BCS Preparation

BCS Preparation

Share

For BCS Study

02/07/2022

✍️সফল ভাইভা অভিজ্ঞতা
নুসরাত নওশীন, প্রশাসন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) ৪০তম বিসিএস
অনার্স-মাস্টার্স করেছি অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার ক্যাডার পছন্দক্রম ছিল যথাক্রমে পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস, অডিট ও ট্যাক্স। ভাইভারুমে ২৫ থেকে ৩০ মিনিটের মতো ছিলাম।

আমি : May I come in, Sir?

চেয়ারম্যান : আসুন।

বিজ্ঞাপন
আমি : আসসালামু আলাইকুম, স্যার (সোজা হেঁটে প্রার্থীর জন্য রাখা চেয়ারের পাশে দাঁড়িয়ে প্রথমে চেয়ারম্যান স্যারের দিকে তাকিয়ে, এরপর পর্যায়ক্রমে দুজন এক্সটার্নাল স্যারের দিকে তাকিয়ে)।

চেয়ারম্যান : বসুন।

আমি : ধন্যবাদ, স্যার।

চেয়ারম্যান : চাইলে মাস্ক খুলতে পারেন।

আমি : জি স্যার (মাস্ক খুলে রাখলাম)।

চেয়ারম্যান : আমার ডকুমেন্টস ওল্টাতে ওল্টাতে নিজেই বলছিলেন, আপনার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতির ছাত্রী, দেশের বাড়ি শরীয়তপুর, এনওসি দেখা যাচ্ছে। কোথায় চাকরি করেন?

আমি : আমি বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোর্ট) প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি।

চেয়ারম্যান : এই পদের কাজ কী?

আমি : প্রশিক্ষক হিসেবে আমার কাজ নিপোর্ট থেকে যত ট্রেনিং দেওয়া হয়, সেগুলোর কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করা, কোর্স ম্যাটেরিয়াল রেডি করা, সেশন পরিচালনা করা, কোর্স শেষে প্রতিবেদন প্রস্তুত করা, মন্ত্রণালয়ে পাঠানো, কারিকুলাম প্রণয়নে সাহায্য করা ইত্যাদি।

চেয়ারম্যান : আপনারা কাদের ট্রেনিং দেন?

আমি : নিপোর্ট দেশের মাঠ পর্যায়ের স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ দেয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে শুরু করে সিনিয়র স্টাফ নার্স, মিড ওয়াইফারি, Family Welfare Visitors, Family Welfare Inspector, SACMO, CHCP, Medical Officer পর্যন্ত বিভিন্ন গ্রেডের কর্মকর্তাদের ট্রেনিং দেওয়া হয়।

চেয়ারম্যান : সংবিধানের কোথায় স্বাস্থ্য নিয়ে বলা আছে?

আমি : সংবিধানের ১৫(ক) অনুসারে চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। ১৮ নং অনুচ্ছেদেও জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা আছে, যেখানে জনস্বাস্থ্যের উন্নতিকে রাষ্ট্রের অন্যতম কর্তব্য বলা হয়েছে।

চেয়ারম্যান : SDG-এর কোন Goal-গুলো স্বাস্থ্য খাতের সঙ্গে সম্পর্কিত?

আমি : ৩ নং Goal, স্যার; Good Health & well being।

চেয়ারম্যান : SDG-এর Goal-গুলো সিরিয়ালি বলে যান।

(বললাম, কিন্তু এত সহজ প্রশ্নটাও কেন যেন বলতে গিয়ে কয়েকবার আটকালাম। ১০টির মতো বলার পর স্যার নিজেই থামিয়ে দিলেন। এবার এক্সটার্নাল-১ প্রশ্ন শুরু করলেন। )

এক্সটার্নাল-১ : প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সম্পর্কে বলুন।

আমি : মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে—আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।



এক্সটার্নাল-১ : কর্ণফুলী টানেল সম্পর্কে বিস্তারিত বলুন।

(এটা হলে কী কী সুবিধা হবে, অর্থনৈতিকভাবে আমরা কিভাবে লাভবান হব সেগুলো বলেছি)

এক্সটার্নাল-১ : প্রশাসন ক্যাডারে আসতে চান কেন?

