পলিটেকনিক সংবাদ

পলিটেকনিক সংবাদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পলিটেকনিক সংবাদ, Education, joypurhat, Dhaka.

চার (০৪) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং শিক্ষাক্রমের সরকারি-বেসরকারি সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি এবং নোটিশ সমূহ জানতে আমাদের সাথে-ই সংযুক্ত থাকুন।

জরুরী প্রয়োজনে: 01730469171

01/09/2026

✅ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাক্রমের সরকারি ইনস্টিটিউট এর সংখ্যা এবং মোট আসন সংখ্যা।

১. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট - ৪০,৮০০টি (৫৪টি ইনস্টিটিউট)

২. ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং - ৬০০টি (৬টি ইনস্টিটিউট)

৩. ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং - ২,৭৫০টি (১৮টি ইনস্টিটিউট)

৪. ডিপ্লোমা ইন এগ্রিকালচার - ৩,৯০০টি (১৮টি ইনস্টিটিউট)

৫. ডিপ্লোমা ইন লাইভস্টক - ৩৫০টি (৭টি ইনস্টিটিউট)

৬. ডিপ্লোমা ইন ফিসারিজ - ২০০টি (৪টি ইনস্টিটিউট)

৭. ডিপ্লোমা ইন ফরেস্ট্রি - ৫০টি (১টি ইনস্টিটিউট)

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 👇
27/08/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 👇


প্রশিক্ষণার্থী থেকে উদ্যোক্তা—‘Cortex Flow’ গড়ে আদিব হাসানের নতুন পথচলাপ্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের কিছু করার ইচ্ছা ছিল...
27/08/2026

প্রশিক্ষণার্থী থেকে উদ্যোক্তা—‘Cortex Flow’ গড়ে আদিব হাসানের নতুন পথচলা

প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের কিছু করার ইচ্ছা ছিল আদিব হাসানের অনেক আগে থেকেই। কিন্তু ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে দরকার ছিল দক্ষতা, আত্মবিশ্বাস আর সঠিক দিকনির্দেশনা।

সেই জায়গাটিই বদলে দেয় কারিগরি প্রশিক্ষণ।

আদিব রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ০১ জানুয়ারি ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত Computer Operation Level-3 প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন।

শুরুর পথটা সহজ ছিল না। নতুন প্রযুক্তি শেখা, নিয়মিত অনুশীলন আর বাস্তব কাজে দক্ষ হয়ে ওঠা—সবকিছুর মধ্যেই ছিল চ্যালেঞ্জ। কিন্তু আদিব থামেননি।

প্রশিক্ষণ শেষে শুধু চাকরির পেছনে না ছুটে নিজের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত থেকেই গড়ে ওঠে তাঁর নিজস্ব ‘Cortex Flow’—একটি IT Training Agency ও Computer School।

💻 Computer Operation
📊 Microsoft Office
📱 Digital Marketing

এই দক্ষতাগুলোকে কাজে লাগিয়েই তিনি নিজের কাজের ক্ষেত্র তৈরি করেছেন। এখন তাঁর প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। নিজের স্বাবলম্বিতার পাশাপাশি অন্যদেরও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছেন আদিব।

আদিবের অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—
কারিগরি শিক্ষা শুধু একটি সনদ নয়। সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই দক্ষতাই হতে পারে আত্মনির্ভরশীলতা, উদ্যোক্তা হওয়ার সাহস এবং নতুন কর্মসংস্থানের পথ তৈরির ভিত্তি।

আদিব হাসানের এই পথচলা দেশের আরও তরুণকে দক্ষতা অর্জন করে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তোলার সাহস জোগাক।

করব কাজ, গড়ব দেশ— সবার আগে বাংলাদেশ।

27/08/2026

প্রিয়তমাকে বললাম, আজকে মনটা ভালো। তোমার কি লাগবে শুধু বলো। সব এনে দিবো। দরকার হলে আকাশের চাঁদটাও এনে দিতে পারি।

সবশুনে প্রিয়তমা জবাব দিলো, ওসব চাঁদ টাঁদ লাগবে না। তোমার সিজিপিএ টা ৪ রাখো, ওতেই হবে। পারবা?

