Moshiahati Degree College

Moshiahati Degree College

Share

Mashiahati Degree College is an educational institution.Est.- 1970

যশোর জেলার মনিরামপুর উপজেলার শেষ প্রান্তে ৯৬ গ্রামের প্রাণকেন্দ্রে সংস্কৃতির পীঠস্থান মশিয়াহাটী পল্লীর এক মনোরম পরিবেশে ১৯৭০ সালে মহিয়াহাটী ডিগ্রী মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা পায়। এই এলাকার গরীব ছাত্র/ছাত্রীদের উচ্চ শিক্ষার সুবিধার্থে মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা ও উহার উন্নয়নের ক্ষেত্রে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সঙ্গে বিশেষভাবে সহায়তা করেন তৎকালীন সংসদ সদস্য মোঃ নূরুল ই

10/07/2025

মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের SSC-২০২৫ এর রেজাল্ট
মোট পরীক্ষার্থী ৫৩জন

♦A+ ৭জন(গোল্ডেন ২জন)সবাই বিজ্ঞান বিভাগের
♦A ১৮জন
♦ A- ১৩জন

Photos from Moshiahati Degree College's post 30/03/2025

~~~~ সময়ের সীমানায় বন্ধুত্বের মেলবন্ধন~~~~

সময়ের স্রোতে এক যুগের বেশি পেরিয়ে গেলেও কিছু বন্ধন কখনো ফিকে হয় না, কিছু স্মৃতি কখনো ধুলো জমতে দেয় না। মশিয়াহাটী ডিগ্রী কলেজ—এখানেই শুরু হয়েছিল আমাদের স্বপ্ন দেখা, একসঙ্গে পথচলা, আর বন্ধুত্বের এক অবিচ্ছেদ্য গল্প।

২০১১ সালের এইচ এস সি ব্যাচ—আমরা তখন ছিলাম তারুণ্যের দুরন্ত দিনগুলোর পথিক। ক্লাসের আড্ডা, মাঠের উচ্ছ্বাস, পরীক্ষার আগের রাতের উত্তেজনা—সবই আজও মনে পড়ে অমলিন স্বপ্নের মতো।

আজ সেই পুরোনো বন্ধুত্বের আলোয় আবারও একসঙ্গে জ্বলবে হাসির দীপশিখা। পুনর্মিলন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি হলো একসঙ্গে হারিয়ে যাওয়ার, স্মৃতির পাতা উল্টে দেখার এবং নতুন গল্প লেখার এক দুর্দান্ত উপলক্ষ।

আমাদের সেই দুর্দান্ত মুহূর্তগুলোর কিছু ঝলক থাকল এখানে—সেই সব হাসি, আবেগ আর ভালোবাসার সাক্ষী হয়ে! সময় বদলালেও হৃদয়ের বন্ধন অটুট থাকুক চিরকাল।

#স্মৃতিরআলপথ

22/01/2025

অভিনন্দন বার্তা 🎉🎓

মশিয়াহাটী ডিগ্রী কলেজের পক্ষ থেকে অসীম আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় শিক্ষার্থী মুক্তি মণ্ডল 🎉 ২০২৪-২৫ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ 🏥 এবং প্রতিতী মণ্ডল খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। 👏✨

তোমাদের এই সাফল্য আমাদের সকলের গর্ব 🏆 এবং আনন্দের উৎস। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিষ্ঠার যে দৃষ্টান্ত তোমরা স্থাপন করেছ, তা ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। 🌟📚

তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মশিয়াহাটী ডিগ্রী কলেজ পরিবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। 💐🎉

তোমাদের আগামী দিন আরও সমৃদ্ধ হোক এবং সাফল্যের নতুন দ্বার উন্মোচিত হোক! 🚀🌈

#অভিনন্দন #মশিয়াহাটীডিগ্রীকলেজ #গর্বিতশিক্ষার্থী #মেডিকেলসাফল্য #মেধারজয় #শুভেচ্ছা #সাফল্যেরগল্প #প্রেরণারনাম #উজ্জ্বলভবিষ্যৎ

12/11/2024

🙏🙏🙏ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু 🙏🙏🙏
মশিয়াহাটী ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রদ্ধেয় প্রভাস চন্দ্র বিশ্বাস গতরাতে ইহধাম ত্যাগ করেছেন। আমরা মশিয়াহাটী ডিগ্রী কলেজ পরিবার (Mashiahati Degree College Family) এই মৃত্যুতে গভীর শোকাহত ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

