20/10/2025
সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর আয়োজনে শুভ দীপাবলি ও সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন,,, 🪔🪔🪔
゚viralシviralシfypシ゚viralシalシ
Sanatan Vidyarthi Samsad is a Community Organization of M M College, Jessore
আমাদের সম্পর্কে
সনাতন বিদ্যার্থী সংসদ
আদর্শঃ
১. ‘সনাতন বিদ্যার্থী সংসদ (এস.ভি.এস)’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ধর্মীয়-সামাজিক সংগঠন। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বতন্ত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন।
২. সনাতন ধর্মীয় বিভিন্ন দল, মত, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকল বিদ্যার্থীর সংগঠন।
৩. সনাতন ধর্মাবলম্বী সকলের জন্য “এক ধর্ম-সনাতন, এক মত-বৈদিক, এক পরিচয়-হিন্দু” -এই মূলমন্ত্রে বিশ্ব
20/10/2025
সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর আয়োজনে শুভ দীপাবলি ও সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন,,, 🪔🪔🪔
゚viralシviralシfypシ゚viralシalシ
24/08/2024
সত্য কথা বলতে চাই, প্রতিবাদ করতে চাই।
https://www.prothomalo.com/bangladesh/district/0bsijrruvi
22/08/2024
মানবতার টানে, মানুষের পাশে সনাতন বিদ্যার্থী সংসদ।
আমরা আছি, আপনিও এগিয়ে আসুন। সবাই মিলে এই কঠিন পরিস্থিতিতে দুর্যোগ পীড়িত মানুষদের পাশে দাঁড়াই।
যে যার সামার্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করুন, বন্যা দুর্গতদের পাশে দাড়ান। মানবিক কাজে যুক্ত হউন । 🙏🙏
10/07/2024
সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর নবনিযুক্ত অধ্যক্ষ স্যার কে, সনাতন বিদার্থী সংসদ সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগ এর বিভাগীয় প্রধান মদন সাহা স্যার ও ইংরেজি বিভাগের প্রভাষক শংকর দত্ত স্যার।
25/04/2024
আমাদের মুনিঋষিরা কি অজ্ঞ ছিলেন ?
তারা কাককে খাবার খাওয়াতে বলতেন । তাঁরা বলতেন, কাককে খাবার খাওয়ালে আমাদের পূর্বজদের খাওয়ানো হয় । তাই কি ? এটিই একমাত্র কারন নয় কাককে অন্নদানের আরো কারন আছে। আমাদের মুনিঋষিরা ভুল ছিলেন না । তাঁরা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন ছিলেন । কাককে খাওয়ানোর অনন্য কারন এটি-
আপনারা কখনো কি কাউকে বট বা অশ্বত্থ গাছের চারা রোপণ করতে দেখেছেন অথবা নিজেরা লাগিয়েছেন ? অশ্বত্থ বা বটগাছের বীজ পাওয়া যায় কি ?
এর জবাব হলো, না । বট বা অশ্বত্থ গাছের কলম যতই রোপণ করুন না কেন, তা লাগবে না, কেননা প্রকৃতি এই দুই উপযোগী বৃক্ষের জন্য পৃথক ব্যবস্থা রেখেছে । এই দুই বৃক্ষের ফল কাক খায় আর তার পেটেই বীজের অঙ্কুরোদগম হয় । কাকের মলত্যাগের মাধ্যমে সেই বীজ ধরিত্রীর মাটিতে পড়ে, আর তার থেকেই এই দুই বৃক্ষের জন্ম হয় । অশ্বত্থ এমনই এক বৃক্ষ, যা round the clock অক্সিজেনের যোগান দেয়, আর বট হলো এক ঔষধি গুণ সম্পন্ন বৃক্ষ ।
তাই দুই বৃক্ষের জন্মের ভারসাম্য রাখতে হলে কাকের মতো পক্ষীর সাহায্য ছাড়া সম্ভব নয় । তাই কাককে রক্ষা করতে হবে । আর তা কি করে সম্ভব ?
স্ত্রী কাক ভাদ্র মাসে ডিম দেয়, আর নতুন প্রজন্মের জন্য উপযোগী এই পক্ষীর পৌষ্টিক আর ভরপুর আহারের প্রয়োজন, তাই মুনিঋষিরা শ্রাদ্ধের সময় কাকের জন্য পৌষ্টিক আহারের ব্যবস্থা করে দিয়েছেন । যাতে কাকের প্রজন্ম রক্ষা পায় ।
তাই আমরা যে,পূর্বপুরুষদের শ্রাদ্ধের অনুষ্ঠানে কাককে খাওয়ানোর প্রথা পালন করি, তা প্রকৃতির রক্ষণের জন্য নিতান্ত আবশ্যক । আর অশ্বত্থ এবং বট বৃক্ষ দেখলেও আমাদের সেই পূর্বজদের কথা স্মরণে আসবে, যাঁদের কারণে আজও আমরা এই দুই বৃক্ষকে দেখতে পাচ্ছি ।
সনাতন ধর্মের নানা প্রথাকে যারা কুসংস্কার বলেন, তারা একটু চিন্তা করে দেখুন, যখন বিজ্ঞান ছিলো না, তখনো এই সনাতন ধর্মই জানতো, কোন রোগের কোন ঔষধি, কোন খাবার খাওয়ার যোগ্য, কোনটা নয় । আমাদের সনাতন ধর্ম হলো অথৈ জ্ঞানের ভাণ্ডার, তার শিক্ষা পদ্ধতির জন্য আমাদের ঋষিমুনিদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করা উচিত।।
02/04/2024
চিন্তা এবং চিতা??? ⛔❌
আপনি কি জানেন আপনার দেহের অন্ত্যেষ্টির পর কী হবে?
