02/05/2025
২রা মে, ২০২৫ ইং (শুক্রবার)
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাঁকড়া জে. কে. মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আব্দুস সাত্তার (৭৫) স্যার।
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫:৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
আব্দুস সাত্তার স্যার তাঁর শিক্ষা ও আদর্শের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর জীবনে আলো ছড়িয়েছেন। তাঁর মেধা, দক্ষতা এবং আন্তরিকতা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।