কেমন আছেন সবাই?
BTC Civil Technology
পৃথিবীর প্রাচীনতম ইঞ্জিনিয়ারিং বলত?
★ বালি কি?
উত্তর : ASTM অনুযায়ী 4.75 মিলিমিটার হতে 0.075 মিলিমিটার আকারে খনিজ অ্যাগ্রিগেটই বালি।
★ উৎস ও আকার অনুসারে বালির শ্রেণিবিভাগ :
# উৎস অনুসারে বালিকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। যথা :
১। গর্তের বালি (Pit Sand)
২। নদীর বালি (River Sand)
৩। সমুদ্রের বালি (Sea Sand)
# দানার আকার অনুসারে বালিকে তিন শ্রেণিতে ভাগ করা যায।
১। মিহি বা চিকন দানার বালি ( Fine Sand)
২। মধ্যম দানার বালি (Medium Sand)
৩। স্থুল বা মোটা দানার বালি (Coarse Sand) ।
22/10/2020
We are safe from it...
03/04/2020
#শুভ_জন্মদিন
#স্যার_ফজলুর_রহমান_খান ।
সময়ের আড়ালে হারিয়ে যাওয়া এক কৃতি বাঙ্গালী।
ফজলুর রহমান খান (৩ এপ্রিল ১৯২৯- ২৭ই মার্চ ১৯৮২)।
বাংলাদেশী আমেরিকান এই ব্যক্তি পেশায় ছিলেন আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর আইনস্টাইন বলা হয় এই বাঙ্গালীকে। বিশ শতকের সেরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তিনি। "সেকেন্ড শিকাগো স্কুল অব আর্কিটেকচার" এর প্রতিষ্ঠার পিছনেও মূল ব্যক্তি ছিলেন এই বাঙ্গালী। আকাশচুম্বী ভবনের মূলতন্ত্র টুবুলার ডিজাইনের ফাদারও বলা হয় তাকে। তার ডিজাইন করা বিখ্যাত বিল্ডিংগুলো হল - জন হ্যানকক সেন্টার, সাবেক সিয়ার্স টাওয়ার বর্তমানে উইলিস টাওয়ার যেটা কয়েক দশক ধরে বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে ছিল।
এই বিখ্যাত ব্যক্তির জন্ম এবং পরিচিতি:
ফজলুর রহমান খান এর জন্ম মাদারীপুর জেলার, শিবচর উপজেলার ভান্দারীকান্দী গ্রামে ১৯২৯ সালে। বাবার নাম খান বাহাদুর আব্দুর রহমান খান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়রে এক সময়ের অধ্যক্ষ ছিলেন তিনি।
শিক্ষা জীবন:
আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে বুয়েট) থেকে তিনি ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। পরে ঢাকা ইউনিভার্সিটির থেকে তিনি ফুলব্রাইট স্কলারশিপ এবং পাকিস্তান সরকারের থেকে স্কলারশিপ পেয়ে তিনি ১৯৫২ সালে আমেরিকা যান। তিনি সেখানে ইউনিভার্সিটি অব ইলিনইস এট উরবান কেমপেইন এ উচ্চতর শিক্ষা নেন। পরবর্তী ৩ বছরে তিনি দুটি মাস্টার ডিগ্রি লাভ করেন:
১) স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং
২) থিওরিটিক্যাল এন্ড এপ্লাইড মেকানিক্স
এবং একই বছর তিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপরে পিএইচডি পান।
ক্যারিয়ারঃ-
এই মহান ব্যক্তি তার কর্মজীবন শুরু করেন ১৯৫৫ সালে স্কিডমোরে। তার কর্মক্ষেত্র ছিল শিকাগো। ১৯৬০-১৯৭০ সালের মধ্যেই তিনি বিখ্যাত হয়ে যান তার দুটি অবাককর সৃষ্টির জন্য। ১০০ তলা বিশিষ্ট জন হ্যানকক সেন্টার এবং ১০৮ তলা বিশিষ্ট সাবেক সিয়ার্স টাওয়ারের জন্য।
কৃর্তিঃ-
ফজলুর রহমান খান একটি নতুন যুগের সৃষ্টি করেন। গতানুগতিক পদ্ধতির বাইরে যেয়ে তিনি আকাশচুম্বী ভবন বানানোর পদ্ধতি আবিস্কার করেন এবং তিনি সফলও হন। তার যুগান্তকারী এ থিওরীর নাম টিউব স্ট্রাকচারাল সিস্টেম। ১৯৬০ সাল থেকে এখন পর্যন্ত আকাশচুম্বী সুউচ্চ ভবনগুলো তার টিউব স্ট্রাকচারাল সিস্টেমকে অনুসরন করেই বানানো।
