আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস।
আমাদের সময় সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত।
পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হত।
সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই।
এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল। বোর্ড পরীক্ষার আগে প্রত্যাশা ,পাঞ্জেরী, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল।
আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল চেরা বিশ্লেষণ চলতো।
মাত্র ৫/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা ছাত্রীরা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই।
গ্রূপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, টিকটক,চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি,গ্রুপিং করা এগুলোই এখন তাদের পছন্দের তালিকায়।
ওদের কোন জাত শ্রেণি খুঁজে পাওয়া যায় না।
ওদের নাকি এটা ইস্টাইল ফ্যাশান
খুবই দুঃখজনক হলেও সত্য যে আমারা খুব ভয়ংকর কিছু দেখতে চলেছি পরবর্তি প্রজন্মের মধ্যে।
আজকে আমরা প্রায়শো দেখি ছোট ছেলে মেয়েরা চশমা পড়তেছে কারণ তারা চোখে সামনে কিছু দেখতে পায় না
কারণ হিসেবে দেখা গেছে যে তারা অতি মাত্রায় ফোন ব্যবহার কারী বা অপব্যবহার কারি।
Monirampur Govt College
শিক্ষিত হয়ে মানুষ দেশ দশের কল্যাণে এগিয়ে যাওয়ার প্রত্যয়।
আসমানি
__পল্লী কবি জসীমউদ্দিন
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি।
পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালি তার গা বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয় নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল্-বিল্-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না-খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।
খোসমানী আর আসমানী রয় দুইটি দেশে
কও তো যাদু, কারে নেবে অধিক ভালবেসে।
মানুষ সত্যের থেকে মিথ্যার আশ্রয় বেশি নিরাপদ বলে মনে করে, অথচ মানুষ এটা ভুলে যায় সত্য সার্বজনীন সত্য সাবলীল।
07/08/2020
for all of students.
মানুষ মুখোমুখি কথা বলার সময় সবচেয়ে বেশি সত্যি বলে। আর বেশি মিথ্যে বলে ফোনে কথা বলার সময়।
অনেক সময় আমরা অনেক ছোট ব্যাপারে অনেক বড় কিছু হারিয়ে ফেলি যা বুঝতেই পারি না। অথচ ছোট একটা কথা বা বাক্য পুরো বদলে দিতে পারতো ক্ষয়ে যাওয়া সম্পর্ককে। কথাই মানুষকে মানুষের কাছে ছোট করে আবার বড় করে।
যারা বিড়াল পোষে তাদের আত্মহত্যা করার
প্রবনতা থাকে । কুকুর পুষলে মানুষ উদার মনের
হয়।
04/09/2019
একমাত্র চিনের প্রাচীর মানুষের কীর্তি যা
চাঁদ থেকে খালি চোখে দেখা যায়।
31/08/2019
অামাদের কলেজ
অামাদের গর্ব
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Jessore, Satkhira Road
Jessore
Opening Hours
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Sunday | 09:00 - 16:00 |