05/11/2023
👉১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার Preliminary Test(MCQ) এর সিলেবাসঃ
👉অনলাইনে আবেদন শুরু ৯ নভেম্বর সকাল ৯টা থেকে। চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
👉পরীক্ষা হবে ৩ ধাপে। MCQ, লিখিত এবং মৌখিক।
👉Preliminary Test এ (বাংলা ২৫, ইংরেজি ২৫, গনিত ২৫, সাধারণ জ্ঞান ২৫) মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
👉প্রিলিমিনারী টেস্টে পাস নম্বর ৪০%
16/08/2023
প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাই ও বোন।
আগামীকাল তোমাদের HSC পরীক্ষা।
সবার জন্য শুভকামনা রইল। ভালো ভাবে এবং মন দিয়ে পরীক্ষা দিও।
শুভেচ্ছান্তে,
এডমিন প্যানেল।
09/08/2023
Shout out to my newest followers! Excited to have you onboard!
Sadd Ahmed Sp, Gopal Kundu
08/08/2023
প্রিয় এইচএসসি ভর্তি প্রত্যাশী ছোট ভাই ও বোন
তোমাদের অনেকেরই সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এম.এম কলেজে) ভর্তি হতে ইচ্ছুক।
- আবার অনেকের স্বপ্ন এই কলেজে পড়াশোনার করবার।
- তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো
- বিভাগ অনুযায়ী জিপিএ চাওয়া হয়েছে।
দেখে শুনে বুঝে ফর্ম ফিলাম করবা। অনেক হইত ভাবছো বিজ্ঞানে আমার তো এ+ আছে আমার অ্যাপলাই করলেই চান্স পেয়ে যাব।
তাদের জন্য বলি যেহেতু এই কলেজটি বর্তমানে দক্ষিণ বঙ্গে সহ মোট যশোরের সেরা কলেজের একটি তাই এই কলেজে অনেকেই অ্যাপলাই করবা।
লক্ষ্য রাখার বিষয়ঃ
- তোমার জিপিএ এ+ ও মার্ক যার যত বেশি হবে সেই কিন্তু চান্স পাবা তাতে গ্লোডেন এ+ প্লাস পেলেও চান্স পাবা কি পাবা না সেটাও ভাবার বিষয়।
ধরো অনেকে প্রতিটা তোমার পঠিত বিষয়ে ৮০ পেয়ে এ+ বা গ্লোডেন এ+ পেয়েছো আবার অনেকে ৯০,৯৫,১০০ পেয়েও সেম রেজাল্ট করেছো।
আমার উপরের কথা গুলো যদি বুঝে থাকো তাহলে আশা করি আমি কি বিষয় ক্লিয়ার করলাম সেটা অবশ্যই বুঝতে পারছো।
আবার অনেকের পরিবারার অর্থনৈতিক অবস্থা, বা অনেকে হইত মেস বা হোস্টেলে থেকে পড়াশোনা করা সম্ভব হবে না। তোমারও পরিবারের বিষয় চিন্তা করে অ্যাপলাই করো।
তোমাদের হইত মন খারাপ হতে পারে কথা গুলো শুনে তবে এটাই বাস্তব বিষয়।
হ্যাঁ এটা ঠিক গ্রামের পড়াশোনা আর শহরের পড়াশোনার অনেক পার্থক্য রয়েছে। শহরের কলেজগুলোর পড়াশোনার ব্যবস্থা, পরিবেশ, প্রতিযোগিতা এবং সর্বোপরি মাসিক খরচ অনেক অনেক পার্থক্য বিদ্যমান।
তোমারা সবাই ভালো কলেজে পড়াশোনা করো, স্বপ্নের কলেজে পড়াশোনা করে ভবিষ্যৎ অভিবাবক সহ শিক্ষকদের মুখ উজ্জ্বল করো এটা আমরা সবাই চাই এবং চাইবও।
** কলেজে আপলাই করার পুর্বে যে বিষয়গুলি সব থেকে খেয়াল রাখবে
- তুমি যে কলেজে ভর্তি হবা যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক সে বিভাগে সিট সংখ্যা, তোমার জিপিএ কতটা সাপোর্ট দিবে মানে তোমার জিপিএ তোমাকে উক্ত কলেজে ভর্তি হতে কতটা শক্তিশালী বা সাপোর্ট দিবে। এবং সে কলেজে পড়াশোনা করতে মাসিক কত খরচ ( কলেজ, হোস্টেল, টিউশন) ইত্যাদি বিষয়ে ।
সর্বোপরি তোমাদের জন্য শুভকামনা রইল। ভর্তি বা অ্যাপলাই সংক্রান্ত যেকোন বিষয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের সমস্যা গ্রুপে বা আমাদের পেজে পোস্ট করলে আমরা চেষ্টা করব সব সময় সঠিক তথ্য দেবার।
ধন্যবাদান্তে, এডমিন প্যানেল।
07/08/2023
⚠️🚫AI (Artificial intelligence) এর ভয়াবহতা মাত্র শুরু!🙂
সব ভাই বোনেরা সতর্ক হোন ⚠️
Ai (Artificial Intelligence) এর ভয়াবহতা মারাত্মক রূপ ধারণ করছে যা ভবিষ্যতে আরও মারাত্মক হয়ে উঠবে। ‼️
গত পরশুদিন আমার এক পরিচিত বড় ভাইও হয়রানির শিকার হয়েছে😥
মাত্র কয়েক সেকেন্ডে নিখুঁত ভাবে শরীর থেকে কাপড় সরিয়ে সম্পূর্ণ নগ্ন করে ফেলা এখন কয়েক মূহুর্তের ব্যাপার! সেটা নারী কিংবা পুরুষ যে কারো ক্ষেত্রে হতে পারে! তবে বেশি ভুক্তভোগী হবে নারীরা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই!