আমি : স্যার, খুব ছোটবেলা থেকে আমার মা-বাবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, মানুষের সরাসরি সেবা করব; কিন্তু সরকারি মেডিক্যালে চান্স না পাওয়ায় আম্মু-আব্বুর সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। প্রাইভেট মেডিক্যালে পড়ারও ইচ্ছা ছিল না। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। প্রশাসন ক্যাডারের চাকরিতে সাধারণ মানুষের কাছাকাছি থাকতে পারব, তাদের সরাসরি উপকার করতে পারব। এ ছাড়া প্রশাসন ক্যাডারে কাজের বৈচিত্র্যও সবচেয়ে বেশি, বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ পাওয়া যায়।

এক্সটার্নাল-২ : আপনি অর্থনীতির ছাত্রী। ধরুন, আমার একটি বিমান কিনতে ইচ্ছা হলো। এটাকে আমার চাহিদা বলা যাবে?

আমি : স্যার, তার আগে আমাকে জানতে হবে আপনার বিমান কেনার মতো আর্থিক সামর্থ্য আছে কি না। যদি থেকে থাকে, তাহলে আপনার এই ইচ্ছাকে অবশ্যই চাহিদা বলা যাবে! কিন্তু সামর্থ্য না থাকলে এই ‘ইচ্ছা’কে চাহিদা বলা যাবে না।

এক্সটার্নাল-২ : What is GDP and GNP?

আমি : GDP is the final value of all the finished goods and services produced within a country’s borders in a specific period of time. GNP is the total market value of the final goods and services produced by a nation’s economy during a specific period of time.

এক্সটার্নাল-২ : How do you calculate GDP & GDP growth rate?

আমি : GDP=C+G+I+(X-M)

C=Consumption, G=Govt expenditure, I= Investment, X=export, M= Import,

Real GDP Growth Rate= [(final GDP-initial GDP)/initial GDP]´100

এক্সটার্নাল-২ : বাংলাদেশের GDP growth rate কত? GDP সাইজ কত?

আমি : রেট ৬.৪ শতাংশ, সাইজ ৩৯৭ বিলিয়ন।

এক্সটার্নাল-২ : সম্পূরক বাজেট কাকে বলে?

আমি : বাজেটে বরাদ্দকৃত ব্যয়ের চেয়ে কোনো মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট খাতের ব্যয় যদি বৃদ্ধি পায় বা নতুন কোনো মন্ত্রণালয় সৃষ্টি হয়, তার ব্যয় অনুমোদন করতে যে বিল পাস করা হয় বা নতুন যে বরাদ্দ দেওয়া হয়, তা-ই মূলত সম্পূরক বাজেট।

এক্সটার্নাল-২ : সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে সম্পূরক বাজেটের কথা?

আমি : স্যরি স্যার, এখন মনে পড়ছে না। (পঞ্চম ভাগ, অনুচ্ছেদ ৯১)।

চেয়ারম্যান : আচ্ছা, এসডিজিতে বাংলাদেশের অর্জনের জন্য প্রধানমন্ত্রী সম্প্রতি একটি পুরস্কার পেয়েছেন। সেটা কী?

আমি : SDG Progress Award; দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার পেয়েছেন।

চেয়ারম্যান : বাংলাদেশ এসডিজির সব লক্ষ্য কি অর্জন করতে পেরেছে?

আমি : জি না স্যার, সব লক্ষ্য এখনো অর্জন হয়নি।

চেয়ারম্যান : কোনটা কোনটা পারেনি? কেন পারেনি?

(কেন পারেনি, এর মধ্যে করোনার চ্যালেঞ্জের কথা বলেছি, আর অন্য লক্ষ্য অর্জনের পথে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী কী কী উদ্যোগ নিচ্ছেন সেগুলো বলার চেষ্টা করেছি। )

চেয়ারম্যান : শেষ প্রশ্ন করব। আপনার প্রথম চয়েস পররাষ্ট্র। মনে করুন, আমরা তিনজন চায়নিজ ইনভেস্টর, আর আপনি বাংলাদেশের অ্যাম্বাসাডর। আমরা আপনার একটি অনুষ্ঠানে আমন্ত্রিত। এখন আমাদের কনভিন্স করুন—কেন আমাদের বাংলাদেশে বিনিয়োগ করা উচিত, সময় দুই মিনিট। ঠিক দুই মিনিটের মধ্যে বলবেন, অবশ্যই ইংরেজিতে।

আমি : স্যার, আমি কি দাঁড়িয়ে বলতে পারি?

চেয়ারম্যান : হ্যাঁ পারেন।

আমি : (উঠে দাঁড়িয়ে) All the respected invited guests, foreign delegates, officials, businessmen, investors and media representatives present here in today’s program, a very good morning to you all...

