Universal International

Universal  International You may trust on our Education Consultancy & Overseas Manpower Job.

17/02/2025
17/02/2025

আপনার বয়স ১৮ পার হয়েছে?

১৮ পার হওয়া মানেই ছোটবেলার সেই আরামের দিন শেষ। এখন থেকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।

কিন্তু সমস্যা কী জানেন?

এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে কিছুই হাতে তুলে দেবে না। সারভাইভ করতে হলে আপনাকে লড়তে হবে, আর লড়াই করতে হলে দরকার অস্ত্র—মানে স্কিল!

তিনটা স্কিলের কথা বলছি, যা না জানলে এই দুনিয়ায় টিকে থাকাই মুশকিল।

স্কিল ১: মার্কেটিং – নিজের গল্প বিক্রি করার ক্ষমতা

আপনার যতই প্রতিভা থাকুক, যদি সেটা অন্যকে বোঝাতে না পারেন, তাহলে সেটা কারও কোনো কাজে আসবে না।

মার্কেটিং মানে শুধু কোম্পানির বিজ্ঞাপন নয়, বরং আপনি নিজে কী, কী পারেন, সেটা অন্যদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারার ক্ষমতা।

আপনি চাকরির ইন্টারভিউতে গেলে কী করেন? নিজের দক্ষতা “বিক্রি” করেন, তাই না? সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন? সেটাও একধরনের মার্কেটিং।

যারা নিজের গল্প ঠিকভাবে বলতে জানে, তারাই জীবনে এগিয়ে যায়।

কীভাবে শিখবেন?
• বই পড়ুন: Seth Godin-এর This is Marketing
• ফ্রি কোর্স করুন: Coursera বা Udemy-তে “Marketing Fundamentals”
• প্র্যাকটিস করুন: প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করুন

স্কিল ২: সেলস – নিজের ভাবনা বিক্রি করার ক্ষমতা

অনেকে ভাবে সেলস মানে শুধু প্রোডাক্ট বিক্রি করা। কিন্তু আসলে?

আপনার জীবনটাই একটা সেলস প্রেজেন্টেশন!

- চাকরির ইন্টারভিউ দেন? নিজেকে “বিক্রি” করছেন।
- বন্ধুরা মিলে কোথাও যেতে চায় না, আপনি তাদের রাজি করাচ্ছেন? এটাও সেলস!
- বসকে প্রমোশনের জন্য কনভিন্স করছেন? এটাও সেলস!

আপনি যদি সেলস স্কিল না জানেন, তাহলে অন্যদের কাছে নিজের কথা বিশ্বাসযোগ্য করে তোলাই কঠিন হয়ে যাবে।

কীভাবে শিখবেন?
• বই পড়ুন: Brian Tracy-এর The Psychology of Selling
• প্র্যাকটিস করুন: দৈনন্দিন জীবনে ছোটখাট জিনিস “বিক্রি” করার চেষ্টা করুন
• লোকের প্রয়োজন বুঝতে শিখুন: একজন ভালো সেলসম্যান বোঝে, মানুষ কী চায়

স্কিল ৩: ইংলিশ স্পিকিং – আত্মবিশ্বাসের মাস্টার কী

বাংলাদেশে ইংরেজি বলতে পারা মানে আলাদা লেভেল!

আপনার মনে হতেই পারে, “ইংরেজি জানাটা এত গুরুত্বপূর্ণ নাকি?”

হ্যাঁ, ১০০% গুরুত্বপূর্ণ!