সম্পর্কে বিচ্ছেদ হয়েছে? প্রেমিকাকে একটা শিক্ষা দেয়া দরকার! তার ব্যক্তিগত ছবি গুলো সোশ্যাল সাইটে আপলোড করে দিলে হলো! এমনটা কি হরহামেশাই ঘটছে না?
আবার, ইন্টারনেটের সহজলভ্যতায় বিকৃত ছবি, ভিডিও দেখে মস্তিষ্ক কে রীতিমতো অসুস্থ বানিয়ে ফেলা মানুষ আরো একটু ডোপামিন নিঃসরণ করতে মরিয়া যখন - ঠিক তখন যদি জানতে পারে মাত্র কয়েক সেকেন্ডে যাকে ইচ্ছে হচ্ছে তার সাধারণ একটা ছবি থেকে তার কাপড়চোপড় খুলে নগ্ন বানিয়ে ফেলা যাবে কয়েক মূহুর্তে সে তখন কি করবে?
কিংবা - ব্যক্তিগত আক্রোশ থেকে কারো প্রতি প্রতিশোধ নেয়ার তীব্র ইচ্ছেটা নিখুঁত ভাবে কাজে লাগানোর সুবর্ণ সুযোগ হতে পারে তার নগ্ন ছবি সবার সামনে নিয়ে এসে সম্মানহানী করে সমাজের চোখে ভৎসনার পাত্র বানানো!
কারণ হাজার সহস্রাধিক থাকতে পারে! প্রতিশোধ নেয়ার হাতিয়ার যদি নাগালের মধ্যে থাকে? আপনার হাতে থাকা মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই কেল্লাফতে! তৈরি হয়ে যান এমন কিছুর জন্য যা আপনার জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত চিন্তাও করতে পারেননি!
গত ফেব্রুয়ারী মাসে ডিপ ফেইক সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ধারণা দেয়ার চেষ্টা করেছিলাম! ডিপ ফেইক একটা সময় ও পরিশ্রম সাপেক্ষ টেকনোলজি ছিলো! যার মাধ্যমে যে কারো চেহারার হুবুহু নকল তৈরি করা যেত! আর এই টেকনোলজি পর্ণগ্রাফির নিষিদ্ধ কন্টেন্ট তৈরি করতে ৯০ শতাংশ ব্যবহার করা হতো! এই সম্পর্কে বিস্তারিত সাইন্স বী গ্রুপে আমার আগের লেখাগুলোতে জানতে পারবেন!
বর্তমানে আমার সর্বাধিক মাথা ব্যথা যে বিষয়ে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ.আই এর ব্যবহার! আমাদের এ সময়টা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর স্বর্ণযুগ! এ.আই এর ডেভেলপমেন্ট এত দ্রুত আর নিখুঁত হয়ে উঠছে দিন দিন যা নিয়ে অনেক আগে থেকেই একটা ভয় ছিলো! সেই ভয়টাই বাস্তব রুপ ধারণ করে বসেছে সম্প্রতি!
