Padmabila Kamil Madrasha

Padmabila Kamil Madrasha This is an ancient educational institution. This was fast founded in 1923.

নির্দিষ্ট সময়ের মধ্যে আলিম পরিক্ষার্থী ২০২৬, সকলকে ফর্ম পুরনের জন্য বিশেষ ভাবে বলা হচ্ছে।প্রয়োজনে অফিসে যোগাযোগ করবে। #আ...
24/02/2026

নির্দিষ্ট সময়ের মধ্যে
আলিম পরিক্ষার্থী ২০২৬, সকলকে ফর্ম পুরনের জন্য বিশেষ ভাবে বলা হচ্ছে।
প্রয়োজনে অফিসে যোগাযোগ করবে।
#আলিম২০২৬
#ফর্মপুরন

জরুরী নোটিশ
24/02/2026

জরুরী নোটিশ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ইং এর আলোচনা ও দোয়া অনুষ্ঠান।
21/02/2026

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ইং এর আলোচনা ও দোয়া অনুষ্ঠান।

🌸 শুরু হয়েছে শিশুদের জন্য এক নতুন আশার বাগান,খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে পদ্মবিলা কামিল মাদরাসার নবগঠিত শাখা,🥰হাদীকাত...
01/02/2026

🌸 শুরু হয়েছে শিশুদের জন্য এক নতুন আশার বাগান,খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে পদ্মবিলা কামিল মাদরাসার নবগঠিত শাখা,

🥰হাদীকাতুজ জুহুর কিডস একাডেমি 🥰

৫৪ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনন্দঘন আয়োজনে
আমরা ভুলে যাইনি সেই শিশুদের,,
যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার অর্জন করতে পারেনি,

শিশুদের মনোবল ও আত্মবিশ্বাস ধরে রাখতে সকলকে দেওয়া হয়েছে
সান্ত্বনা পুরস্কার।

তাদেরকে আজ দেওয়া হয়েছে শিশুদের জন্য বিশেষভাবে অর্ডারকৃত রঙিন টেবিল ও নানান খেলাধুলার সামগ্রী।

কারণ আমরা বিশ্বাস করি,,
শিশুদের ক্ষেত্রে হার জিত নয়, অংশগ্রহণ ও ভালোবাসাই আসল।

হাদীকাতুজ জুহুর কিডস একাডেমি হবে,,
★ দ্বীনি ও নৈতিক শিক্ষার প্রথম পাঠশালা।

★খেলাধুলা ও সৃজনশীলতায় ভরপুর এক আনন্দময় পরিবেশ।

★ আদর, যত্ন ও ইসলামিক, মানবিক মূল্যবোধে গড়ে ওঠার এক নিরাপদ স্থান
এটি শুধু একটি একাডেমি নয়,
এটি শিশুদের চরিত্র গঠনের প্রথম বাগান।

পরিচালনায়: পদ্মবিলা কামিল মাদরাসা🥰

🤝 সার্বিক সহযোগিতায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
সবাইকে দোয়া ও পাশে থাকার আহ্বান 🌼

31/01/2026

১০৩ বছরের সুদীর্ঘ ইতিহাসে পদ্মবিলা কামিল মাদরাসা এক গৌরবময় ও স্মরণীয় অধ্যায়ের সাক্ষী হলো।

৫৪ তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনে : পদ্মবিলা কামিল মাদরাসা
সহযোগিতায়: পদ্মবিলা কামিল মাদরাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ ( পাকসু)

এই প্রথম এত বৃহৎ পরিসরে, ও আকর্ষণীয়ভাবে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ ও ২৯ জানুয়ারি এই দুই দিন মাদরাসা প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক প্রাণবন্ত উৎসবভূমিতে।
অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায় যখন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব কাসাদুজ্জামান সেলিম। তাঁর উপস্থিতি ও বক্তব্য পুরো আয়োজনকে দিয়েছে অনুপ্রেরণা ও সৌন্দর্যের ভিন্ন এক মাত্রা।

