ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Jhenida
  • ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ LEARN TO SHINE
we are committed to enlight our students..

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায়  ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ  পর্যায়ক্রমে প্রথম...
18/08/2026

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে । সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব নোমান হোসেন স্যার কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পরবর্তীতে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে ডিসি স্যার গ্রুপ ফটোসেশনে অংশ নেন । স্যারের আন্তরিকতায় আমরা মুগ্ধ। শিক্ষার্থীদের এই অসামান্য সাফল্যে কালেক্টরেট পরিবার গর্বিত।

জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম, দ্বিতীয...
16/08/2026

জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে। এই অবিস্মরণীয় সাফল্যে কালেক্টরেট পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

11/08/2026
🌟 সাফল্যের ধারাবাহিকতায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ 🌟জেলা প্রশাসন, ঝিনাইদহ-এর নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত ঐতিহ...
10/08/2026

🌟 সাফল্যের ধারাবাহিকতায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ 🌟

জেলা প্রশাসন, ঝিনাইদহ-এর নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

🏆 জিপিএ-৫ (A+) — ৪০ জন
🏆 জিপিএ-৪ — ৫৪ জন
🎯 সামগ্রিক পাসের হার — ৯১.৬৭%

এই অসাধারণ সাফল্যে ঝিনাইদহ কালেক্টরেট পরিবারের পক্ষ থেকে সকল কৃতী শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

🌱 শুধু ভালো ফলাফল নয়—ভবিষ্যৎ গড়ার প্রত্যয়

আমরা বিশ্বাস করি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে নয়; বরং শিক্ষার্থীর মেধা, নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত।

শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় সাফল্যের এই ধারা আগামী দিনেও আরও সমৃদ্ধ ও সুদৃঢ় হবে—ইনশাআল্লাহ।

🎓 আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথচলায় আমরাও হতে চাই বিশ্বস্ত অংশীদার।

আজকের মেধা, আগামী দিনের নেতৃত্ব।

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ—সাফল্যের পথে আপনার সন্তানের বিশ্বস্ত সঙ্গী।

📚 ভর্তি চলছে / ভর্তির জন্য যোগাযোগ করুন

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, পুরোনো ডিসি কোর্ট, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আয়োজিত '০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬' উপলক্ষে জাতীয় র...
04/08/2026

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আয়োজিত '০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬' উপলক্ষে জাতীয় রচনা প্রতিযোগিতায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাসমিয়া রহমান ধারাবাহিকভাবে জেলা পর্যায়ে ১ম, বিভাগীয় পর্যায়ে ১ম এবং জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে। তার এই অবিস্মরণীয় সাফল্যে আমরা গর্বিত। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে তাসমিয়াকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অর্ধ বার্ষিক ও প্রাক নির্বাচনী ব্যবহারিক পরীক্ষা চলছে....
19/07/2026

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অর্ধ বার্ষিক ও প্রাক নির্বাচনী ব্যবহারিক পরীক্ষা চলছে....

09/06/2026

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিঠুন কুমার রায়ের মেয়ে মারা যাওয়ায় কালেক্টরেট পরিবার গভীরভাবে শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বিষয়টি অতীব জরুরী।
19/04/2026

বিষয়টি অতীব জরুরী।

18/04/2026

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সম্মানিত অভিভাবকবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অভিভাবক (পুরুষ) এবং অভিভাবক (নারী)-দের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতাটি আগামীকাল ১৯ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

18/04/2026

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, মনের মত সাজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চরিত্রগুলো অর্থাৎ কে কি সাজবে, কয়জন মিলে সাজবে সেটা আজকে সন্ধ্যা ছয়টার মধ্যে এই গ্রুপে জানানোর জন্য বলা হলো। যারা গ্রুপে কমেন্ট করে জানাবে না, তাদেরকে আমরা পুরস্কারের জন্য বিবেচনার মধ্যে রাখবো না।

নির্দেশক্রমে:
কর্তৃপক্ষ

Address

পুরাতন ডিসি কোর্ট, ঝিনাইদহ।
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ:

Shortcuts

Share

Category