Ideal Public School Jashore

Ideal Public School Jashore Ideal Public School and College is an reputed educational institute in Jashore city. Since 1991 we p

দ্বিতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার “আর্ট এন্ড ক্র্যাফট” বিষয়ের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি সুন্দর ও সৃজনশীল হাতের ...
09/05/2026

দ্বিতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার “আর্ট এন্ড ক্র্যাফট” বিষয়ের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি সুন্দর ও সৃজনশীল হাতের কাজ। 🎨✂️
শিক্ষার্থীদের কল্পনা, সৃজনশীলতা ও পরিশ্রমের অসাধারণ প্রকাশ। 🌸👏

আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের নিজের হাতে তৈরি ক্রাফটের কারুকাজ সৃজনশীলতা, ধৈর্য ও নান্দনিকতার এক অসাধ...
09/05/2026

আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের নিজের হাতে তৈরি ক্রাফটের কারুকাজ সৃজনশীলতা, ধৈর্য ও নান্দনিকতার এক অসাধারণ প্রকাশ। এসব ক্রাফট শুধু তাদের মেধা ও কল্পনাশক্তির পরিচয়ই বহন করে না, বরং হাতে-কলমে শিক্ষার গুরুত্বও তুলে ধরে। বিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সৃজনশীল চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

🎓 বিদায় নয়, নতুন যাত্রার সূচনা 🎓আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর-এর পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের সকল...
16/04/2026

🎓 বিদায় নয়, নতুন যাত্রার সূচনা 🎓
আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর-এর পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের সকল প্রিয় শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভকামনা ও ভালোবাসা।
আজকের এই বিদায় ক্ষণটি আমাদের জন্য যেমন আবেগের, তেমনি গর্বেরও। দীর্ঘ পথচলার স্মৃতি, হাসি-কান্না, বন্ধুতা আর শিক্ষকদের স্নেহে গড়ে ওঠা এই সময়গুলো তোমাদের জীবনের মূল্যবান সম্পদ হয়ে থাকবে।
প্রিয় শিক্ষার্থীরা, সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে নতুন দিগন্ত, নতুন চ্যালেঞ্জ। সাহস, সততা ও পরিশ্রম দিয়ে তোমরা জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করবে—এই বিশ্বাস আমাদের আছে।
✨ তোমাদের সাফল্যই আমাদের গর্ব
✨ তোমাদের অর্জনই আমাদের প্রেরণা
সবার জন্য রইলো দোয়া ও শুভকামনা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
📌 এসএসসি পরীক্ষা ২০২৬—সবার জন্য রইলো শুভকামনা।
— আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর

🌸🎉 শুভ নববর্ষ ১৪৩৩ 🎉🌸আইডিয়ার পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর-এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অ...
14/04/2026

🌸🎉 শুভ নববর্ষ ১৪৩৩ 🎉🌸

আইডিয়ার পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর-এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছরের আগমনে মুছে যাক সব গ্লানি, দূর হোক সকল দুঃখ-বেদনা। জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমাদের প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য রইল উজ্জ্বল ভবিষ্যতের কামনা।

আসুন, নতুন উদ্যমে, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাই সাফল্যের পথে।
শুভ হোক সবার নববর্ষ।

#শুভ_নববর্ষ

05/04/2026

জরুরী বিজ্ঞপ্তি: অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড সংশোধন সংক্রান্ত(বর্তমান নবম শ্রেণী)
এতদ্বারা ২০২৫ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তোমাদের রেজিস্ট্রেশন কার্ড স্কুলে পৌঁছেছে। কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামীকালকের মধ্যে অবশ্যই স্কুলে যোগাযোগ করতে হবে।
মনে রাখবে, আগামীকালকের পর আর কোনোভাবেই সংশোধন করা সম্ভব হবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ, তাই আগামীকালকের মধ্যেই স্কুলে এসে নিজের রেজিস্ট্রেশন কার্ড যাচাই করে নাও।যেসব শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে(২০২৫ সালে) জটিলতার কারণে এখনো ভর্তি সম্পন্ন করতে পারেনি অথবা রেজিস্ট্রেশন ফি জমা দিতে ব্যর্থ হয়েছে, তাদেরকে অতিসত্বর সংশ্লিষ্ট বোর্ড বা স্কুল অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
⚠️ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না করলে পরবর্তীতে কোনো জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