অতঃপর এমন সিজিলোভী প্রিয়তমাকে ব্লক মেরে দিলাম। এমন সিজিলোভী প্রিয়তমা আমার চাই না। কেননা সিজিপিএ'র প্রতি লোভ মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়।

27/08/2026

প্রিয় মানুষের ফোনের ওয়ালপেপার হয়েছেন কখনও ❓

গার্মেন্টস শিল্পের বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব সুতা উৎপাদনের উদ্যোগ নিয়ে সাফল্য অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্য...
27/08/2026

গার্মেন্টস শিল্পের বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব সুতা উৎপাদনের উদ্যোগ নিয়ে সাফল্য অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের স্টার্টআপ ‘Recycle Yarn’।

গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়ায় তৈরি pre-consumer waste ও garment waste scraps পুনর্ব্যবহার করে কম খরচে শিল্পকারখানায় ব্যবহারযোগ্য সুতা তৈরির উদ্যোগ নিয়েছে টিমটি। উৎপাদিত এই সুতা গামছা, লুঙ্গিসহ বিভিন্ন ধরনের টেক্সটাইল পণ্য তৈরিতে ব্যবহার করা সম্ভব।

Needle Innovation Challenge-এ অংশগ্রহণকারী প্রায় ২০০টি স্টার্টআপের মধ্যে মাত্র ৮টি স্টার্টআপ ফান্ডিংয়ের জন্য নির্বাচিত হয়, যার মধ্যে ড্যাফোডিলের ‘Recycle Yarn’ অন্যতম। পরিবেশ ও সার্কুলার সল্যুশনভিত্তিক এই উদ্ভাবনী উদ্যোগের জন্য তারা ৯৫ হাজার টাকা ফান্ড পেয়েছে, যা তাদের Minimum Viable Product (MVP) তৈরিতে ব্যবহার করা হবে।

প্রতিযোগিতায় ‘Recycle Yarn’-এর সাফল্যের যাত্রা সম্পন্ন হয়েছে চারটি ধাপের মধ্য দিয়ে। প্রথমে তারা Ideathon Round, এরপর Pitching Round, তৃতীয় ধাপে ৪ দিনব্যাপী Residential Boot Camp এবং সবশেষে Re-evaluation ধাপে অংশগ্রহণ করে। প্রতিটি ধাপে নিজেদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত সম্ভাবনা ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে তারা বিচারকদের নজর কাড়ে।

‘Recycle Yarn’ টিমের সদস্যরা হলেন MD. Nayeem Hossain, শিক্ষার্থী, Department of Textile Engineering, Batch 251 এবং MD. Jihad Hasan Joy, শিক্ষার্থী, Department of Computer Science and Engineering, Batch 261।

গার্মেন্টস শিল্পের বিপুল পরিমাণ বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য কাঁচামালে রূপান্তরের মাধ্যমে ‘Recycle Yarn’ শুধু একটি ব্যবসায়িক সম্ভাবনাই তৈরি করছে না; বরং পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বাংলাদেশের Circular Economy-কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা তৈরি করেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কাজের সক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ।

সঠিক সময়ে নেওয়া একটি ছোট সিদ্ধান্তই একদিন আপনার জীবনের বড় সাফল্যের কারণ হতে পারে।প্রশিক্ষণার্থীর নাম: Nusrat Zahanপ্রশিক...
27/08/2026

সঠিক সময়ে নেওয়া একটি ছোট সিদ্ধান্তই একদিন আপনার জীবনের বড় সাফল্যের কারণ হতে পারে।

প্রশিক্ষণার্থীর নাম: Nusrat Zahan
প্রশিক্ষণের নাম: Digital Marketing for Freelancing – Level 3
Training Batch/Cycle: Cycle-2
সংশ্লিষ্ট IP/STP-এর নাম: WIT Institute

নিজের দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে Nusrat Zahan যুক্ত হয়েছিলেন WIT Institute-এর Digital Marketing for Freelancing – Level 3 প্রশিক্ষণে।

WIT INSTITUTE- YOUR SKILL MENTOR

নিজের প্রতিষ্ঠান থেকে BRAC-এর Technical Trainer—নুসরাতের মাসিক আয় এখন ৫০ হাজার টাকার বেশিএকসময় চাকরির খোঁজে দিন কাটত নুস...
27/08/2026

নিজের প্রতিষ্ঠান থেকে BRAC-এর Technical Trainer—নুসরাতের মাসিক আয় এখন ৫০ হাজার টাকার বেশি