(এভাবে শুরু করে আমাদের দেশে বর্তমানে কী কী উন্নয়ন প্রজেক্ট চলছে, বিনিয়োগের পরিবেশ, FDI-এর জন্য বিদেশিদের কী কী প্রণোদনা দেওয়া হচ্ছে, অন্যান্য কত দেশ আমাদের দেশে বিনিয়োগ করছে—এসব বলেছি। সব শেষে তাঁদের বাংলাদেশ ভিজিটের জন্য আমন্ত্রণ জানিয়েছি। )

চেয়ারম্যান : ঠিক আছে, আপনি আসতে পারেন।

আমি : ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।

গ্রন্থনা : এম এম মুজাহিদ উদ্দীন
সৌজন্য: চাকরি আছে , কালের কণ্ঠ ,২/৭/২০২২

22/06/2021

লেবুর রসের ৫টি অদ্ভুত ক্ষমতা
আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,লেবুর রসের ৫ টি অদ্ভুত ক্ষমতা। লেবুর রস আমরা সাধারণত ভাত খাওয়ার সময় খেয়ে থাকি। এছাড়া ও লেবুর রস দিয়ে আমরা শরবত ও খেয়ে থাকি। লেবুতে রয়েছে ভিটামিন-সি। এছাড়া ও আরো বিভিন্ন কাজে লেবু ব্যাবহার করে থাকি আমরা। ঔষুধি কাজে ও লেবু ব্যাবহৃত হয়ে থাকে। এক কথা বলতে গেলে লেবুর অনেক গুনাগুন রয়েছে। কিন্তু আজকে লেবুর ভিন্ন ৫টি অদ্ভুত ক্ষমতা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা সবাই অবাক হয়ে যাবেন লেবুর এই ৫টি অদ্ভুত ক্ষমতার সম্পর্কে জেনে।মেদ কমাতে ও লেবুর গুন অনেক। সকালে কুসুক গরম পানিতে আদা ও লেবুর রস মিশিয়ে খেলে মেদ কমাতে প্রচুর সাহায্য করে থাকে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেবুর ৫টি অদ্ভুত গুন সম্পর্কেঃ

১) লবনের বিকল্পঃ

বেশি লবন খাওয়া অনেকের অভ্যাস। খাবারের সাথে অনেকে অতিরিক্ত লবন খায়,আসলে এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। কিডনি রোগ সহ স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা হতে পারে। তাই এটির সমাধানে লেবুর রস খেতে পারেন খাবারের সাথে। খাবার এর স্বাদ বাড়াতে লবন এর বদলে লেবুর স্বাস্থ্যেকর গুন আর নেই। তাই যাদের অতিরিক্ত লবন খাওয়ার অভ্যাস তারা লবন এর বদলে লেবুর রস খাবেন।

২) ডিম সিদ্ধ সমাধানঃ

অনেক সময় দেখা যায়, ডিম সিদ্ধ করতে গেলে ডিম এর খোসা ফেটে যায়। এর থেকে সমাধান পেতে ডিম সিদ্ধ এর আগে ডিমের গায়ে আলতো করে লেবুর রস মাখিয়ে দিন,তার পর সিদ্ধ করতে দিন। এতেই আর ডিম ফেটে যাবে না।

৩) ফল-সবজি সতেজ রাখেঃ


অনেক সময় দেখা যায় যায়, ফল বা সবজি কেটে রাখলে কালো হয়ে যায়।এই সমস্যা থেকে সমাধান পেতে ফল ও সবজি কেটে, লেবুর রস আলতো করে মাখিয়ে নিন। এবং দেখবেন আর কালো হবে না। লেবুর রস ফল ও সবজি কে রাখে সতেজ।

৪) চিনি নরম রাখেঃ

লেবুর রসে রয়েছে অনেক গুন, যা আমরা কল্পনা ও করতে পারি না।লেবুর রস বের করা হয়ে গেলে, তার খোসা গুলো থেকে তার শাস ছাড়িয়ে নিন।এর পর সে শাস গুলো চিনির কৌটায় দিয়ে রাখুন। এবং দলা বা শক্ত হবে না চিনি। চমৎকার গুন রয়েছে এই লেবুর রসে।