আজ আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ যশোর-এ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 🎉...
02/04/2026

আজ আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ যশোর-এ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 🎉

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর। সবাই একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবং ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। 🤝

এই আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে এবং ভবিষ্যতে এমন আরও সুন্দর আয়োজনের অনুপ্রেরণা জুগিয়েছে।

26/03/2026

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ,যশোর এর চিত্রা অংকন প্রতিযোগিতার ফলাফল।
ক গ্রুপ: .১ম স্থান--রোহাইস রায়য়া(শ্রেণি নার্সারি) ,
২য় স্থান --ফারহান আহমেদ ফাহিম(শ্রেণি -কেজি) ,
৩য় স্থান -- মুনতাহা মুশতারিন ঈশান (শ্রেণি নার্সারি)
খ গ্রুপ .জায়েদ ইসলাম জোহা (১ম)(দ্বিতীয় শ্রেণি), আহনাফ আবরার সাফওয়ান (২য়)(দ্বিতীয় শ্রেণি), মোছা: মরিয়ম খাতুন (৩য়)(দ্বিতীয় শ্রেণি),
গ গ্রুপ .হাফসা বিনতে হাসান (১ম)(তৃতীয় শ্রেণি) মোঃ রহমাতুল্লাহ (২য়)(তৃতীয় শ্রেণি)
ঘগ্রুপ .আরবিন জাহান অর্নি(১ম)(ষষ্ঠ শ্রেণি), নুসরাত জাহান মাশিরা(২য়)(সপ্তম শ্রেণী)
,মাহমুদুল হাসান সিয়াম (৩য়)(ষষ্ঠ শ্রেণি),
ঙ গ্রুপ :নাজনীন জারা(১ম স্থান )(দশম শ্রেণী)

24/03/2026

আসসালামু আলাইকুম,
আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ-এর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ২৬শে মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার বিষয়সমূহ:
* গ্রুপ ক (নার্সারি ও কেজি): জাতীয় পতাকা
* গ্রুপ খ (১ম ও ২য় শ্রেণি): জাতীয় ফুল শাপলা
* গ্রুপ গ (৩য় - ৫য় শ্রেণি): জাতীয় পাখি দোয়েল
* গ্রুপ ঘ (৬ষ্ঠ - ৮ম শ্রেণি): জাতীয় স্মৃতিসৌধ
* গ্রুপ ঙ (৯ম - ১০ম শ্রেণি): বাংলাদেশের মুক্তিযুদ্ধ
সময় ও অংশগ্রহণের নিয়মাবলী:
* উপস্থিতি: সকাল ৮:৪৫ মিনিটে স্কুলে উপস্থিত হতে হবে এবং প্রতিযোগিতা শুরু হবে ঠিক ৯:০০ টায়।
* সরঞ্জাম: প্রতিযোগিতার জন্য আর্ট পেপার স্কুল থেকে সরবরাহ করা হবে। তবে রঙ, পেন্সিল, ইরেজার, বোর্ড ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম শিক্ষার্থীদের নিজ দায়িত্বে সাথে নিয়ে আসতে হবে।
বিজয়ের এই দিনে আমাদের শিক্ষার্থীদের রঙ-তুলির ছোঁয়ায় ফুটে উঠুক দেশপ্রেম। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
শুভেচ্ছান্তে,
সোহেলী বাসার উর্মি
প্রধান শিক্ষিকা
আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ


Address

Mollapara
Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 16:00
Thursday 19:00 - 16:00
Saturday 19:00 - 16:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711988399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ideal Public School Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ideal Public School Jashore:

Shortcuts

Share

Category