🥰এই ঐতিহাসিক ও ব্যতিক্রমধর্মী আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল পদ্মবিলা কামিল মাদরাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও সুসমন্বিত উদ্যোগেই অনুষ্ঠানটি হয়েছে সুশৃঙ্খল, প্রাণবন্ত ও সফল🥰

অনুষ্ঠানে সকল ক্রিড়া ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য অন্যতম আকর্ষণ ছিল নানান মজার ও আনন্দঘন খেলাধুলা,যেমন,শিক্ষকদের ক্রিকেট ম্যাচ,, পানিতে হাঁস ধরা, সাবেক ছাত্রভাইদের গোলে ফুটবল টার্গেট, বেলুন ফুটানো, অবিভাবক মায়েদের বিষ বালিশ, হাঁড়ি ভাঙাসহ আরও অনেক ব্যতিক্রমী আয়োজন।

অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর দর্শকদের করতালিতে পুরো পরিবেশ হয়ে উঠেছিল আনন্দে মুখর।

সব মিলিয়ে এটি ছিল কেবল একটি অনুষ্ঠান নয়, বরং পদ্মবিলা কামিল মাদরাসার ইতিহাসে এক উজ্জ্বল, গৌরবোজ্জ্বল ও স্মরণীয় অধ্যায়। এই আয়োজনকে সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন,,সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা 🥰

দৃশ্যটা সাধারণ। অনেকটা সাদামাটা।তবুও দেখুন চোখগুলো। চোখের ভিতরের অংশ।কত কল্পনা! কত স্বপ্ন! এই তো এদের প্রথম পাঠের গল্প। ...
18/01/2026

দৃশ্যটা সাধারণ।
অনেকটা সাদামাটা।
তবুও দেখুন চোখগুলো।
চোখের ভিতরের অংশ।
কত কল্পনা! কত স্বপ্ন!
এই তো এদের প্রথম পাঠের গল্প।

শুরু হলো এই..
মায়ের সাথে এসে চারটে বই,
এক ফুলওয়ালা ফিতেয় মোড়ানো।
সাথে চকলেটও।

ভীষণ আনন্দিত!

এমন তো দেখা হয়নি আগে তাদের।

পাশের বাড়ি যারা গেল নতুন স্কুল,
তাদের দিলো কেবল তিন খানা বই।
কেবল বই-ই।
ওরা পেল বই ;
এক ফুলওয়ালা ফিতেয় মোড়ানো।
সাথে চকলেটও।
কত আনন্দ, কত গর্ব!
ওদের থেকে কত ভালো তাদের,
যারা পেল কেবল তিনখানা বই।
কেবল বই-ই।
চকলেটও পেল না।
তারা পেল চারখানা বই;
এক ফুলওয়ালা ফিতেয় মোড়ানো ; চকলেটও।

কেবল বেলুন গুলো নিলো না তারা;
দেওয়ালে লাগানো যা।
তাদেরই তো ক্লাস।
রঙিন হয়ে থাকবে।
নিজেরাই সিদ্ধান্ত নিলো।
কত ভাবনা, কত সুন্দর।

✍️ ইমরান মুহম্মদ স্যার।
প্রভাষক (বাংলা)
পদ্মবিলা কামিল মাদরাসা।

08/01/2026
03/01/2026

📢নোটিশ :
এত দ্বারা পদ্মবিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের জানানো যাচ্ছে যে, গত ৩০/১২/২০২৫ ইং তারিখে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল কিছুটা ভুল হাওয়াই আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তাই আগামীকাল ০৪/০১/২০২৬ ইং তারিখ রোজ রবিবার সংশোধিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ইনআশাল্লাহ।

Address

Jessore

Opening Hours

Monday 09:00 - 01:00
Tuesday 09:00 - 01:00
Wednesday 09:00 - 01:00
Thursday 09:00 - 15:00
Sunday 09:00 - 01:00

Telephone

+8801309116057

Alerts

Be the first to know and let us send you an email when Padmabila Kamil Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Padmabila Kamil Madrasha:

Shortcuts

Share

Category