
📌 সাহায্যের জন্য বিকাশ/নগদ নম্বর: [01727-469408]
মুহাইমিনুল ইসলাম (নাহিদ)
বিকাশ: [01406-602474]
রবিউল ইসলাম (বাদল)[রুগী]
🤲 দয়া করে সবাই দোয়া করবেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন।
আপনার ছোট্ট সহায়তাই হতে পারে একটি জীবন বাঁচানোর সবচেয়ে বড় অবলম্বন।
আল্লাহ তায়ালা রবিউলকে দ্রুত আরোগ্য দান করুন।
16/10/2025
জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসার আলিম ২০২৫ সালের রেজাল্ট সামারি
11/09/2025
শুভেচ্ছা ও অভিনন্দন
আলহামদুলিল্লাহ
৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসার দাখিল ২০১১ ব্যাচের কৃতী শিক্ষার্থী Ahatashamul Haque Samrat -কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সে শুধু আমাদের প্রতিষ্ঠানের একজন মেধাবী ছাত্রই ছিল না, বরং একজন দক্ষ ক্রিকেটারও ছিল।
এ অর্জন তাঁর নিরলস পরিশ্রম, একাগ্রতা ও আল্লাহর অশেষ কৃপা। আমরা তাঁর এই সাফল্যে গর্বিত।
ভবিষ্যতেও তিনি যেন দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারেন—এই দোয়া রইল।
জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসা পরিবার
24/08/2025
২০২৬ সালের আলিম পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ প্রসঙ্গে।
14/08/2025
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জরুরী বিজ্ঞপ্তি
07/08/2025
ফাজিল স্নাতক পাস নির্বাচনী পরীক্ষা-২০২৪ এর রুটিন
02/08/2025
।।ফাজিল-কামিল পাস দিয়ে ৪৯ তম বিসিএস (বিশেষ) এর আবেদন করবেন যেভাবে।।
মাদরাসা থেকে ফাজিল-কামিল করে ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ আবেদন করতে গিয়ে শূন্য পদ ভিত্তিক বিষয় খুঁজে পাচ্ছেন না?বা বিষয় আসছে না?
আবেদন করুন এভাবে :
বিসিএস পরীক্ষার আবেদনের প্রধান পাতা (Home Page) এ যান।আপনার দাখিল পরীক্ষার বোর্ড,রোল নম্বর,রেজিষ্ট্রেশন নম্বর এবং পরীক্ষার বছর সিলেক্ট করুন।
এরপর Next বাটনে ক্লিক করুন।
পরের পাতায় আসার পর :
আপনার জন্মতারিখ,জন্ম মাস,জন্ম বছর বাছাই করুন।
GENDER সিলেক্ট করুন। MALE/FEMALE। কোটা সিলেক্ট করুন।আপনার বর্তমান বৈবাহিক অবস্থা সিলেক্ট করুন।
আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লিখুন। বিসিএস পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করুন। (DHAKA)
Next বাটন ক্লিক করুন।
পরের পাতায় আসার পর :
আপনার শিক্ষাগত যোগ্যতার ঘরগুলো পূরণ করুন :
HSC Result এর ঘরে আপনার আলিম পরীক্ষার রোল নম্বর,রেজিষ্ট্রেশন নম্বর,বোর্ড,জিপিএ,পরীক্ষার বছর সিলেক্ট করুন।
Graduation এর ঘরে :
⚠️ এটিই আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ :
▪️ পরীক্ষার ধরনের ঘরে Others সিলেক্ট করুন
▪️ এরপর Fazil (Pass) লিখে দিন
🔴 বিষয়ের ঘরে :⚠️ এটি আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
🔹 বিষয়ের ঘরে Others সিলেক্ট করে BTIS,BA,BSS,BBS,BSC ইত্যাদি লিখবেন না।এগুলো আপনার ফাজিল (পাস) এর বিষয় নয়।এগুলো গ্রুপ।
🔸 আপনার ফাজিল (স্নাতক) পাস এর রেজিষ্ট্রেশন কার্ডের ভিতরে আপনার ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষের ৩ পত্র বিশিষ্ট ৩০০ নম্বরের যে দুটি বিষয়ের নাম লেখা আছে,ওই দুটি বিষয়ই আপনার ফাজিল (স্নাতক) পাস কোর্সের বিষয়।
যদি আপনার রেজিষ্ট্রেশন কার্ডে ৩০০ নম্বরের Islamic Studies উল্লেখ করা থাকে,কেবলমাত্র তখনই আপনি বিষয় ভিত্তিক পদের জন্য Islamic Studies বিষয় পাবেন।
