Life Science Medical Technology Training Institute

Life Science Medical Technology Training Institute Training Centre

আজ ২৮/৩/২০২৬ ইং দৈনিক নবচিত্র পত্রিকায় লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয়...
28/03/2026

আজ ২৮/৩/২০২৬ ইং দৈনিক নবচিত্র পত্রিকায় লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালনের সংবাদ প্রকাশিত হয়েছে।

লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।ঝিনাইদহের কালীগঞ্জে ফ...
28/03/2026

লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে ফয়লায় অবস্থিত লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন করা হয়েছে। কর্মসূচির প্রথম ধাপে অত্র ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকল শহিদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ স্মৃতিস্মম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় ধাপে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় তারপর অত্র প্রতিষ্ঠানের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনস্ট্রাক্টর মোঃ জাহিদুর রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ প্রফুল্ল কুমার মজুমদার, ডাঃ মোঃ রবিউল ইসলাম (জুয়েল), ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ তানভীর হাসান, পরিচালক (উন্নয়ন) মোঃ মাসুম বিল্লাহ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ মোঃ মাজেদুল হক, সহকারী পরিচালক (উন্নয়ন) মোঃ তানজিম হুসাইন, রিন্টু দাস, উইলিয়াম মন্ডল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আলোচকবৃন্দ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন। হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর তার বক্তব্যে বলেন মহান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। শহিদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতা মানে শুধু একটি পতাকা নয়, একটি দেশ নয়-স্বাধীনতা মানে অধিকার, ন্যায়বিচার, সমতা এবং উন্নয়নের সুযোগ। একটি উন্নত, সমৃদ্ধ ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলার লক্ষে লাইফ সাইন্স স্বাস্থ্য ও প্রাণিসম্পদ খাতে দক্ষ জনশক্তি তৈরি করছে। প্রশিক্ষিত শিক্ষার্থীরা নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, দক্ষতা, মানবিকতা ও দেশপ্রেমের আলোকে কার্যক্রম পরিচালনা করে গড়ে তুলবে একটি আদর্শ, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ। পরিশেষে, মহান স্বাধীনতা দিবসে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।

28/03/2026

লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালন

উচ্চকন্ঠে লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালনের সংবাদ প্রকা...
28/03/2026

উচ্চকন্ঠে লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালনের সংবাদ প্রকাশিত হয়েছে।

28/03/2026

  ঝিনাইদহের কালীগঞ্জে ফয়লায় অবস্থিত লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে যথাযোগ্য মর্যা.....

খাস খবর বাংলাদেশ এ লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালনের সং...
28/03/2026

খাস খবর বাংলাদেশ এ লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালনের সংবাদ প্রকাশিত হয়েছে।

28/03/2026

এস কে কাদের, ঝিনাইদহ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ‘লাইফ সাইন্স মে....

লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজী ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন করা হয়।
26/03/2026

লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজী ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন করা হয়।

12/03/2026

বিভিন্ন সংবাদপত্র সমূহে লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজী ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে শহিদ দিবস ও ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালনের সংবাদ প্রকাশিত হয়েছে।

12/03/2026

লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে

ঝিনাইদহ কালীগঞ্জে লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর এর নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ প্রফুল্ল কুমার মজুমদার, ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ তানভীর হাসান, ইনস্ট্রাক্টর মোঃ জাহিদুর রহমান, পরিচালক (উন্নয়ন) মোঃ মাসুম বিল্লাহ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ মোঃ মাজেদুল হক, ডাঃ মোঃ রবিউল ইসলাম (জুয়েল), সহকারী পরিচালক (উন্নয়ন) মোঃ তানজিম হুসাইন, রিন্টু দাস, উইলিয়াম মন্ডল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এরপর ডাঃ তানভীর হাসান এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; ভাষা আমাদের চিন্তা, গবেষণা ও জ্ঞানের বিকাশের ভিত্তি। মাতৃভাষায় শিক্ষা ও গবেষণা জাতির উন্নয়নের প্রধান শক্তি। লাইফ সাইন্স স্বাস্থ্য ও প্রাণিসম্পদ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাতৃভাষায় স্বাস্থ্য শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি করে আমরা স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য উন্নয়ন এবং প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ ও মানবিক জনশক্তি তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস করে স্বাবলম্বী জাতি গঠনে অগ্রনী ভূমিকা পালন করছি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও দেশপ্রেম নিয়ে কাজ করি। বাংলা ভাষার সঠিক চর্চা ও মর্যাদা রক্ষা করি। পরিশেষে, মহান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।

লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উদ-ফিতর এর শুভেচ্ছা। 🎉🎉🎉  ঈদ মোবারক  ...
31/03/2025

লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উদ-ফিতর এর শুভেচ্ছা।

🎉🎉🎉 ঈদ মোবারক 🎉🎉🎉

চেয়ারম্যান
লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট
ফয়লা(কোলা রোড),কালীগঞ্জ,ঝিনাইদহ।
মোবাইলঃ ০১৭১৬ ৬০৪১৪৮

Address

Fayla(West Side Of Baptist Church), Kaligonj , Jhenaidah
Jhenida
7350

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801716604148

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Science Medical Technology Training Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Life Science Medical Technology Training Institute:

Shortcuts

Share

Category