- ইন্টারভিউতে যদি ইংরেজি বলতে পারেন, আপনাকে সিরিয়াসলি নেওয়া হবে।
- বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে চাইলে? ইংরেজি লাগবে।
- ইন্টারন্যাশনাল কন্টেন্ট থেকে শিখতে হলে? ইংরেজি লাগবে।

ইংরেজি শেখা মানে শুধু ভাষা শেখা নয়, এটা একটা পাওয়ার।

কীভাবে শিখবেন?
• অ্যাপ ব্যবহার করুন: Duolingo, BBC Learning English
• ইংলিশ মুভি দেখুন: সাবটাইটেল অন রেখে দেখুন, তারপর সাবটাইটেল ছাড়া দেখার চেষ্টা করুন
• ইংলিশ পত্রিকা পড়ুন: এডিটরিয়াল অংশ পড়লে ভাষা ও চিন্তার গভীরতা বাড়বে

এই স্কিলগুলো না জানলে পিছিয়ে পড়বেন

আগে শুধু ভালো গ্রেড আর সার্টিফিকেট থাকলেই চাকরি পাওয়া যেত। এখন যুগ পাল্টে গেছে।

এখন যারা মার্কেটিং, সেলস, আর ইংলিশ স্পিকিং জানে, তারাই অন্যদের থেকে এগিয়ে থাকে।

এখন বলেন…

আপনার কি শুধু স্বপ্ন দেখাই ভালো লাগে, নাকি বাস্তবে কিছু করতে চান?

সময় কিন্তু কারও জন্য অপেক্ষা করবে না।

আজ শেখা শুরু করলে, এক বছর পর নিজেকে দেখে নিজেই অবাক হবেন!

তাহলে আর দেরি কেন? এখনই শুরু করুন!

Collected

17/02/2025

পঞ্চম শতাব্দীতে মধ্য এশিয়ার মরু অঞ্চলে শক, হুন প্রভৃতি দুর্ধর্ষ জাতির বসবাস ছিল। শক এবং হুনেরা ছিল অত্যন্ত যুদ্ধবাজ এবং নিষ্ঠুর। তারা বহুবার ইউরোপ আক্রমণ করেছে আর সেখানে লুটতরাজ করে উজাড় করে দিয়েছে। সমৃদ্ধশালী বিশাল রোম সাম্রাজ্য তাদের আক্রমণে বহুবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে! তারা চীনদেশকেও রেহাই দেয়নি, সেখানেও লুটতরাজ চালিয়েছে। এই জাতির লোকেরা যখন তাদের বিরাট বাহিনী নিয়ে কোনো দেশ আক্রমণ করত তখন সে দেশে হাহাকার পড়ে যেত।

একবার খবর পাওয়া গেল হিমালয়ের ওপারে হুনেরা ভারতবর্ষ আক্রমণ করার জন্য বিরাট সৈন্যদল নিয়ে জমায়েত হয়েছে। সেই সময় ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য ছিল মগধ। গুপ্তরাজ কুমারগুপ্ত তখন মগধের সম্রাট পদে আসীন। তাঁর পুত্র যুবরাজ স্কন্দগুপ্ত তখনও নাবালক। হুনদের একত্রিত হবার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে যুবরাজ স্কন্দগুপ্ত তার পিতার কাছে ছুটে গেলেন। কুমারগুপ্ত সেই সময় হুন সৈন্যদের মোকাবিলার জন্যে মন্ত্রী অমাত্যদের সঙ্গে পরামর্শ করছিলেন। স্কন্দগুপ্ত বলল- 'পিতা! আমি যুদ্ধ করতে যাব।'

মহারাজ কুমারগুপ্ত তাকে অনেক করে বোঝালেন। বললেন-হুনেরা ভয়ংকর যোদ্ধা আর তেমনি নিষ্ঠুর। তারা লুকিয়ে থেকে অন্যায়ভাবে যুদ্ধ করে। তাছাড়া ওদের সৈন্যসংখ্যাও বিস্তর। ওদের সঙ্গে যুদ্ধ মানে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করা।

কিন্তু যুবরাজ স্কন্দগুপ্ত ওসব কথায় ভয় তো পেলই না বরং বলল-'পিতা! দেশ এবং ধর্মের রক্ষার জন্যে যুদ্ধে প্রাণ দেওয়া তো ক্ষত্রিয়ের পক্ষে গৌরবের। আমি মৃত্যুর সঙ্গেই লড়াই করব এবং দেশকে নিষ্ঠুর শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করব।'