15/10/2024

মশিয়াহাটী ডিগ্রী কলেজের ২০২৪ সালের এইচ এস সি পরীক্ষার ফলাফল:

12/10/2024

🎉 ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৪ 🎉
আয়োজনে: অঙ্কুর

দ্বিতীয়বারের মতো অঙ্কুর আয়োজন করতে যাচ্ছে "ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৪"। জলাবদ্ধ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, তাদের সুস্থতার সামান্য প্রয়াস হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আমরা আপনার পাশে আছি, আপনার সুস্থতার সঙ্গী হতে!

📅 তারিখ: ১২ অক্টোবর, ২০২৪ (শনিবার)
⏰ সময়: সকাল ০৯.০০ টা থেকে দুপুর ০১:০০ টা
📍 স্থান: মশিয়াহাটী ডিগ্রী কলেজের অডিটোরিয়াম প্রাঙ্গন, মশিয়াহাটী, যশোর।

➡️ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও ওষুধ বিতরণের ব্যবস্থা থাকবে।
➡️ অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরামর্শ পাওয়ার সুযোগ।

সমাজের যেকোনো স্তরের মানুষ এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবেন।
আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার!

যোগাযোগ:
➡️01738-405590
➡️ 01896-139395
➡️01736-394395

📧 [email protected]

অঙ্কুর - মানুষের পাশে, সবসময়।

24/08/2024

"মানবতার জয় হোক"
বিগত কয়েকদিনে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, পাইকগাছাসহ দেশের প্রায় ১০+ জেলার ৩৬ লাখ মানুষ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। এমত অবস্থায় বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
দেশের এই ক্রান্তিলগ্নে, একটি স্বেচ্ছাসেবী ও মানবতাবাদী সংগঠন হিসাবে 'অঙ্কুর' বন্যার্ত মানুষের কাছে সর্বোচ্চ সহযোগিতা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।
তাই আসুন, আমরা সকলে ধর্ম-বর্ণ-মত নির্বিশেষে এই উদ্যোগে সামিল হয়ে ঐক্যবদ্ধভাবে বন্যার্তদের পাশে দাঁড়াই।💚
বন্যার্তদের সহায়তা প্রদানের মহৎ কাজের অংশীদার হতে চাইলে আমাদেরকে মোবাইল ব্যাংকিং বা অফলাইনের মাধ্যমে আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন।
মোবাইল ব্যাংকিকে টাকা পাঠানোর মাধ্যম-সমূহ:
🔷 BKash & Nagad (Personal Account)
✅ 01759-690764 - Tuhin Shuvra Mondal
✅ 01568-777989 - Amit Biswas
🔷 Rocket (Personal Account)
✅ 01738-4055904 _ Udayan Biswas
🔷 টাকা পাঠানোর জন্য অবশ্যই ★ Send Money ★ করবেন এবং রেফারেন্সে ★ Flood Aid ★ লিখে দেবেন।
বি. দ্র: আপনাদের থেকে সংগৃহীত অর্থ সাহায্য যথাযথ স্থানে পৌঁছে দিয়ে সকল তথ্যসহ সম্পূর্ণ হিসাব পেজ থেকে পোস্ট করা হবে।
#বন্যা #বন্যার_সাহায্য #ফেনী #ফেনীর_বন্যা #সিলেট #কুমিল্লার #অঙ্কুর #নোয়াখালী #চট্টগ্রাম #পাইকগাছা

10/07/2024

এতদ্বারা মশিয়াহাটী ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে,মশিয়াহাটী ডিগ্রী কলেজের সুবর্ন জয়ন্তী (৫০ বছর) পালনের লক্ষ্যে আগামী ১৯/৭/২০২৪ খ্রিঃ তারিখে আহ্বায়ক কমিটি গঠনের জন্য এক মতবিনিময় সভা আহ্বান করা যাচ্ছে।উক্ত মতবিনিময় সভায় আপনার সদয় উপস্থিতি কামনা করছি



স্থানঃ কলেজ অডিটোরিয়াম
সময়ঃ বিকাল ৪.৩০ মিঃ আহ্বানে
