Sadffer-22

Sadffer-22 Official page of Digdana Khoshal Nagar Dakhil Madrasa Students from class one to Dakhil (SSC) examination are taught in this Madrasa.

Digdana Khoshal Nagar Dakhil Madrasa is situated on the edge of KOPOTAKKHO river in Digdana mouja, under Bankra union, Jhikargachha, Jessore, Bangladesh. There is a separate wing of vocational study.

16/10/2024

যশোরে ফল বিপর্যয়ের মূল কারণ হিসেবে ইংরেজির প্রতি শিক্ষার্থীদের ভীতি ও দক্ষতার অভাব উঠে এসেছে। এ অবস্থার জন্য মূলত যশোরের শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ ইংরেজি শিক্ষকের ঘাটতি দায়ী। ইংরেজি শিক্ষকদের মান নিম্নমানের হওয়ায় শিক্ষার্থীরা বিষয়টিকে জটিল মনে করে, যা তাদের ভীতির অন্যতম কারণ।

যশোর বোর্ডের ইংরেজি প্রশ্নপত্র প্রণয়নকারী শিক্ষকদের নিয়েও নানা সমালোচনা রয়েছে। তারা নিজেদের ইংরেজিতে পণ্ডিত মনে করলেও, তাদের তৈরি করা প্রশ্নপত্র প্রায়শই অতি কঠিন হয়। বিশেষ করে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য প্রশ্নের কাঠামো এমনভাবে তৈরি করা হয় যেন সেটা শিক্ষার্থীদের বোঝার জন্য নয়, বরং তাদের ফেল করানোর উদ্দেশ্যে। এর ফলে শিক্ষার্থীরা সাফল্যের পথে বড় বাঁধার সম্মুখীন হয়।

প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে বোর্ডের শিক্ষকদের এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি:

1. শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতার মান বিবেচনা করতে হবে।

2. তিন ধাপের প্রশ্নপত্রের গঠন কাঠামো অনুসরণ করতে হবে:

প্রথম ধাপ: যেখানে সাধারণ পড়াশোনা করলে শিক্ষার্থীরা সহজেই পাস করতে পারবে।

দ্বিতীয় ধাপ: যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীরা টিকে থাকার মতো দক্ষতা অর্জন করবে।

তৃতীয় ধাপ: যেখানে প্রতিযোগিতায় যশোরের শিক্ষার্থীরা অন্য জেলার শিক্ষার্থীদের তুলনায় এগিয়ে থাকবে।

সঠিক পরিকল্পনা ও প্রশ্নপত্র প্রণয়নের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করা সম্ভব, এবং যশোরের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তবিবুর রহমান,
সহকারী শিক্ষক ইংরেজি ,
যশোর জেলা।
কর্মস্থল চট্টগ্রাম।

অনাকাঙ্ক্ষিত ও নির্ম/ম ঘটনাগুলো  প্রচন্ডরকম মানসিক অস্থিরতা তৈরি করেছে।  কোন কিছুই ঠিকঠাক মত করতে পারছি না। বার বার মনের...
20/09/2024

অনাকাঙ্ক্ষিত ও নির্ম/ম ঘটনাগুলো প্রচন্ডরকম মানসিক অস্থিরতা তৈরি করেছে। কোন কিছুই ঠিকঠাক মত করতে পারছি না। বার বার মনের কোনে শুধু একটি প্রশ্নই উঁকি দিচ্ছে, "আচ্ছা! যে কেউ সুযোগ থাকলেও কি কোন অপরাধীকে শারিরীকভাবে নির্যাতন করতে করতে মে/রে ফেলতে পারে?"

যেমন ধরেন, যারা সরাসরি নিজের হাতে এতো বছর ধরে বীভৎস রকম গুম-খুন করেছে (জিয়াউল আহসান) বা জঘন্যতম মানসিকতা সম্পন্ন যে ব্যক্তি এই বীভৎস কাজের আদেশ দিয়েছে (স্বৈরাচার হাসিনা), এরকম একজনকে ধরে এনে আপনাকে যদি এমন স্বাধীনতা দেওয়া হয় যে তাকে শাস্তি দেওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারবেন, সেক্ষেত্রে আপনি তাকে শারিরীকভাবে নির্যাতন করার জন্য কতটুকু সক্ষমতা রাখেন? আমার ধারণা *অধিকাংশ লোকজন* এরকম ক্ষেত্রে বোধহয় রাগের বশবর্তী হয়ে দু'একটা চড় থাপ্পড় কিল ঘুসি দেওয়া ছাড়া আর বেশি কিছুই করতে পারবে না। যখনই হাউ মাউ করে কান্না দেখবে, বিশেষ করে রক্তক্ষরণ দেখবে তখনই তার মনে দয়ার উদ্রেক হবে।

কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে জলজ্যান্ত দুটো প্রাণকে সাপের মত পেটাতে পেটাতে তাদের জীবন প্রদীপ নিভিয়ে দিল, তারা কি আসলেই উপরে উল্লেখ করা ঐ " অধিকাংশ লোকজন" এর মধ্যে পড়ে? না, পড়ে না। যারা এইভাবে নির্মম নির্যাতন করতে পারে তারা কোন সাধারণ ছেলে না, তাদের মননে মগজে চিন্তা চেতনায় কাজে কর্মে এক ভিন্ন প্রকৃতির অমানুষ। এদের এরকম অমানুষিক নির্যাতন করার মানসিক স্থিতি একদিনে তৈরী হয়নি, বরং খোজ নিয়ে দেখেন এদের এরকম অমানুষিক নির্যাতন করার পূর্বের অভিজ্ঞতা আছে।

