11/12/2022
Sedo Nirapod Krishi Bazar
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Social & Educational Development Organization (SEDO), Jhenida.
11/12/2022
Sedo Nirapod Krishi Bazar
02/04/2022
সিডো সংস্থার পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা........
মোঃ খলিলুর রহমান
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
সিডো, ঝিনাইদহ।
আজ ২ রা এপ্রিল ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই দিনে বিশ্বের সকল সুবিধা বঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্ন অটিজমে আক্রান্ত ব্যক্তিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা । সিডো, ঝিনাইদহ এর শিক্ষা কর্মসূচির অধীনে পরিচালিত রাজধরপুর অটিস্টিক ও বুদ্ধি বিকাশ বিদ্যালয় এর সকল সুবিধাবঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কল্যান কামনা করছি।
মোঃ খলিলুর রহমান,
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,
সিডো, ঝিনাইদহ।
09/09/2021
আজ ১০ সেপ্টেম্বর আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস।
দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করো’। বাংলাদেশের ঝিনাইদহ জেলাতে আত্নহত্যা প্রবনতার হার সবচেয়ে বেশি।
আমার জানা মতে ঠিক কি কারণে অন্য জেলা থেকে ঝিনাইদহ জেলায় আত্নহত্যা প্রবনতার হার সবচেয়ে বেশি তা এখনও অজানা।ঝিনাইদহ জেলায় আত্নহত্যা প্রবনতার হার কমানোর জন্য সরকার ও অন্যান্য সংস্থার পাশাপাশি Social & Educational Development Organization (SEDO) সিডো এনজিও জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছে। এই জেলায় আত্নহত্যার হার কমানোর জন্য যথাযথ গবেষণার প্রয়োজন আর এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সহ ঝিনাইদহ জেলা প্রশাসনের সদিচ্ছার কোন অভাব নেই এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের বিশেষ করে মনোবিজ্ঞান ও সমাজতত্ত্বের স্বনামধন্য শ্রদ্ধেয় শিক্ষক ও গবেষকদের এগিয়ে আসতে হবে। ইতিপূর্বে এ বিষয়ে শোভা এনজিও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় কাজ করেছেন। এ বছর আমি সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট হিসাবে অধুনা বিশ্বে আত্নহত্যা : কারণ ও প্রতিকার শীর্ষক একটি অনলাইন সেমিনারে আলোচক হিসাবে অংশগ্রহণ করেছিলাম যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শ্রদ্ধেয় প্রফেসর ড. আনিসুজ্জামান স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শ্রদ্ধেয় চেয়ারম্যান ড. মোঃ শহিদুল হক স্যার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের শ্রদ্ধেয় ব্যারিস্টার এবিএম ছিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুন গবেষক ও লেখক স্নেহের আব্দুল্লাহ যোবায়ের সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণের গৌরবময় উপস্থিতি ছিল সেখানে আমি ঝিনাইদহ জেলায় আত্নহত্যা প্রবনতার হার বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছিলাম। ঝিনাইদহ জেলায় আত্নহত্যার হার বৃদ্ধি রোধে গবেষক, স্ব স্ব ধর্মের ধর্মগুরু, সরকার ও সুশীল সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তথা এ জেলার আপামর জনসাধারণকে আত্নহত্যা সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আত্নহত্যার মানসিক কারণগুলোর মধ্যে অন্যতম হলো বিষন্নতা বা ডিপ্রেসন। এছাড়া মাদকাসক্তি, ব্যক্তিত্বের গোলযোগ সহ আরও কিছু মানসিক রোগের কারণে আত্নহত্যা প্রবনতা বৃদ্ধি পেতে পারে। 'আমার দ্বারা কিছু হবে না' বা 'এ জীবনে আমার আর পাওয়ার কিছু নেই', 'এভাবে বেঁচে থেকে লাভ কি'... এসব থেকেই আসে আত্মহত্যার প্রবণতা। চিকিৎসা পরিভাষায় যা মানসিক অবসাদের কারণ হিসেবেই চিহ্নিত হয়। ব্যক্তির মানসিক রোগ ডিপ্রেসন বা বিষন্নতার মাত্রা বৃদ্ধিতে স্বামী-স্ত্রীর মনোমালিন্য, যৌতুকের কারণে ঝগড়া-বিবাদ, বাবা-মা ও ছেলে-মেয়ের মাঝে মনোমালিন্য, প্রেম-বিরহ, মিথ্যা অভিনয়ের ফাঁদে পড়া, কারও কাছে পরাজয় বরণ করা, ধনদৌলত আত্মসাৎ হয়ে ফতুর হওয়া, দীর্ঘস্থায়ী রোগ যন্ত্রণায় জীবনযাপন করা, পরীক্ষায় ব্যর্থ হওয়া, জীবনের লক্ষ্য-উদ্দেশ্য ও আত্মবোধ সম্পর্কে অবহিত না হওয়া, ধর্মীয় রীতিনীতি, আদর্শ সম্পর্কে অবগত না হওয়া, জাতীয় পর্যায়ে ধর্মীয় ও নীতিনৈতিকতাপূর্ণ শিক্ষার বাস্তবায়ন না থাকা প্রভাব বিস্তার করে। সুতরাং একটি আত্মহত্যা সংঘটিত হতে হলে একাধিক কারণ বা factor সমন্বিতভাবে কাজ করতে হয় বা কাজ করে। একক কোনো কারণ হঠাৎ করে কোনো আত্মহত্যা ঘটায় না। তবে অধিকাংশ আত্মহত্যার পেছনেই কোনো না কোনো মানসিক কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে।