অধ্যক্ষ
মশিয়াহাটী ডিগ্রী কলেজ
মণিরামপুর,যশোর,

Photos from Moshiahati Degree College's post 17/06/2024

বন্ধুদের পুনর্মিলনী হলো জীবনের সেই মুহূর্ত যেখানে পুরোনো স্মৃতিরা আবার জীবন্ত হয়ে ওঠে। পুরোনো দিনের গল্প, হাসি-মজা আর নতুন অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা আবার সেই সোনালী অতীতে ফিরে যাই। এটি শুধু স্মৃতি রোমন্থনের সুযোগই নয়, বরং আমাদের সম্পর্ককে নতুন করে ঝালাই করার একটি সেরা উপায়।

HSC-2011 💝
মশিয়াহাটী ডিগ্রী কলেজ

16/05/2024

মশিয়াহাটী ডিগ্রী কলেজের সাফল্য
**********************
---------------এসকে আক্তারুজ্জামান

মণিরামপুরের ঐতিহ্যবাহি মশিয়াহাটী ডিগ্রী কলেজটি অভয়নগর ও মণিরামপুরের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত এ কলেজের অসংখ্য শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস নার্স, প্রভাষক, শিক্ষকসহ বিভিন্ন স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। ২০২৪ সালেও এ ধারা অব্যাহত রয়েছে। এবছর (২০২৪ সালে) ১৪ শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: অভয়নগরের মশিয়াহাটী গ্রামের অম্বরীশ রায়ের মেয়ে অন্তরা রায়, মণিরামপুরের বাহাদুরপুর গ্রামের কানুলাল বিশ্বাসের ছেলে চক্রধর বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। মণিরামপুর উপজেলার ডাঙ্গামহিষদিয়া গ্রামের জুলফিকার আহম্মেদ এর মেয়ে সাদিয়া আফরোজ, কুলটিয়া গ্রামের অশোক রায়ের ছেলে অর্ণব রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। নেহালপুর গ্রামের তপন কুমার চন্দ্র এর ছেলে পঙ্গজ রায়, হাটগাছা গ্রামের সুকদেব এর মেয়ে প্রজ্ঞা মন্ডল, ভুলবাড়িয়া গ্রামের প্রাণেশ বিশ্বাসের মেয়ে লাবণ্য বিশ্বাস, সুজাতপুর গ্রামের প্রদীপ সরকারের মেয়ে পলি সরকার, সানোয়ার হোসেন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া উপজেলার সুজাতপুর সনজিত মন্ডলের মেয়ে মুক্তি মন্ডল, খুলনার বিএসসি নার্সিং ইন্সিটিটিউটে ও কুলটিয়া গ্রামের শেখর মন্ডলের মেয়ে অর্থি মন্ডল, যশোরের নর্সিং ইন্সিটিটিউটে ভর্তির সুযোগ পেয়েছে। একই উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বিদ্যা সরকারের মেয়ে বন্যা বিশ্বাস, অভয়নগরের ডহরমশিয়া গ্রামের বাদল মন্ডলের মেয়ে মৌটুসি মন্ডল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান ও মণিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের গৌতম কুমার মজুমদারের মেয়ে মন্দিরা মজুমদার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান রয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষ মণিশান্ত মন্ডল বলেন, কমিটি ও শিক্ষকদের সহায়তায় মশিয়াহাটী ডিগ্রী কলেজের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি।

Photos from Moshiahati Degree College's post 12/05/2024

এসএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল
মশিয়াহাটী উচ্চ বিদ‍্যালয়
কুলটিয়া মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয়
নেহালপুর স্কুল & কলেজ

Want your school to be the top-listed School/college in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Moshiahati, Monirampur
Jessore
7460