একটি বিষয় খেয়াল করে দেখবেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যারা এভাবে অন্য ছাত্রদের নির্মমভাবে শারীরিক নির্যাতন চালিয়েছে, তাদের মধ্যে একটি কমন জিনিস হচ্ছে - নির্যাতন এমনভাবে করা হয়েছে যেন বাহ্যিকভাবে রক্তক্ষরণ দেখা না যায়, কিন্তু শরীরের ভিতরের সব অঙ্গপ্রত্যঙ্গসহ সমস্ত কোষগুচ্ছের ফাংশন নষ্ট হয়ে যাওয়ার অবস্থা তৈরী হয়। যেমন বাশ বা লাঠি দিয়ে হাত পা ও অন্যান্য অঙ্গের উপরে দুইদিক থেকে চাপা দিয়ে ডলা দেওয়া যেন তারা রুটি বেলতেছে।

এই জঘন্য মানসিকতা সম্পন্ন লোকগুলোকে কোভাবেই ছাড় দেওয়া যাবে না।

05/08/2024

প্রত্যেকটি মসজিদ থেকে ঘোষণা দিন,
সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনদেলোয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। আজ রাত ৮:৪০ এ তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্...
14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
দেলোয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। আজ রাত ৮:৪০ এ তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাষ ত্যাগ করেন। পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আল্লাহ এই মহান দ্বায়ীকে কবুল করে নিন এবং ভুল ত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন।
অন্তর কেপে উঠলো। এটাই মৃত্যু এবং এটাই তাকদির আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে মৃত্যু হয়েছে। একজন মুসলিম যিনি অসুস্থ হয়েও আল্লাহকে ভুলে যাননি এবং মৃত্যুর আগেও তার হাসি ভুলার নয়।
কান্না চলে আসছে শুনে। আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন।

ইমাম নাসিরুদ্দিন আলবানীর নমনীয়তা!শাইখ আবূ ইসহাক হুয়াইনি বলেন, 'শাইখ আলবানী-এর সাথে আম্মানে আমার সাক্ষাৎ হয়। আমি তার হাতে...
10/08/2023

ইমাম নাসিরুদ্দিন আলবানীর নমনীয়তা!

শাইখ আবূ ইসহাক হুয়াইনি বলেন, 'শাইখ আলবানী-এর সাথে আম্মানে আমার সাক্ষাৎ হয়। আমি তার হাতে চুমু দিতে গেলাম। তিনি শক্তি দিয়ে হাত টেনে নেন। আমি জোর করে চুমু দিতে লাগলাম আর বললাম, 'আমার শ্রদ্ধেয় উস্তায! আমি আপনার সিলসিলাহ সহীহাহ থেকে জেনেছি যে, আলিমদের হাতে চুমু দেওয়া জায়িয।'

তিনি বললেন, 'তুমি আলিম কোথায় দেখলে?'
আমি বললাম, 'আমার সামনেই তো দাঁড়িয়ে আছেন।'
তিনি বললেন, 'আমি নগণ্য এক ছাত্র।'

আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের কে বছরের নতুন বই তুলে দেয়া হয়েছে।
01/01/2023

আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের কে বছরের নতুন বই তুলে দেয়া হয়েছে।

28/11/2022

ভর্তি চলিতেছে
ভর্তি চলিতেছে
অত্র প্রতিষ্ঠানে শিশু শ্রেণি হইতে নবম শ্রেণি পর্যন্ত
ভর্তি চলিতেছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিবস উপলক্ষে দিগদানা খোশালনগর দাখিল মাদ্রাসায় "স্বারক বৃক্ষ" রোপন করা হয়।
28/09/2021

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিবস উপলক্ষে দিগদানা খোশালনগর দাখিল মাদ্রাসায় "স্বারক বৃক্ষ" রোপন করা হয়।

জুম‘আর খুতবাখতিব: শামীম বিন আসাদুজ্জামানবিষয়: জুম‘আর দিনের গুরুত্ব, করণীয়, বর্জনীয়। স্থান: বাজিতপুর, দারুশা, পবা, রাজশাহ...
16/09/2021

জুম‘আর খুতবা
খতিব: শামীম বিন আসাদুজ্জামান
বিষয়: জুম‘আর দিনের গুরুত্ব, করণীয়, বর্জনীয়।
স্থান: বাজিতপুর, দারুশা, পবা, রাজশাহী ।
পরিবেশনায়: Advice tv

জুম‘আর খুতবাখতিব: শামীম বিন আসাদুজ্জামানবিষয়: জুম‘আর দিনের গুরুত্ব, করণীয়, বর্জনীয়। স্থান: বাজিতপুর, দারুশা, পবা, .....

জুম‘আর খুতবাখতিব: শামীম বিন আসাদুজ্জামানবিষয়: ফেরাঊনী সম্প্রদায়ের উপর আপতিত গযব সমূহ এবং মূসা (আ:) এর মু‘জেযা।স্থান: দার...
06/09/2021

জুম‘আর খুতবা
খতিব: শামীম বিন আসাদুজ্জামান
বিষয়: ফেরাঊনী সম্প্রদায়ের উপর আপতিত গযব সমূহ এবং মূসা (আ:) এর মু‘জেযা।
স্থান: দারুশা, পবা, রাজশাহী।
পরিবেশনায়: Advice tv


contact: 01768690061

জুম‘আর খুতবাখতিব: শামীম বিন আসাদুজ্জামানবিষয়: ফেরাঊনী সম্প্রদায়ের উপর আপতিত গযব সমূহ এবং মূসা (আ:) এর মু‘জেযা।স্থ....

Address

Abdus Samad Sardar Road
Jhikargacha
7420

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Sadffer-22 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share