(১) কয়েক ঘণ্টার মধ্যেই কান্নার শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
(২) একদিকে আপনার মৃত শরীর চুল্লিতে জ্বলতে থাকবে, ওদিকে অন্তিম বিদায় দিতে আসা লোকদের মধ্যে কেউ কেউ ফোনে কারোর সঙ্গে বকবক করতে ব্যস্ত থাকবে; কেউ ফেসবুক, কেউ whatsapp-এ মশগুল থাকবে। আবার দূরে জটলা পাকিয়ে কিছু লোক সংসার, ব্যবসা খেলা, রাজনীতি – এইসব বিষয় নিয়ে চর্চা করতে থাকবে।
(৩) আত্মীয়স্বজনকে খাওয়াতে আর তাদের দেখাশোনা করতে ব্যস্ত হয়ে পড়বে পুরো পরিবার।
(৪) কিছু পুরুষ চা খেতে উশখুশ করবে। ব্যবস্থা নেই দেখে বাইরের দোকানে চলে যাবে।
(৫) কোনো আত্মীয় বা বন্ধু আপনার ছেলে বা মেয়ের কাছে ফোন করে জানাবে যে ইমার্জেন্সি কারণে সে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারবে না।
(৬) পরের দিন রাতের খাবার খাওয়ার পর কিছু আত্মীয়ের সংখ্যা কমে যাবে, কিছু লোক আবার রান্নায় লবন কম ছিল – এই নিয়ে ও বিরক্ত হবে।
(৭) ভীড় ধীরে ধীরে হালকা হতে থাকবে।
(৮) পরবর্তী কয়েক দিন আপনার ফোনে কিছু কল আসতে পারে না জেনে যে আপনি মরে গেছেন।
(৯) আপনার অফিস, আপনার ব্যবসা - আপনার বদলি কাউকে রাতারাতি খুঁজে নেবে 💔
(১০) এক সপ্তাহ পরে আপনার মৃত্যুর খবর শোনার পর আপনার শেষ পোস্ট কী ছিল, জানার জন্য উৎসাহী কেউ ফেসবুক ঘাঁটবে।
(১১) সপ্তাহ খানেকের মধ্যেই আপনার ছেলে, মেয়ে নিজের নিজের পড়াশোনার জগতে, কর্মক্ষেত্রে বা নিজের নিজের বাসস্থানে চলে যাবে।
(১২) মাস শেষ হতে না হতে আপনার জীবনসঙ্গী কোনো কমেডি শো দেখে আবার হাসতে থাকবে। সবার জীবন আবার স্বাভাবিক নিয়মে চলবে। আপনাকে এই পৃথিবীর মানুষজন আশ্চর্য গতিতে ভুলে যাবে।
(১৩) হ্যাঁ, আপনার প্রথম মৃত্যুবার্ষিকী/বাৎসরিক শ্রাদ্ধে বেশ আয়োজন করে পালন করা হবে। পলক ফেলা মাত্রই একটা বছর চলে যাবে আর আপনার সম্পর্কে কথা বলার, আলোচনা করার কেউ থাকবে না।
আপনি চিরকালের জন্য মুছে গেলেন, সবার মন থেকেও।
🌿সবাই যখন আপনাকে দ্রুত ভোলার কম্পিটিশন লড়ছে, তাহলে আপনি উন্মাদের মতো কিসের জন্য এতো দৌড়চ্ছেন? কেন এতো চিন্তা করছেন? দিন-রাত। আপনি কি, এসব করতেই পৃথিবীতে এসেছিলেন? এটাই কি ছিল আপনার নাতিদীর্ঘ জীবনের আসল লক্ষ্য? আপনি কি আপনার একমাত্র জীবনে পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধুদের সুখের জন্য, তাদের সন্তুষ্ট করতেই জন্ম নিয়েছিলেন?
বিশ্বাস করুন, কারোর জন্য কোনোদিন কিচ্ছু থেমে থাকে না। কিছু না। আপনি না থাকলেও সব স্বাভাবিক চলবে।
সংগৃহীত
12/02/2024
বিদ্যাদেবীর অপার করুণা বর্ষিত হোক।
22/12/2023
🕉️
ওঁ তৎ সৎ
নমস্কার 🙏🏻
গীতা জয়ন্তী'র পবিত্র তিথিতে শ্রীবিকাশ রায়কে আহবায়ক ও শ্রীসৌরভ অধিকারীকে সদস্য সচিব করে সনাতন বিদ্যার্থী সংসদ, অভয়নগর, যশোর- এর আহবায়ক কমিটি অনুমোদিত হল। নব গঠিত কমিটির দৈবদায়ভারপ্রাপ্ত সকল বিদ্যার্থীকে বৈদিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই কমিটির হাত ধরে সনাতন ইতিহাস-ঐতিহ্যের চারণভূমি অভয়নগর উপজেলায় সনাতন বিদ্যার্থী সংসদের যাত্রা শুরু হল।
এসো ঋত-ঋদ্ধির পথে,
সনাতন বিদ্যার্থী সংসদ- এর পক্ষ থেকে নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানাই।