24/01/2022
✅সার্টিফিকেট, পার্সপোট, NID তে নামের ভুল সংশোধন ও করনীয়।
JSC, SSC, HSC সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার সার্টিফিকেট এ, সরকার কর্তৃক প্রদত্ত পাসপোর্ট এ, জাতীয় পরিচয় পত্রে নিজের নাম, পিতার নাম, মাতার নামের ভুল হওয়া একটি বিরক্তিকর ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
কারন অনেক সময় এই ভুলের জন্য নানা ঝামেলা পোহাতে হচ্ছে। সরকারি দপ্তরে আনাড়ি কম্পিউটার অপারেটর এর অদক্ষতা ও বিভিন্ন সময় আমাদের অনিচ্ছাকৃত কারনে নামের ভুল হলেও সংশোধন নিজ দায়িত্বেই করতে হয়।
বিশেষ করে সরকারি চাকরিতে আবেদন বা যোগদান, জমি রেজিস্ট্রি, বিদেশ যাত্রা, স্টুডেন্ট ভিসা ইত্যাদি ক্ষেত্রে সার্টিফিকেট, NID, passport এ নিজের নাম, পিতা/ মাতার নামের গরমিল থাকলে বিশেষ ঝামেলায় পড়তে হয় এবং ওই সংক্ষিপ্ত সময়ে সকল ডকুমেন্টস শুদ্ধ করে নতুন করে বের করা যথেষ্ট কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে পড়ে। অনেক সময় সামান্য ভুলের জন্য কাঙ্খিত সুযোগ টিও হাতছাড়া হয়ে যায়।
তাই আমার পরামর্শ থাকবে যাদের নামের এমন ভুল রয়েছে আপনারা দেরী না করে সময় নিয়ে ঝামেলা পোহাবার আগেই এগুলা সংশোধন করে নিন।
✅সংশোধনে করনীয় কি???
সার্টিফিকেট, পার্সপোট, NID তে নামের ভুল সংশোধন এর পূর্বে আপনাকে সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য এলাকার বাসিন্দা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট সশরীরে উপস্থিত হয়ে ৩০০ টাকার স্ট্যাম্প পেপারে হলফনামা সহকারে নিজের কিংবা পিতা/মাতার নামের ভুল সংশোধন এর জন্য আবেদন করতে হবে।
ম্যাজিস্ট্রেট আবেদন যাচাই বাছাই করে সন্তুষ্ট হলে আপনার আবেদন মঞ্জুর করবেন।
আবেদন সঠিকভাবে না করলে কিংবা কোন মারাত্নক ভুল ত্রুটি হলে আবেদন বাতিল করবেন।
ম্যাজিস্ট্রেট যদি আপনার সংশোধনী হলফনামা আবেদন মঞ্জুর করেন তাহলে এই ডকুমেন্টস দিয়ে আপনি পাসপোর্ট অফিস, আর সার্টিফিকেট সংশোধন এর জন্য শিক্ষাবোর্ড যথাযথ উপায়ে ভুল সংশোধন করে, শুদ্ধ নামের পাসপোর্ট / সাটিফিকেট এর জন্য ফি দিয়ে আবেদন করতে পারবেন।
অনেক ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কর্তৃক মঞ্জুরকৃত হলফনামা সম্পাদনের পর পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়।
✅কিভাবে হলফনামা আবেদন করব???
সার্টিফিকেট কিংবা পাসপোর্ট এ নামের ভুল সংশোধন এর আবেদন এর সাথে ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা মঞ্জুরের কপি জমা দিতে হয়।
তাই প্রথম কাজ হল একজন আইনজীবীর মাধ্যমে আপনার কিংবা পিতা/মাতার নামের ভুল সংশোধন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ম্যাজিস্ট্রেট এর সন্মুখে হলফনামা সম্পাদনের আবেদন করা। এ ব্যাপারে যাবতীয় দিক নির্দেশনা একজন আইনজীবী আপনাকে প্রদান করবেন এবং একজন আইনজীবী সম্পূর্ণ হলফনামার আবেদন টি প্রয়োজনীয় ডক্যুমেন্টস সহ প্রস্তুত করে ম্যাজিস্ট্রেট বরাবর জমা দিবেন।
✅যে সকল কাগজপত্র লাগবে
➡️নিজের NID মূল কপি
➡️পিতা/ মাতার NID এর মূল কপি
➡️পাসপোর্ট এর নাম সংশোধনে মূল পার্সপোর্ট
➡️যে সকল সার্টিফিকেট এ ভুল সংশোধন করা হবে তাদের মূল কপি/ ফটোকপি
➡️যে ডকুমেন্টস এর ভিত্তিতে ভুল সংশোধন করার আবেদন করা হবে তার মূল কপি
➡️আইনজীবী কর্তৃক সত্যায়িত ২ সেট ফটোকপি।
➡️২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি।
এছাড়াও আর কিছু জানার থাকলে ইনবক্সে মেসেজ দিয়ে রাখতে পারেন। আমি উত্তর দেয়ার যথাসাধ্য চেষ্টা করব।
অমিত সেন
অ্যাডভোকেট
চেম্বার ঃ
রুম নং ২৫২, আইনজীবী শাপলা ভবন।
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম
☎️ 01672985765
সাবেক শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়