উদাহরন হলো: ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেট্রোনাস টুইন টাওয়ার, জিন মাও বিল্ডিং ইত্যাদি। দুবাইর বুর্জ খলিফা তৈরীতেও তার থিওরী অনুসরন করা হয়েছে।
এছাড়া প্রথম স্কাই লবিও এই বাঙ্গালির আবিস্কার। জন হ্যানকক সেন্টারের ৪৪তলার স্কাই লবি আমেরিকার সর্বোচ্চ এবং এটিতে একটি সুইমিংপুলও আছে।
এই কৃতি বাঙ্গালির অর্জিত পুরস্কার সমূহঃ-
১) ওয়াসন মেডেল (১৯৭১)
২) আলফ্রেড লিনডাও এ্যওয়ার্ড (১৯৭৩)
৩) থমাস মিডলব্রুকস এ্যওয়ার্ড (১৯৭২)
৪) আরনেস্ট হোয়ার্ড এ্যওয়ার্ড (১৯৭৭)
৫) কিমব্রুক মেডেল (১৯৭৩)
৬) ওস্কার ফাবেল মেডেল (১৯৭৩)
৭) ইন্টারনাশনাল এ্যওয়ার্ড অব মেরিট ইন স্ট্রাকাচারাল ইঞ্জিনিয়ারিং
(১৯৮৩)
৮) দি এআইএ ইনস্টিটিউট অনার ফর ডিস্টিংগুইশ এচিবমেন্ট
(১৯৮৩)
৯) জন পারমার এ্যওয়ার্ড (১৯৮৭)
আমরা বাঙ্গালিরা এই কৃতিকে তার প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হলেও আমেরিকানরা প্রতি দিন তাকে সম্মানের সাথে স্মরণ করে। তার সৃষ্টি সাবেক সিয়ার্স টাওয়ার এবং টাওয়ারের লিফটগুলোতে তার কৃতি ও সৃষ্টির কথা প্রতিদিন প্রচার করা হয়। গত বছর কায়রো ইউনিভার্সিটিতে আমেরিকার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বারাক ওবামা এই বাঙ্গালীর কথা শ্রদ্ধাভরে স্মরন করেন।
17/03/2020
#শুভ_জন্মদিন🎂
#হাজার_বছরের_শ্রেষ্ঠ_বাঙ্গালী💜
#বাংলাদেশ_নামক_রাষ্ট্রের_স্থপতি💜💜
#বাঙ্গালী_জাতির_অহংকার_ও_গৌরব💜💜💜
#জাতীর_জনক:
#বঙ্গবন্ধু_শেখ_মুজিবুর_রহমানের💜💜💜💜
১০০তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধা,ভালোবাসা ও শুভেচ্ছা........
02/03/2020
২০২০ সালের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল, কম্পিউটার ও ইলেকট্রিক্যাল) ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের পর্বমধ্য পরীক্ষা-২০২০ এর জন্য বেতন ও পরীক্ষার ফি প্রদান।
21/02/2020
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সকল ভাষা সৈনিক ও শহীদদের প্রতি জানায় বিনম্র সন্মান ও শ্রদ্ধা।
17/02/2020
01/02/2020
#কাঠের_পাকা_পরিমাপ_ও_কাচা_পরিমাপ।
Engineering: Our Passion
Re-Post for Junior Engineer.
প্রশ্নঃ- ধরে নিন একটি নির্মাণ প্রকল্পে দরজার চৌকাঠের জন্য একজন ঠিকাদার বা ব্যবসায়ী কাঠ সরবরাহ করবেন। আপনি সাইট ইঞ্জিনিয়ার হিসাবে কাঠ গুলো রিসিভ করবেন। কাঠ রিসিভ করার পর আপনাকে প্রাপ্ত কাঠের পাকা পরিমাপ হিসাব করে দিতে হবে। তখন আপনি কি করবেন ???
সরবরাহকৃত কাঠের পরিমান হবে নিন্মরুপঃ-
7'-0"×6"×3" = 150 Pcs.
3'-6"×6"×3" = 25 Pcs.
3'-4"×6"×3" = 50 Pcs.
Engineering: Our Passion
সমাধানঃ- পাকা পরিমাপ কাকে বলেঃ- যখন কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান কাঠ ব্যবসায়ীর থেকে চাহিদাকৃত মাপের হুবহু পরিমাপসহ কাঠ পেয়ে থাকেন, এবং করাতের গুড়ার জন্য অপচয়ের অংশটুকু সহ হিসাব ধরে কাঠের মূল্য পরিশোধ করবেন, তখন সেই পরিমাপ পদ্ধতিকে কাঠের পাকা পরিমাপ বলা হয়।
এক্ষেত্রে কাঠের সাইজ হবে একদম কাটায় কাটায় মিল। তবে করাতের গুড়ার জন্য অপচয়ের খরচটি মালিক বহন করবেন। সাধারনত পুরুত্বের সাথে এক সুত পরিমান বাড়তি ধরে হিসাব করা হলে, কাঠের পাকা পরিমাপ হিসাব হয়ে যায়।
Engineering: Our Passion
তাহলে আপনি কাঠ ব্যবসায়ীর থেকে সরাসরি পরিমাপ করে গুনে নিলেন যে কাঠ গুলোঃ
1) 7'-0"×6"×3" = 150 Pcs. = 131.25 Cft.
