BTH Join us at BTH, where we are a School of education, a System of education, and a Movement for education. Be part of the change for our children! BTH কি?

BTH= Brother Tito's home
মূলত BTH হচ্ছে বাংলাদেশের একটি ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান।

জীবন অর্থহীন নয়। "জীবনের একটি অর্থ আছে" স্লোগানের অন্তর্নিহিত অর্থ বহন করে এগিয়ে চলছে আমাদের প্রতিষ্ঠান । যেখানে ছোট্ট ছোট্ট সোনামনিরা শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের কাছ থেকে আনন্দের সাথে ও সম্পূর্ণ নিরাপদে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা গ্রহণ করতে পারে।

আমরা কাজ করছি বেশ কিছু সেক্টর নিয়ে:-

১।গৃহ শিক্ষক বিহীন

শিক্ষা কার্যক্রম:
আজকাল বেশ প্রচলিত একটি বিষয় হয়ে দাড়িয়েছে হোম টিউটর রাখা/ গৃহশিক্ষক রাখা।
প্লে ,নার্সারির বাচ্চারা অব্দি সব এক একজন গৃহশিক্ষকের আয়ত্তে পড়াশোনা করছে। আর আমাদের পদক্ষেপটি ঠিক সেখানেই, যেখানে ছোট্ট সোনামনিরা মুক্ত চিন্তা , আনন্দ ,সৃজনশীলতার মাধ্যমে শিখবে ,পড়বে জানবে। তাই এ যাত্রাই আমরা চায় প্রতিটি সোনামনি বিদ্যালয় থেকে হাসি ,মজা আনন্দে মুক্ত চিন্তা মাথায় নিয়ে পড়াশোনাকে সহজ করে গ্রহণ করুক।

২। পারসোনাল ডেভেলপমেন্টঃ
ছোট্ট সোনামনিরা যেন নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা বা অবজ্ঞান রাখে সে বিষয়ে আমরা সর্বদা প্রতিয়মান। এছাড়া নতুন ও নানা মূল্যের আলোচনা, নীতি অথবা ধারণা তৈরি করার ক্ষমতা যেন তৈরী হয় সেই বিষয়ে খেয়াল রাখি আমরা সকলে মিলে। বিভিন্ন খেলাধুলা ,শরীরচর্চার মাধ্যমে কার্যক্রম অতিবাহিত হয়ে থাকে।

৩। সৃজনশীলতা: পড়াশোনাকে একঘেয়েমি না করে ভিন্ন মাত্রায় আনন্দের সাথে পড়াশোনাকে চালিয়ে নিয়ে যাওয়ায় আমাদের উদ্দেশ্য। ছোট্ট সোনামনিদের সৃজনশীলতা দরকার কারণ এটি নতুন ও উন্নত আলোচনা, বৃদ্ধি, এবং সমস্যা সমাধানের মাধ্যমে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে বৃদ্ধি সৃষ্টি করে। সৃজনশীলতা আমাদেরকে নতুন ধারণা ও পথের প্রতি আগ্রহ জাগায়, যা পরিণতি এবং উন্নতির সূচনা করে। এটি সমাজে সৃষ্টিশীল বৈচিত্র্য তৈরি করতে সাহায্য করে এবং নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমস্যা সমাধান করতে সাহায্য করে।

👉 আমরা কাদের ভর্তি নিয়ে থাকি?
শ্রেণি: "প্লে- নার্সারী- ওয়ান, টু, থ্রি"

👉 কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন?
আপনি চাইলে অফলাইন/ অনলাইন দুইভাবেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

👉 আমাদের ঠিকানা: M K Road ,Laldighi Jashore
👉 মোবাইল: 017 11 26 99 46


🤔 কেন আমাদের কাছে আপনার সোনামণিকে ভর্তি করবেন?

১. আমাদের প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভিন্ন ধারায় পরিচালিত হয় ,যা সোনামনিদের পড়ার প্রতি আগ্রহী করবে।
২. গৃহশিক্ষক বিহীন, কোচিং বা ব্যাচবিহীন শিক্ষা কার্যক্রম এর দিকে আহবান জানায় অভিভাবকগণকে।
৩. পড়া স্কুলেই সম্পূর্ণ করে দেওয়া হয়। বাসায় যেতে বাচ্চাদের আর পড়তে হয় না।
৪. ক্লাস / কোর্স চলাকালীন কোনো সমস্যা হলে সাথে সাথে সমাধান দেওয়ার চেষ্টা করা হয়।
৫. শিক্ষক/শিক্ষিকা এবং শিক্ষার্থী দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হয়।
৬. কোনো প্রকার ভয় ভীতি নয়, আনন্দ ,সৃজনশীলতা, খেলাধূলা, উদ্ভাবনী চিন্তার প্রয়াসের মধ্যে দিয়েই শিক্ষাকে সহজ করাই আমাদের উদ্দেশ্য।
৭। স্কুলকেন্দ্রিক শিক্ষার পক্ষে দাবী আমাদের বহমান।