একসময় চাকরির খোঁজে দিন কাটত নুসরাত সাইফুলের। চেষ্টা ছিল, আগ্রহ ছিল—কিন্তু কাঙ্ক্ষিত সুযোগ যেন কিছুতেই ধরা দিচ্ছিল না। একপর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন, শুধু চাকরির অপেক্ষায় থাকবেন না। নিজের দক্ষতা দিয়েই গড়ে তুলবেন নিজের পরিচয়।

ছোটবেলা থেকেই পোশাক তৈরি, নকশা ও সৃজনশীল কাজের প্রতি আগ্রহ ছিল নুসরাতের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানতে পারেন, ASSET Project-এর আওতায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনায় Tailoring and Dress Making, Level-2 বিষয়ে তিন মাসের বিনামূল্যের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সেখান থেকেই শুরু তাঁর ঘুরে দাঁড়ানোর পথচলা।

প্রশিক্ষণে নুসরাত পোশাক তৈরি, সঠিক মাপ নেওয়া, কাটিং, সেলাই, ফিনিশিং এবং কাজের মান বজায় রাখার বাস্তব দক্ষতা অর্জন করেন। মূল্যায়নে তিনি Competent হন।

কিন্তু তাঁর সবচেয়ে সাহসী সিদ্ধান্তটি আসে প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই।

নিজের অর্জিত দক্ষতার ওপর ভরসা রেখে বাড়িতে বসে পোশাক তৈরির অর্ডার নেওয়া শুরু করেন নুসরাত। কাজের মান ভালো হওয়ায় ধীরে ধীরে পরিচিতদের গণ্ডি পেরিয়ে বিভিন্ন এলাকা থেকে অর্ডার আসতে থাকে।

এরপর নিজের দক্ষতার পরিধি আরও বাড়ান। Block, Boutique & Screen Printing এবং Fashion Designing-এর কাজ শেখেন ও বাস্তবে প্রয়োগ করতে শুরু করেন। গড়ে তোলেন নিজের উদ্যোগ—

‘By Nusrat’

আজ তাঁর প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পোশাক, ব্লক-বুটিক ও স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ হচ্ছে। কাজের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে তিনি একা এগিয়ে যাননি—বর্তমানে চারজন সহযোগীকেও কাজের সুযোগ দিয়েছেন।

নুসরাতের গল্প এখানেই থেমে নেই।

নিজের অর্জিত দক্ষতা এবার তিনি অন্যদের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন। বর্তমানে তিনি কক্সবাজারে BRAC-এর Technical Trainer হিসেবে কাজ করছেন। প্রশিক্ষক হিসেবে Block, Boutique & Screen Printing এবং Fashion Designing-সংক্রান্ত দক্ষতা অন্যদের শেখানোর সুযোগ পাচ্ছেন তিনি।

একসময় যিনি নিজেই একটি সুযোগের অপেক্ষায় ছিলেন, আজ তিনিই অন্যদের দক্ষতা শেখাচ্ছেন, কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং নিজের উদ্যোগ পরিচালনা করছেন।

💰 বর্তমানে নুসরাতের মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি।

চাকরিপ্রার্থী থেকে উদ্যোক্তা, তারপর কর্মসংস্থান সৃষ্টিকারী এবং এখন Technical Trainer—নুসরাতের এই পথচলা দেখিয়ে দেয়, একটি কার্যকর কারিগরি প্রশিক্ষণ কীভাবে একজন মানুষের জীবনের গতিপথ বদলে দিতে পারে।

নুসরাতের ভাষায়—

“জীবনে পরিশ্রম করলে সফলতা আসবেই। কারিগরি প্রশিক্ষণ থেকে এই সত্যটাই শিখেছি।”

📌 একনজরে নুসরাতের অর্জন

▪️ নাম: নুসরাত সাইফুল
▪️ প্রশিক্ষণ: Tailoring and Dress Making, Level-2
▪️ প্রশিক্ষণ প্রতিষ্ঠান: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনা
▪️ প্রশিক্ষণের মেয়াদ: ১ মে–৩০ জুলাই ২০২৫
▪️ ফলাফল: Competent
▪️ নিজস্ব উদ্যোগ: By Nusrat
▪️ বর্তমান দায়িত্ব: উদ্যোক্তা ও BRAC-এর Technical Trainer, কক্সবাজার
▪️ দক্ষতার ক্ষেত্র: Tailoring, Fashion Designing, Block, Boutique & Screen Printing
▪️ কর্মসংস্থান সৃষ্টি: ৪ জন সহযোগী
▪️ বর্তমান মাসিক আয়: ৫০ হাজার টাকার বেশি

নুসরাত এখন শুধু নিজের স্বপ্ন বাস্তবায়ন করছেন না—নিজের দক্ষতা দিয়ে অন্যদেরও দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হয়ে ওঠার পথ দেখাচ্ছেন।

এটাই দক্ষতার আসল শক্তি।

করব কাজ, গড়ব দেশ— সবার আগে বাংলাদেশ।

#কারিগরি_শিক্ষা #দক্ষতা #নারীর_ক্ষমতায়ন

27/08/2026

এসএসসি পাশ করেছেন❓
এবার কোথায় ভর্তি হবেন বুঝে উঠতে পারছেন না❓
তাহলে আর দেরি কেন❗

🎓 TMSS পরিচালিত - TMSS Polytechnic Institute, Joypurhat 👉 ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে!

৪ বছর মেয়াদি (৮ সেমিস্টার) ডিপ্লোমা ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং কোর্স
সমূহঃ
✅ অ্যাপারেল ম্যানুফেকচারিং
✅ ওয়েট প্রসেসিং
✅ ইয়ার্ন ম্যানুফেকচারিং
✅ ফেব্রিক ম্যানুফেকচারিং

৪ বছর মেয়াদি (৮ সেমিস্টার) ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং কোর্স
সমূহঃ
✅ সিভিল
✅ কম্পিউটার
✅ ইলেকট্রিক্যাল
✅ মেকানিক্যাল
✅ গ্রাফিক্স ডিজাইন

✅ ভর্তির যোগ্যতা:
এসএসসি / O Level / দাখিল / ভোকেশনাল / উন্মুক্ত পাশ (ন্যূনতম জিপিএ ২.০০)

🌟 বিশেষ সুবিধা:
✔️ নিজস্ব স্থায়ী সুবিশাল ক্যাম্পাস
✔️ ৪০,০০০ টাকা পর্যন্ত উপবৃত্তি
✔️ ছাত্রীদের জন্য বিশেষ ছাড়
✔️ লাইব্রেরি ও ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
✔️ নিজস্ব বিশ্ববিদ্যালয়ে B.Sc পড়ার সুযোগ
✔️ নিজস্ব শিক্ষার্থী পরিবহন ব্যবস্থা
✔️ দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পলিটেকনিক
✔️ ফ্রি WiFi সহ অনলাইন ক্লাস, পরীক্ষা ও গ্রুপ অ্যাসাইনমেন্ট সুবিধা
✔️ কোর্স শেষে ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা
✔️ দক্ষতার ভিত্তিতে চাকরির প্রস্তুতি ও ক্যারিয়ার গাইডলাইন
✔️ সেমিনার, ওয়ার্কশপ ও টেকনিক্যাল প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ
✔️ দক্ষতা উন্নয়ন ও ব্যক্তিত্ব বিকাশে বিশেষ গুরুত্ব প্রদান
✔️ নিয়মিত ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সুযোগ
✔️ শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক মূল্যায়ন ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা
✔️ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ

🎓 কোর্স শেষে: বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়।

⏳ সময় সীমিত! ভর্তি ফি-তে পাচ্ছেন ৮০% ছাড় 🏷️

📌 ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
🔹 এসএসসি এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের কপি
🔹 ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

📌 আজই ভর্তি হোন, গড়ে তুলুন উজ্জ্বল ভবিষ্যৎ
"আজকের সঠিক সিদ্ধান্তই হতে পারে আগামীর সফল ক্যারিয়ারের ভিত্তি। প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণ করুন, দক্ষ হোন, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান।"

🏫 টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট, জয়পুরহাট
📍 পারুলিয়া (গণকবাড়ি), জয়পুরহাট
📞 ভর্তি ও তথ্য: 01730-469171

27/08/2026

কারিগরি শিক্ষায় গড়বো দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ! 🇧🇩

ঢাকা সরকারি মহিলা পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মাইশা ফারজানার এগিয়ে যাওয়ার গল্প প্রমাণ করে কারিগরি শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ।

খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি বিজ্ঞপ্তি। নিজেকে একজন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে গড়ে তোলার এখনই উপযুক্ত সময়।

দক্ষ হাতে গড়ি আগামী বাংলাদেশ।

Address

Joypurhat
Dhaka
5900

Alerts

Be the first to know and let us send you an email when পলিটেকনিক সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to পলিটেকনিক সংবাদ:

Shortcuts

Share