৫) ঝরঝরে ভাতঃ

আমাদের বাংলাদেশে ভাত রান্না সব পরিবারে হয়। ভাত রান্নার ক্ষেত্রে একটি সমস্যা দেখা যায় সেটি হলো দলা বেধে যাওয়া। ঝরঝরে ভাত অনেক সময় হয় না, এই সমস্যা থেকে মুক্তি পেতে ভাত রান্নার সময় কয়েক ফোটা লেবুর রস দিলেই হবে ঝরঝরে ভাত।

লেবুর ৫টি অদ্ভুত গুনগুলো সম্পর্কে সবাই জানলেন।

আজ এ পযন্ত,

Photos from BCS Preparation's post 21/04/2021

পৃথিবীর পরিচিতি

24/03/2021

#অক্সিজেনের_অনুপস্থিতি_এবং_আমাদের_পৃথিবী(৫ সেকেন্ড)

একবার ভাবুনতো কি হবে আমাদের আর এই পুরো পৃথিবীর, যদি ৫ সেকেন্ডের জন্য পৃথিবীর সমস্ত অক্সিজেন ভ্যানিশ হয়ে যায়। কি ভাবছেন শুধু ৫ সেকেন্ডের জন্য দম বন্ধ করে রাখলেই হবে!!!! না ব্যাপারটা এত সহজ নয়,, আরো অনেক ঘটনা ঘটবে যা আমরা চিন্তাও করতে পারি না।
আজকে সেইসব ঘটনা গুলোই আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো, জানি না কতটুকু আপনাদের বুঝাতে পারবো!!

অক্সিজেনের এই ৫ সেকেন্ডের অনপুস্থিতির কারণে বদলে যাবে আমাদের পুরো পৃথিবীর রূপ। আমাদের পৃথিবীতে মনুষ্য তৈরি যতো স্থাপনা আছে সবই ধ্বসে পরবে, কারণ সব স্থাপনা তৈরির প্রধান হচ্ছে কংক্রিট এবং কংক্রিটের বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে অক্সিজেন, তাই অক্সিজেন না থাকলে কংক্রিট মুহূর্তের মধ্যে ধুলোয় পরিণত হবে এবং পৃথিবীর সব স্থাপনা ধ্বসে পরবে।

একই সময়ে যারা সূর্যের রোদে থাকবে তাদের সবার শরীরের চামড়া পুড়ে যাবে অতিবেগুনি রশ্মির প্রভাবে, কারণ হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তর অক্সিজেনের তৈরি যা অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়।

আমাদের বায়ুমণ্ডলের ২১% অক্সিজেন, মুহূর্তের মধ্যে এই পরিমাণ অক্সিজেন ভ্যানিশ হয়ে যাওয়ার কারণে বায়ুমণ্ডলের চাপও ২১% কমে যাবে যার প্রভাবে আমাদের কানের পর্দা তৎক্ষণাৎ ফেটে যাবে।

সব মোটরগাড়ি, উড়োজাহাজ এর ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিবে, কারণ সব ইঞ্জিন চলে কম্বাস্টন প্রসেসের মাধ্যমে। কম্বাস্টন প্রসেস চলমান থাকে জ্বালানি পুড়িয়ে আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি করে, যেহেতু অক্সিজেন থাকবে না তাই কম্বাস্টন প্রসেস ও অচল হয়ে যাবে। তাই আকাশে উড়ন্ত সব উড়োজাহাজ ক্রেশলান্ডিং করবে,, যানবাহন রাস্তায় থেমে যাবে।

শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর ভূত্বক চূর্ণবিচূর্ণ হয়ে যাবে কারণ ভূত্বক এর
৪৫% অক্সিজেন( বিভিন্ন ধাতব অক্সাইড হিসেবে থাকে)।

কি অবাক হলেন,, অবাক হওয়ারই কথা কারণ আমরা এইভাবে কখনো ভেবে দেখিনা।
শেষ কথা একটাই এমন হওয়ার কোনো চান্স নাই তাই সবাই নিশ্চিন্তে থাকুন।🤷

Photos from BCS Preparation's post 19/03/2021

৪১ তম বি সি এস প্রিলিমিনারির উত্তর

Photos from BCS Preparation's post 15/03/2021

৯ ম ১০ ম শ্রেণির সাধারণ বিজ্ঞান

Photos from BCS Preparation's post 17/02/2021

Voice Change

Photos from BCS Preparation's post 08/02/2021

সমাস সম্পর্কে বিস্তারিত হ্যান্ডনোট দেওয়া হলো। চাইলে শেয়ার করে টাইমলাইনে রাখুন

01/02/2021
24/01/2021

মানব দেহ সম্পর্কিত কিছু মজার মজার তথ্যঃ😇

১.👉🏻একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের একভাগ। অর্থাৎ ৬৫ কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি।💉