23/08/2026

গল্পের মধ্য দিয়েই শিশুরা শিখতে শুরু করে শব্দ, ভাবনা আর পৃথিবীর নতুন নতুন রূপ। আমাদের স্কুলে আয়োজিত নার্সারি শ্রেণির গল্প বলা অনুষ্ঠান থেকে কিছু বিশেষ মুহূর্ত।
​গল্প শোনার ও বলার মাধ্যমে শিশুদের সৃষ্টিশীল চিন্তা এবং কৌতূহল বৃদ্ধি পায়।
ছোটবেলা থেকেই আনন্দের সাথে শব্দচয়ন ও গুছিয়ে কথা বলার অভ্যাস তৈরি হয়।
সবার সামনে দাঁড়িয়ে নিজের মতো করে গল্প উপস্থাপন করা শিশুদের জড়তা কাটাতে সাহায্য করে।

22/08/2026
20/08/2026

খেলাধুলা কেবল জয়ের জন্য নয়, বন্ধুত্ব, আত্মবিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার এক সুন্দর মাধ্যম। ১৫ই আগস্টের এই আনন্দের আয়োজনে প্রতিটি শিশুর অংশগ্রহণ ও দূরন্ত প্রাণোচ্ছ্বলতাই আমাদের আসল জয়।

20/08/2026

খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, শেখায় শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী।

17/08/2026

আজ থেকে শুরু হলো ২য় মূল্যায়ন পরীক্ষা। এটি কেবল অর্জিত জ্ঞান যাচাইয়ের একটি মাধ্যম, কোনো ফলাফলের চূড়ান্ত মাপকাঠি নয়। আসুন, বাচ্চাদের ওপর বাড়তি চাপ না দিয়ে তাদের আত্মবিশ্বাসের সাথে অংশ নিতে উৎসাহ প্রদান করি। সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা!

16/08/2026

সত্যি খুব মজার এই পাঞ্জা লড়াই!

অনুষ্ঠিত হলো বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬। ব্রাদার টিটো'স হোম এর বার্ষিক আয়োজন। অনুষ্ঠিত হয় ব্রাদার টিটো'স হোম প্রাঙ্গনে।...
15/08/2026

অনুষ্ঠিত হলো বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬। ব্রাদার টিটো'স হোম এর বার্ষিক আয়োজন। অনুষ্ঠিত হয় ব্রাদার টিটো'স হোম প্রাঙ্গনে।

নার্সারি, কেজি, ওয়ান, টু এই চারটি শ্রেণী এবং অভিভাবক শ্রেণীতে বাবা এবং মা সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে প্রায় দুইশত প্রতিদ্বন্দ্বী পাঞ্জা লড়াইতে অংশগ্রহণ করেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। সেই সঙ্গে প্রথম পুরস্কার বিজয়ী একটি জ্যান্ত মোরগ, দ্বিতীয় পুরস্কার বিজয়ী একঝুড়ি ডিম এবং তৃতীয় পুরস্কার প্রাপ্ত দুইটি আনারস লাভ করেন।

পুরস্কারপ্রাপ্তদের নাম:

নার্সারি:
চ্যাম্পিয়ন: মাইমুন
প্রথম রানার-আপ: আহিল
দ্বিতীয় রানার-আপ: রাফা

কেজি:
চ্যাম্পিয়ন: জিসান
প্রথম রানার-আপ: জারিফ
দ্বিতীয় রানার-আপ: অরিত্রি

প্রথম শ্রেণী:
চ্যাম্পিয়ন: রাইয়ান
প্রথম রানার-আপ: রিসলিয়া
দ্বিতীয় রানার-আপ: আমির

দ্বিতীয় শ্রেণী:
চ্যাম্পিয়ন: তাওহিদুর
প্রথম রানার-আপ: আসফিয়া
দ্বিতীয় রানার-আপ: খালিদ

অভিভাবক মা:
চ্যাম্পিয়ন: সুমাইয়া
প্রথম রানার-আপ: খুশনুদা
দ্বিতীয় রানার-আপ: বর্ষা

অভিভাবক বাবা:
চ্যাম্পিয়ন: মেরিনুজ্জামান
প্রথম রানার-আপ: খাইরুল

অনুষ্ঠানের শেষে বিটিএইচ শিক্ষকবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬ চূড়ান্ত পর্ব আগামীকাল বিকাল চারটায়। যুদ্ধ দেখতে আপনারা সকলে আমন্ত্রিত।
14/08/2026

বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬ চূড়ান্ত পর্ব আগামীকাল বিকাল চারটায়। যুদ্ধ দেখতে আপনারা সকলে আমন্ত্রিত।


12/08/2026

জ্ঞান অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো শেখার মানসিকতা ধরে রাখা। প্রতিদিন নতুন কিছু জানা আমাদের চিন্তাভাবনাকে আরো স্পষ্ট করে।

Address

M K Road Laldighi
Jessore
7400

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801768181920

Alerts

Be the first to know and let us send you an email when BTH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BTH:

Shortcuts

Share

Category