2) 3'-6"×6"×3" = 25 Pcs. = 10.937 Cft.
3) 3'-4"×6"×3" = 50 Pcs. = 20.833 Cft.
Total Received Wood = 163.00 Cft.
যেহেতু প্রতিষ্ঠান সঠিক পরিমাপের কাঠ চেয়েছেন, তাই ব্যবসায়ী কে কাঠের পুরুত্বের সাথে এক সুত পরিমান বেশি ধরে দিতে হবেঃ
1) 7'-0"×6"×3"-1'" = 150 Pcs. = 136.718 Cft.
2) 3'-6"×6"×3"-1'" = 25 Pcs. = 11.393 Cft.
3) 3'-4"×6"×3"-1'" = 50 Pcs. = 21.70 Cft.
Total Pacca Wood = 169.81 Cft.
Engineering: Our Passion
আপনারা দেখতে পারছেন যে বাস্তবে পেয়েছেন যা, কিন্তু পাকা পরিমাপ হিসাব করে দিচ্ছেন তার চেয়ে বেশি।
যদি পাকা পরিমাপ হিসাব না করে কাঠ ব্যবসায়ীকে টাকা পরিশোধ করা হয়, তবে কড়াতের গুড়ার জন্য আপনার চাহিদাকৃত কাঠের পুরুত্ব এক সুতা কম দিবে কাঠ ব্যবসায়ী। এটাই কাঠের ব্যবসায়ের নিয়ম।
সাইট ইঞ্জিনিয়ারদের এই ধরনের হিসাব সর্বদা করতে হয়।
01/02/2020
শুভ জন্মদিন স্যার
31/01/2020
#ব্রিক_চিপস ও #স্টোন_চিপস ব্যবহারঃ-
==================================
বাড়ি নির্মানের ক্ষেত্রে স্টোন চিপ্স এবং ব্রিক চিপ্স উভয় ই ব্যাবহার হয় । স্টোন চিপ্স ও ব্রিক চিপস ব্যাবহার এর কিছু গূরত্তপূর্ন দিক নিচে তুলে ধরা হলো।
ব্রিক চিপস ব্যবহার করে কীভাবে ভালোমানের কংক্রিট পাওয়া যায়?
===========================================
ব্রিক চিপসে void বেশি থাকে।
এজন্য সাধারনত আমাদের দেশে অনুমাননির্ভর মিক্সিং অনুপাতে তৈরি কংক্রিটের ভবনের দৃঢ়তা ১০-১৫ বছর পর হ্রাস পেতে শুরু করে।
🌇ব্রিক চিপস দিয়ে ভালো মানের কংক্রিট পেতে হলে সিমেন্ট ও বালির অনুপাত বাড়াতে হয়।
🌇ব্রিক চিপস ব্যবহার করে ৩৫০০ পিএসআইয়ের কংক্রিট পেতে ১ :২ :৪ আয়তনিক অনুপাতের পরিবর্তে ১ :১.৫ :২.৫ অনুপাতে মিক্সিং করতে হবে।
🌇 ব্রিক চিপস নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, হলুদাভ ইটের পরিবর্তে লাল ও বেশি পোড়া ইটের চিপস অপেক্ষাকৃত ভালো মানের কংক্রিট দেয়।
🌇 ব্যবহারের আগে অবশ্যই তা ভালোভাবে ধুয়ে নিতে হবে।
🌇এক্ষেত্রে ওপিসির পরিবর্তে পিসিসি সিমেন্ট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
🌇পানির পরিমাণও প্রতি এক ঘণ্টা অন্তর স্ল্যাম্পের মান নিরূপণ করে করে নির্ধারণ করতে হবে। এই স্ল্যাম্পের মান ৫০ মিমি-১০০ মিমির মধ্যে হলে কংক্রিট মিক্সিং ও ঢালাইয়ের পর কম্প্যাকশন সহজ হয়।
স্টোন চিপস ব্যবহার করে কীভাবে ভালো মানের কংক্রিট পাওয়া যায়?
===========================================
🌇কংক্রিট তৈরির জন্য পাথরের খোয়া পাতলা-চ্যাপটা ধরনের এবং সম্প্রসারিত হতে পারবে না।
🌇পাথরের খোয়ার ক্ষেত্রে বিভিন্ন সাইজের সমন্বয় থাকতে হবে।
🌇বড়ো আকৃতির পাথরের খোয়ার ফাঁকা স্থানগুলো ছোট আকৃতির খোয়া দিয়ে পূরণ করা হয়।
🌇ভালো গ্রেডের কোর্স অ্যাগ্রিগেট পেতে ১২ মিমি এবং ২০ মিমি আকৃতির পাথরের খোয়া ৪০:৬০ অনুপাতে ব্যবহার করা উত্তম।
🌇পাথরের খোয়া ব্যবহারের আগে ধুয়ে নিতে হবে।
30/01/2020
এদের দেখে কেউ তাবলিকের লোক ভাব বেননা.
এরা সব ৮ম পর্বের ইন্টার্নির ছাত্র...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Jessore