Rupdia Welfare Academy

Rupdia Welfare Academy Rupdia Welfare Academy established in 1952. https://maps.google.com/
23.12638,89.288807
+23° 7' 34.97", +89° 17' 19.71"

10/04/2024

Eid Mubarak to All of you ❤️

May this EID bring lots of happiness to you & your family.

একদল দুষ্কৃতিকারী আজ রাতে আনুমানিক ৯:০০ টায় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী,সদর,যশোর এর পূর্ব ভবনের ১০৪ কক্ষের সামনের দরজা ভেঙ...
02/08/2023

একদল দুষ্কৃতিকারী আজ রাতে আনুমানিক ৯:০০ টায় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী,সদর,যশোর এর পূর্ব ভবনের ১০৪ কক্ষের সামনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রচুর ক্ষয় ক্ষতি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ক্ষতির বিরুদ্ধে বিদ্যালয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি ও তাদের কে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

এক নজরে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী,সদর, যশোরের এস,এস,সি-২০২২ পরীক্ষার ফলাফল। জিপিএ -৫.০০ পেয়েছে ৪০ জন পরীক্ষার্থী। সকলের ...
28/11/2022

এক নজরে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী,সদর, যশোরের এস,এস,সি-২০২২ পরীক্ষার ফলাফল। জিপিএ -৫.০০ পেয়েছে ৪০ জন পরীক্ষার্থী। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। পাশের হার ৯৮.১৪।

রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি, সদর, যশোর প্রাঙ্গণে  শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের যোহরের সালাত আদায়ের দৃশ্য।
20/11/2022

রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি, সদর, যশোর প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের যোহরের সালাত আদায়ের দৃশ্য।

রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির বর্তমান দুই স্তম্ভ। যাদের হাত ধরে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি শত প্রতিকূলতার ভেতর দিয়েও এগিয়ে য...
28/05/2022

রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির বর্তমান দুই স্তম্ভ। যাদের হাত ধরে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি শত প্রতিকূলতার ভেতর দিয়েও এগিয়ে যাচ্ছে৷

ছবির বামে :

বর্তমান প্রধান শিক্ষক,
জনাব,
বি.এম. জহুরুল পারভেজ।

ছবির ডানে :
বর্তমান সহকারি প্রধান শিক্ষক,
জনাব,
মারুফুল ইসলাম নয়ন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোরের অর্ধ বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার রুটিনের সাথে মিল রেখে প্রকাশিত হলো ...
28/05/2022

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোরের অর্ধ বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার রুটিনের সাথে মিল রেখে প্রকাশিত হলো রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী,সদর,যশোরের অর্ধ বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার রুটিন-২০২২।

গত ২৪.০৫.২২ ইং তারিখ রোজ মঙ্গলবার শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় ও অনুপ্রেরণা প্রদান করেন অত্র রূপদিয়া...
28/05/2022

গত ২৪.০৫.২২ ইং তারিখ রোজ মঙ্গলবার শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় ও অনুপ্রেরণা প্রদান করেন অত্র রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর প্রাক্তন কৃতি ছাত্র আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ নবীরুল ইসলাম, অতিরিক্ত সচিব, প্রশাসন অনুবিভাগ,জনপ্রশাসন মন্ত্রণালয়,ঢাকা, বাংলাদেশ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি),যশোর। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মোদাচ্ছের আলী, সাবেক চেয়ারম্যান, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ,সদর,যশোর এবং জনাব মোঃ আবু হানিফা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), নরেন্দ্রপুর ইউনিয়ন শাখা,সদর,যশোর। উপস্থিত ছিলেন জনাব বি.এম.জহুরুল পারভেজ, প্রধান শিক্ষক,রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী,সদর,যশোর। সভাপতিত্ব করেন জনাব এ্যাড. মোঃ সোহরাব হোসেন,সভাপতি, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী,সদর,যশোর । আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

16/05/2022
12/05/2022

এতদ্বারা রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী,সদর,
যশোর এর ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীর অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ১৪/০৫/২২ তারিখ রোজ শনিবার অত্র বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে উপস্থিত থাকবেন নরেন্দ্রপুর স্থানীয় পুলিশ প্রশাসন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, সকল অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনার বিষয়বস্তুঃ-
১)আইন শৃঙ্খলা বিষয়ক
২)বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের সার্বিক দিক ইত্যাদি।

সুতরাং বিষয়টি অতিব জরুরি ও গুরুত্বপূর্ণ হওয়ায় সকল অভিভাবকে সকাল ১০.৩০ মিনিটে বিদ্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো।

অনুরোধেক্রমে
প্রধান শিক্ষক
রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী
সদর,যশোর।

20/07/2021

ঈদ মুবারক। ❤️

তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

সবাই স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা পালন করি।

ছবিতে যাকে দেখছেন  ইনি বি.এম. জহুরুল পারভেজ। বর্তমান প্রধান শিক্ষক, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি।  তার সবচেয়ে বড় পরিচয় তিনি...
27/04/2021

ছবিতে যাকে দেখছেন ইনি বি.এম. জহুরুল পারভেজ।
বর্তমান প্রধান শিক্ষক,
রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি।

তার সবচেয়ে বড় পরিচয় তিনি রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির একজন প্রাক্তন শিক্ষার্থী। নিজের স্কুলের প্রধান শিক্ষক হওয়ার মতো এক অসাধারণ গৌরব তিনি লাভ করেছেন।

প্রধান শিক্ষকের দায়িত্ব লাভ করার পর থেকেই তিনি নিরলস ভাবে স্কুলের সার্বিক মানোন্নয়নের কাজ করে চলেছেন। তার সূর্যোদয় থেকে সূ্র্যাস্ত পর্যন্ত ছুটে চলার সাক্ষী স্কুলের হাজারো শিক্ষার্থী। খুব দ্রুততম সময়ের ভেতর স্কুলের ডিজিটালকরণ, সিসি ক্যামেরার আওতায় আনা, পোশাক পরিবর্তন, অবকাঠামোগত উন্নয়নের অন্যতম কারিগর তিনি।

স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাকে তিনি এক সুতোয় বেঁধে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখার জন্য নিয়মিত অনলাইন ক্লাসের আয়োজন, অ্যাসাইনমেন্ট প্রদানসহ অসংখ্য সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন যা গ্রাম পর্যায়ে বাস্তবায়ন করা ছিল খুবই চ্যালেঞ্জিং।

তার অন্যতম একটি গুণ তিনি খুবই শিক্ষার্থীবান্ধব। প্রাক্তন, বর্তমান সকল শিক্ষার্থীকে তিনি নিজের স্নেহ দিয়ে আগলে রাখেন।

আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। স্কুলের আরো বেশি সেবার করার তাওফিক দান করুন। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি হোক দেশ সেরা একটি মডেল স্কুল।

লিখেছেন: রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির একজন প্রাক্তন ছাত্র

📣📣📣
09/09/2020

📣📣📣

Address

Rupdia Bazaar, Jessore Khulna Highway, Jessore Sadar
Jessore
7400

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Saturday 08:30 - 17:00
Sunday 08:30 - 17:00

Telephone

+8801718766311

Alerts

Be the first to know and let us send you an email when Rupdia Welfare Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category