আত্মহত্যা প্রতিরোধের ক্ষেত্রে পরিবার এবং সঠিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। ছোটবেলা থেকেই মানসিক চাপ নিয়ন্ত্রণ (stress management), রাগ নিয়ন্ত্রণ (anger management) জাতীয় দক্ষতা বাচ্চাদের শেখাতে হবে। যে কোন Crisis বা stress এ অতি বিচলিত না হয়ে তাকে মোকাবেলা করার চেষ্টা করতে হবে, আবার একই সঙ্গে এটাও বুঝতে হবে পৃথিবীতে সব সমস্যারই আমি আমার মনের মতো করে সমাধান করতে পারব না, তখন তার সঙ্গে আমাকে খাপ খাওয়াতে হবে।এসব শেখার ক্ষেত্রে পরিবার এবং সমাজের ভূমিকা অনেক।
* পারিবারিক, সামাজিক বন্ধনকে সুদূঢ় করতে হবে, একে অপরকে সময় দিতে হবে, কাছের মানুষের কষ্টের কথাগুলো শুনতে হবে।
* পর্যাপ্ত সুস্থ বিনোদনের ব্যবস্থা থাকতে হবে।
* প্রতিটি সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তাকে মোকাবেলা করতে শিখতে হবে, মোকাবেলা করতে হবে।
* মিডিয়া বা গণমাধ্যম এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। আত্মহত্যার সংবাদ প্রচারের ক্ষেত্রেও মিডিয়াকে সাবধানতা অবলম্বন করতে হবে।
ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা কবিরা গুনাহ। শিরকের পর সবচেয়ে বড় গুনাহ। ফকিহ ইমামগণের সর্বসম্মত মতে আত্মহত্যা হারাম। আল্লাহ তায়ালা বলেন, ‘আর তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। আর যে কেউ যুলুম করে, অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, অবশ্যই আমি তাকে অগ্নিদগ্ধ করবো, আল্লাহর পক্ষে তা সহজসাধ্য।’ [সুরা নিসা, ৪ : ২৯-৩০]
অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘আর তোমরা নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না।’ [সুরা বাকারা, ২ : ১৯৫]
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দুনিয়াতে যে বস্তু দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন তাকে সে বস্তু দিয়েই শাস্তি প্রদান করা হবে।’ [বুখারি, আসসাহিহ : ৫৭০০; মুসলিম, আসসাহিহ : ১১০]
অপর এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে, সে জাহান্নামে যাবে। সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে, জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে, তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে, যার দ্বারা সে সর্বদা নিজের পেটকে ফুঁড়তে থাকবে। [বুখারি, আসসাহিহ : ৫৪৪২; মুসলিম, আসসাহিহ : ১০৯]
সর্বোপরি জীবনকে সুস্থ আনন্দের সঙ্গে উপভোগ করতে শিখতে হবে। ভালো করে লক্ষ্য করলে দেখবেন শত দুঃখ, শত কষ্টের পরও জীবন অনেক সুন্দর। নিজের জীবনের দিকে ভালো করে তাকালে দেখবেন জীবনে শুধু অপ্রাপ্তিই নয় প্রচুর প্রাপ্তিও আছে। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্না সব মিলিয়েই হচ্ছে জীবন। জীবনের সব Content কে মেনে নিয়েই জীবনকে যাপন করতে হবে। জীবনের মুহূর্তগুলোকে সুন্দর করতে হবে। জীবন সুন্দর হয়ে উঠবে ইনশাল্লাহ। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি মহান আল্লাহ যেন ঝিনাইদহ সহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের মধ্য থেকে আত্নহত্যা ও আত্নহত্যা প্রবনতা সমস্যা থেকে হেফাজত করেন। আমিন। -মোঃ খলিলুর রহমান,
বি.এস-সি (অনার্স ), এম.এস-সি (মনোবিজ্ঞান), রাজশাহী বিশ্ববিদ্যালয় ;
পিজিটি ইন সাইকোথেরাপী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সিডো, ঝিনাইদহ। [email protected]
(জানি এই যান্ত্রিক যুগে এত বড় পোস্ট দেওয়া সমীচিন হয় নি তার পরও এতক্ষণে সাথে থাকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।)