▪️ এরপর প্রতিষ্ঠানের ঘরে Islamic Arabic University সিলেক্ট করুন।
এরপর ফাজিলের সিজিপিএ এবং কোর্সের মেয়াদের ঘরে ৩ বছর সিলেক্ট করুন।
⚠️ শুধুমাত্র ৩ বছর মেয়াদী ফাজিল (স্নাতক) পাস কোর্সের ঘর পূরণ করলে বিষয় পাওয়া যাবে না। এই জন্য আপনাকে Master’s এর ঘর পূরণ করতে হবে।
Master’s এর ঘরে গিয়ে আপনি আপনার ২ বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) এর যাবতীয় তথ্য পূরণ করুন।
এবার পদভিত্তিক বিষয় হিসেবে Islamic Studies (131) দেখতে পাবেন।ওখানে ক্লিক করুন।
এভাবে পূরণ করলে আপনি পদ ভিত্তিক বিষয়ের জায়গায় ইসলামী শিক্ষা বা Islamic Studies পাবেন ইন শা আল্লাহ
31/07/2025
স্কাউটস বিজ্ঞপ্তি
“জুলাই শহীদদের স্মরণে” মাসব্যাপী প্রোগ্রাম
বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলার সকল উপজেলায় আগামী ১৮ জুলাই থেকে ১৮ আগস্ট ২০২৫ পর্যন্ত “জুলাই শহীদদের স্মরণে” মাসব্যাপী স্কাউটস প্রোগ্রাম পালিত হবে।
প্রতিটি উপজেলা ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু করবে।
প্রতিযোগিতা সমূহ:
১. রচনা প্রতিযোগিতা
২. কুইজ প্রতিযোগিতা
৩. উপস্থিত বক্তৃতা
৪. চিত্রাংকন প্রতিযোগিতা
প্রতিটি প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের নাম ও রচনার/চিত্রাংকনের হার্ডকপি ৩১ জুলাইয়ের মধ্যে জেলা স্কাউটসে পাঠাতে হবে।
জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে: ২ আগস্ট ২০২৫।
নির্দেশনা অনুযায়ী কার্যক্রম গ্রহণে অনুরোধ করা হলো।
সংযুক্তি: বাংলাদেশ স্কাউটস পরিপত্র।
— জয়পুরহাট জেলা স্কাউটস
31/07/2025
টিআইবি আয়োজিত “দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা-২০২৫” এ অংশগ্রহণ প্রসঙ্গে।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন উপলক্ষ্যে টিআইবির নিয়মিত আয়োজন “দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা-২০২৫” এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী সকল তরুণদের হাতে আঁকা কার্টুনের পাশাপাশি ডিজিটাল-পদ্ধতি অবলম্বন করে আঁকা কার্টুন ও হাতে আঁকা কমিক স্ট্রিপ জমা দেওয়ার আহ্বান জানানো যাচ্ছে। এবারের প্রতিযোগিতার বিষয় “দুর্নীতি ও মানবাধিকার”।
আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার-এর মধ্যে অনলাইন নিবন্ধন সাপেক্ষে “কার্টুন ও কমিক স্ট্রিপ” টিআইবি কার্যালয়ে পৌঁছাতে হবে। কার্টুন ও কমিক স্ট্রিপ পাঠানোর ঠিকানা- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ; ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ; মাইডাস সেন্টার (লেভেল-৪); বাড়ি-৫; সড়ক-১৬ (নতুন), ২৭
(পুরাতন), ধানমন্ডি ঢাকা-১২০৯। বিষয়ে বিস্তারিত জানতে
প্রদত্ত লিংক : https://ti bangladesh.org/cartoon competition
অথবা সংযুক্ত পিডিএফ ফাইলটি দেখার অনুরোধ রইল। প্রতিযোগিতা-সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে আমার সহকর্মী মাসুম বিল্লাহ (০১৭৫554842 1 masum@ti bangladesh.org) এর সঙ্গে যোগাযোগ করার বিশেষ অনুরোধ করছি।
প্রতিযোগিতা-সম্পর্কিত তথ্য (সংযুক্ত পিডিএফ ফাইল অথবা ওয়েবলিংকটি) আপনার ব্যবস্থাপনা, তত্ত্বাবধান ও সমন্বয়াধীন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের আগ্রহী শিক্ষার্থীদের অবগত করাসহ প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণের জন্য উৎসাহ প্রদানের সবিশেষ অনুরোধ জানাচ্ছি।