24/06/2026
দীর্ঘ ২০ বছর পরে সরকারি কেশবচন্দ্র কলেজের কলেজ ম্যাগাজিন "বাতায়ন " এর আজ আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সরকারি কেশবচন্দ্র কলেজের সম্মানিত অধ্যক্ষ , প্রফেসর ডঃ মোঃ আবু বক্কর সিদ্দিকী স্যার ।এছাড়া উপস্থিত ছিলেন , সরকারি কেশব চন্দ্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ, প্রফেসর মোঃ মিজানুর রহমান স্যার , এছাড়া উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক , ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম স্যার। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগ প্রধান স্যার বৃন্দ উপস্থিত ছিলেন । আরো উপস্থিত ছিলেন প্রকাশনা কমিটির সদস্যবৃন্দ। একই সময় , সরকারি কেশবচন্দ্র কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দদের জন্য নতুন আইডি কার্ড , অধ্যক্ষ স্যার প্রদান করেন।
22/06/2026
সরকারি কেশবচন্দ্র কলেজ, ঝিনাইদহ-এর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবু বক্কর সিদ্দিকী স্যার-এর বিদায় উপলক্ষে থিয়েটারের পক্ষ থেকে এক আন্তরিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান স্যার,
ড. মো: কামরুল ইসলাম স্যার,
জনাব মোঃ ফজলে রাব্বী স্যার,
জনাব মো: রাজু আহমেদ স্যার এবং
জনাব শেখ আনারুল ইসলাম স্যার।
শিক্ষা, নেতৃত্ব ও মানবিকতার মাধ্যমে স্যার যে অবদান রেখে গেছেন, তা সরকারি কেশবচন্দ্র কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি।
বিদায় নয়, এটি এক নতুন যাত্রার শুভকামনা।
❤️🌿
— সরকারি কেশবচন্দ্র কলেজ, থিয়েটার
20/06/2026
সরকারি কেশব চন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী , জান্নাতুল ফেরদৌসী , মার্কস অলরাউন্ডার প্রোগ্রামে বিভাগীয় পর্যায়ে জয়লাভ করে জাতীয় পর্যায়ে উন্নীত হয়েছে। তার জন্য শুভকামনা থাকলো।