বলছিলাম বিকৃত ছবি আর ভিডিও তৈরিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহারের ভয়াবহতা কতটা বেড়ে গেছে সেটা নিয়ে! মাত্র কয়েক সেকেন্ডে নিখুঁত ভাবে যে কারোর শরীর থেকে কাপড় সরিয়ে নগ্ন বানিয়ে ফেলা যাবে এখন খুব সহজে! ইন্টারনেট সম্পর্কে একটু ধারণা থাকা মানুষ নিমিষেই এই কাজ করতে পারবে!
এতে সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাবে পড়বে সোশ্যাল মিডিয়ায় থাকা সাধারণ নারীরা! তারা জানতেও পারবে না তাদের ছবির ব্যবহার করে এক শ্রেনীর মানুষ নিজেদের অসুস্থ মস্তিষ্কের চাহিদা পূরন করছে! কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে গ্রুপে তার নামে ফেইক আইডি খুলে তার পরিচয় দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম!
প্রতিনিয়ত আপনারা নিজেদের অহরহ ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন! সেটার সুযোগ নিতে চলেছে যে কেউ আর তা আপনি ঘুনাক্ষরেও টের পাবেন না! আর যখন বুঝতে পারবেন তখন হয়তো আপনার করার কিছু থাকবে না! সম্প্রতি নারীদের আপত্তিকর ব্যক্তিগত ছবি কে ঘিরে তৈরি হয়েছে নতুন এক অভিনব ব্যবসা!
'পম পম' গ্রুপ নামে একটা টেলিগ্রাম গ্রুপের রমরমা এই ব্যবসা সম্পর্কে আপনারা হয়তো অবগত আছেন! তার পেছনে থাকা কুলাঙ্গার গুলোর কথাও হয়তো জেনেছেন! এই ব্যবসার চাহিদা মার্কেটে কতটা সেটা আর নতুনভাবে বলার প্রয়োজন বোধ করছি না! পর্ণ সাইট গুলোতে ডিপ ফেইক এর ব্যবহার কতটা ট্রেন্ডি সেটা সম্পর্কে আমি আগেও জানিয়েছি!
ডিপ ফেইক এর সাথে এখন যুক্ত হয়েছে এ.আই! তাহলে এবার অনুমান করুন তো পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে? সেই সাথে তো ভয়েজ ক্লোনিং আছেই! এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে কল্পনা করেছিলেন আগে কখনো?
Collected Post For Awareness
07/08/2023
প্রিয়, এইচএসসি ভর্তি প্রত্যাশী ছোট ভাই/বোন,
তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেলো!
২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ।
শেয়ার করে সবাইকে জানিয়ে দাও.. আর লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকো।
বিস্তারিত লিখনী আসছে...
05/08/2023
Need Attention:
Unintentional n**e pictures and sensitive subjects suddenly come to Facebook! You can change these Facebook settings to not see all that.
(Collected)
05/08/2023
এইচএসসি ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী ছোট/ বোন
প্রস্তুত হোন। ভর্তি বিজ্ঞপ্তি খুবই তাড়াতাড়ি আসছে...
- বিস্তারিত আসছে।
পেজের সাথেই থাকুন...
28/07/2023
এসএসসি ও সমামানের রেজাল্ট যেভাবে এসএমএস এর মাধ্যমে দেখবেনঃ
রেজাল্ট পাবলিশ হবার পর এসএমএস দিতে হবে।
মোবাইলে এসএমএস (SMS) এর মাধ্যমে Type করুন
SSC First 3 Letter of Board Roll Year Then send it to 16222,
Example:
Dhaka: SSC DHA 123456 2023 → 16222
Chittagong : SSC CHI 123456 2023 → 16222
Comilla : SSC COM 123456 2023 →16222
Rajshai : SSC RAJ 123456 2023 → 16222
Jessore : SSC JES 123456 2023 → 16222
Barishal : SSC BAR 123456 2023 → 16222
SYLET : SSC SYL 123456 2023 → 16222
Dinajpur : SSC DIN 123456 2023 → 16222
Midrasha : SSC MAD 123456 2023 → 16222
Technical : SSC TECH 123456 2023 → 1622
সবার জন্য শুভকামনা রইল.
20/07/2023
আগামী ২৮ জুলাই, ২০২৩ তারিখে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
-ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
11/07/2023
ব্রেকিং নিউজ
২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির ১ম রিলিজ স্লিপ অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ।
আবেদন শুরু ১৩/০৭/২০২৩ থেকে শেষ হবে ২৩/০৭/২০২৩ তারিখ।
05/07/2023
#ব্রেকিংনিউজ
ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষার রুটিন...
পরীক্ষা শুরু আগামী ১২ জুলাই ২৩ রোজ বুধবার থেকে...