মহারাজ কুমারগুপ্ত বীর পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন। স্কন্দগুপ্ত যুদ্ধে যাবার অনুমতি লাভ করল। তার সঙ্গে মগধের দু-লক্ষ সৈন্য যুদ্ধযাত্রা করল।

পাটলিপুত্র থেকে বেরিয়ে পাঞ্জাবের ভিতর হয়ে হিমালয়ের বরফ ঢাকা এক সাদা পাহাড়ের নিচে বিশাল প্রান্তরে বীর সৈনিকের দল এসে পৌঁছল। অতিরিক্ত ঠাণ্ডা, হিমেল হাওয়া আর তুষার ঝড় তাদের এগিয়ে যেতে বাধা দিতে পারল না।

এর আগে হুনরা সর্বদাই অন্যদের আক্রমণ করেছে, কিন্তু কেউ যে আগে এসে তাদের আক্রমণ করতে পারে এ তারা কোনোদিন কল্পনাও করেনি। যখন তারা দেখল হিমালয়ের পাহাড় ডিঙিয়ে বিরাট সৈন্যদল তাদের আক্রমণ করতে আসছে তখন তারাও যুদ্ধের জন্যে প্রস্তুত হল। তাদের সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছিল যে পর্বতের উপর থেকে নেমে আসা সৈন্যদলের আগে আগে একটি ছোট্ট বালক ঘোড়ায় চড়ে খোলা তলোয়ার হাতে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে আসছে। ওই বালকই হল যুবরাজ স্কন্দগুপ্ত।

যুদ্ধ আরম্ভ হল। যুবরাজ স্কন্দগুপ্ত যেদিকেই ঘোড়া ছুটিয়ে যাচ্ছে সেই দিকেই শত্রুসৈন্য দলে দলে তলোয়ারের আঘাতে ধরাশায়ী হচ্ছে। কিছুক্ষণ যুদ্ধের পর হুনদের মনোবল ভেঙে পড়ল। তারা ইতস্তত ছুটে পালাতে লাগল। শেষে সমস্ত হুন বাহিনীই পালিয়ে গেল। শত্রুর উপর বিজয় লাভকরে স্কন্দগুপ্ত যখন হিমালয় পেরিয়ে আবার দেশে ফিরল তখন তাকে স্বাগত জানাতে রাজধানীতে আগে থেকেই লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছিল। মগধে তো রাজধানী থেকে পাঁচ ক্রোশ দূরের রাস্তা পর্যন্ত নানান সাজে সাজানো হয়েছিল। সেদিন তাকে স্বাগত জানাতে সারা দেশে উৎসব পালন করা হয়েছিল।

এই যুবরাজ স্কন্দগুপ্ত পরবর্তীকালে ভারতের সম্রাট হয়েছিলেন। বর্তমান ইরান এবং আফগানিস্তান তাঁর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাঁর মতো বীর পরাক্রমী সম্রাট শুধু ভারতবর্ষে কেন অন্য দেশের ইতিহাসেও পাওয়া কঠিন। ইনি দিগ্বিজয় করে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ইনি একদিকে যেমন ছিলেন বীর পরাক্রমী অপরদিকে তেমনই ছিলেন ধর্মাত্মা, দয়ালু এবং ন্যায় বিচারক সম্রাট।

এই ধরনের ইতিহাসের অজানা কাহিনী জানতে Pappu Roy cyclist পেজটি ফলো দিয়ে পোস্ট টি বন্ধুদের জন্য শেয়ার করে দেবে। ধন্যবাদ 🙏🙏

17/02/2025
17/02/2025

উন্নত বিশ্বে বহুল ব্যবহৃত প্রাকৃতিক গুণে ভরা ফুড ফ্লেভার লুব্রিকেন্ট জাপানি TONO HIME ব্রান্ডের বাংলাদেশী একমাত্র পর...

17/02/2025
জটিলস
17/02/2025

জটিলস

17/02/2025
17/02/2025
17/02/2025

Address

Farmview Super Market (5th Floor), Farmgate
Jigatala
1209

Telephone

+8801324550660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Universal International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Universal International:

Shortcuts

Share