২.👉🏻দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।🩸

৩. 👉🏻রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।☠️

৪.👉🏻 দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজনহবে।😱

৫. 👉🏻একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।🤗

৬. 👉🏻কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইলবেগে প্রবাহিত হয়।😅

৭.👉🏻 দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।🧠

৮.👉🏻 একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি।🦴

৯. 👉🏻একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।💩

১০. 👉🏻একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে ২০ বর্গফুট।👥

১১. 👉🏻একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।💬

১২. 👉🏻মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় জাতের কেক তৈরি সম্ভব।🥧

১৩.👉🏻 মানুষের শরীরে ৬৫০ টি পেশী আছে। কোন কোন কাজে ২০০ টি পেশী সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০ টির বেশী পেশী আছে। হাসতে গেলে ১৫ টির বেশী পেশী সক্রিয় হয়।💁

১৪. 👉🏻একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরেআসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে।🙆🏻‍♂️

১৫. 👉🏻আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।😎
MD Abdul MannanMD Abdul MannanMD Abdul MannanMD Abdul Mannan

29/12/2020

Solved it

22/12/2020

কোন বিভাগে কয়টি জেলা রয়েছে কি কিঃ-
__________________________________
ঢাকা বিভাগে জেলা ১৩ টি

চট্টগ্রাম বিভাগে জেলা ১১ টি

খুলনা বিভাগে জেলা ১০ টি

রাজশাহী বিভাগে জেলা ৮ টি

রংপুর বিভাগে জেলা ৮ টি

বরিশাল বিভাগে জেলা ৬ টি

সিলেট বিভাগে জেলা ৪ টি

ময়মনসিংহ বিভাগে জেলা ৪ টি।

(।) খুলনা বিভাগ

১/ কুষ্টিয়া ২/ খুলনা ৩/ চুয়াডাঙ্গা ৪/ ঝিনাইদহ ৫/ নড়াইল ৬/ বাগেরহাট ৭/ মাগুরা ৮/ মেহেরপুর ৯/ যশোর ১০/ সাতক্ষীরা

(।।) চট্টগ্রাম বিভাগ

১/কক্সবাজার ২/ কুমিল্লা ৩/ খাগড়াছড়ি ৪/ চট্টগ্রাম ৫/ চাঁদপুর ৬/ নোয়াখালী ৭/ ফেনী ৮/ বান্দরবান ৯/ ব্রাহ্মণবাড়ীয়া ১০/ রাঙ্গামাটি ১১/ লক্ষ্মীপুর

(।।।) ঢাকা বিভাগ

১/ কিশোরগঞ্জ ২/ গাজীপুর ৩/ গোপালগঞ্জ ৪/ টাঙ্গাইল ৫/ ঢাকা ৬/ নরসিংদী ৭/ নারায়ণগঞ্জ ৮/ ফরিদপুর ৯/ মাদারিপুর ১০/ মানিকগঞ্জ ১১/ মুন্সিগঞ্জ ১২/ রাজবাড়ী ১৩/ শরিয়তপুর

(।v) বরিশাল বিভাগ

১/ ঝালকাঠি ২/ পটুয়াখালী ৩/ পিরোজপুর ৪/ বরগুনা ৫/ বরিশাল ৬/ ভোলা

(v) ময়মনসিংহ বিভাগ

১/ জামালপুর ২/ নেত্রকোনা ৩/ ময়মনসিংহ ৪/ শেরপুর

(v।)রংপুর বিভাগ

১/ কুড়িগ্রাম ২/ গাইবান্ধা ৩/ ঠাকুরগাঁও ৪/ দিনাজপুর ৫/ নীলফামারী ৬/ পঞ্চগড় ৭/ রংপুর ৮/ লালমনিরহাট

(v।।)রাজশাহী বিভাগ

১/ চাঁপাইনবাবগঞ্জ ২/ জয়পুরহাট ৩/ নওগাঁ ৪/ নাটোর ৫/পাবনা ৬/ বগুড়া ৭/ রাজশাহী ৮/ সিরাজগঞ্জ

(v।।।)সিলেট বিভাগ

১/ মৌলভীবাজার ২/ সিলেট ৩/ সুনামগঞ্জ ৪/ হবিগঞ্জ

Want your school to be the top-listed School/college in Jhenida?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Jhenaidah
Jhenida
7300